২ দিন নিখোঁজ থাকার পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার হয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। মোবাইল ফোন বন্ধ রেখে একাকী ঘুরতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তৎপরতায় তাকে খুঁজে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তাকে উদ্ধারের পর জানা গেছে, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। এরপর তিনি আর বাসায় ফেরেননি। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।
এরপর থেকেই তার সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ। একপর্যায়ে বিএমপির প্রচেষ্টায় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তার অবস্থান শনাক্ত করা হয়।
দুই দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বেগ ও নানা প্রশ্ন তৈরি হলেও বিচারককে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্টদের মধ্যে।’

১৯ নভেম্বর, ২০২৬ ২১:৫০
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদ, বর্তমানে যিনি আনসার ও ভিডিপির সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁকে এ পদে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর মধ্য দিয়ে হাসপাতালটির পরিচালকের দায়িত্বে নতুন নেতৃত্ব আসছে। এর আগে এ পদে দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
২০২৪ সালের ৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পদায়ন করা হয়। ওই বছরের ২৫ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন। হাসপাতালের ৬৮তম পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের অনিয়ম-অব্যবস্থাপনা দূর করার প্রত্যাশা নিয়ে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল। হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো একজন সেনা কর্মকর্তা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সে সময় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
দীর্ঘ প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর গত ১০ নভেম্বর ২০২৬ ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরকে পুনরায় সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে শেবাচিম হাসপাতালের পরিচালকের দায়িত্বে তাঁর অধ্যায়ের সমাপ্তি ঘটে।
তাঁর দায়িত্ব পালনকালে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, অচল চিকিৎসা সরঞ্জাম সচল করা এবং অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসাসুবিধা সম্প্রসারণ ও জনবল সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল বিভাগের ৬ জেলাসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তবে দীর্ঘদিনের জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবা নিয়ে রোগীদের নানা অভিযোগ রয়েছে।
এমন বাস্তবতায় নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
বিশেষ করে হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়ানো, দালালচক্র ও অনিয়ম নিয়ন্ত্রণ, চিকিৎসক-নার্সসহ প্রয়োজনীয় জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে তাঁর জন্য বড় চ্যালেঞ্জ।
দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, নতুন পরিচালকের নেতৃত্বে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে বিদায়ী পরিচালকের নেওয়া উন্নয়নমূলক উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রেখে হাসপাতালটিকে আরও আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে।’

১৯ নভেম্বর, ২০২৬ ২০:৩১
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আওয়ামী লীগপন্থী হিসেবে অভিযুক্ত এক কর্মকর্তাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছেন শাখা ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীরা। ওই কর্মকর্তাকে দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নিলে তাতে বাধা দেন ছাত্রদলের অপর পক্ষের নেতারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা, পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবিরকে ঘিরে এ ঘটনার সূত্রপাত। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ আব্দুল মালেকের ভাই।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় হুমায়ুন কবিরকে তাঁর দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
অভিযানের একপর্যায়ে শাখা ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা হুমায়ুন কবিরকে দপ্তর থেকে বের করে দিতে গেলে বাধা দেন যুগ্ম সম্পাদক আজমাইন সাকিব। এ নিয়ে দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার বিষয়ে মিনহাজুল ইসলাম বলেন, সারাদেশে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়েও কার্যক্রম চালানো হচ্ছে। হুমায়ুন কবিরকে কক্ষ ছেড়ে চলে যাওয়ার জন্য ছাত্রদলের একটি পক্ষ থেকে ফোন করা হয়েছিল। বৃহস্পতিবার কয়েকবার তাঁর কক্ষে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে কক্ষের সামনে অবস্থান নেওয়ার সময় আজমাইন সাকিবকে দেখা যায়।
মিনহাজ আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে হুমায়ুন কবির অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পেয়েছেন। বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এখনো বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তিনি। এসব অভিযোগ তাঁর দপ্তরের চেয়ারে লিখতে গেলে আজমাইন সাকিব বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে নিচেও আবার হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় ক্ষোভ প্রকাশ করে মিনহাজ বলেন, ‘আজও একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসরকে বাঁচাতে কোন স্বার্থে এসে মারামারি করা হলো? কত টাকার ডিল হয়েছে?’
তবে মিনহাজের অভিযোগ অস্বীকার করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজমাইন সাকিব। তিনি বলেন, ‘গতকালের ঘটনা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে। আমরা নাকি টাকা নিয়ে সবাইকে ছেড়ে দিয়েছি—এমন অভিযোগ নিয়ে কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি হয়েছে। আর আমরা হুমায়ুন কবিরের দপ্তরে যাইনি। ওটা কালাম ভাইয়ের অফিস ছিল।’
তবে খোঁজ নিয়ে জানা গেছে, কালাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ‘ছাত্রদলের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন—এমন তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
একজন কর্মকর্তাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের এমন সংঘাত বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযানের মধ্যেই ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসায় সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

১৯ নভেম্বর, ২০২৬ ২০:১৩
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে একদল যুবক গিয়ে পেট্রলবোমা ছুড়ে বিএম কলেজসংলগ্ন বাসাটিতে আগুন ধরিয়ে দেয়। জিয়াউল আহসান বর্তমানে কারাবন্দি আছেন, তার বিরুদ্ধে মানবতাবিরোধীসহ খুন-গুমের একাধিক মামলা চলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নথুল্লাবাদ থেকে ৫/৬ টি মোটরসাইকেলযোগে ১০/১২ যুবক এসে পেট্রলবোমা ছুড়ে মারেন। এতে বহুতল ভবনটির নিচতলার বেশকিছু আসবাবপত্রে আগুন ধরে যায়। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা এ প্রতিবেদকের কাছেও সংরক্ষিত আছে।
তবে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলছেন, কয়েকটি মোটরসাইকেলযোগে ১০/১২ জন অজ্ঞাত লোক অর্থাৎ দুর্বৃত্ত এসে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু এর আগেই সকলে পালিয়ে গেছে।
এই ঘটনায় জিয়াউল আহসানের পরিবারের কারও বক্তব্য তাৎক্ষণিক পাওয়া না গেলেও ফেসবুকে প্রচার করা হচ্ছে বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে আগুন দিয়েছে। আবার অনেকে বলছেন, সারা দেশে রাজনৈতিক প্রতিহিংসা চলছে, সেই হিংসার আগুনে পুড়েছে কারাবন্দি জিয়াউল আহসানের বাসাটি।’

১৯ নভেম্বর, ২০২৬ ২০:৫২