১৫ জুন, ২০২৫ ১৬:৪৮
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় প্রশিক্ষণরত নবীন শিক্ষকদের অংশগ্রহণে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। খুলনা, রাজশাহী ও যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে আগত ১২০ জন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।
শনিবার (১৪ জুন) খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে সফরের সূচনা হয়। সফরে খুলনা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৌফিক আহমেদের নেতৃত্বে ৪০ জন প্রশিক্ষণার্থী ও চারজন প্রশিক্ষক অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সুজাউদ্দৌলাহ, সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান, মো. হাফিজুর রহমান খান এবং সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহ। এই মিলনমেলায় খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও নড়াইল জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নবীন শিক্ষকেরা অংশ নেন।
শিক্ষক প্রশিক্ষণার্থী কমলেন্দু গুপ্ত বলেন, ‘খুলনা, রাজশাহী ও যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনটি গ্রুপ এখানে এসেছি। শনিবার বিকেলে কুয়াকাটায় এসে গ্রুপ ছবি, সমুদ্রস্নান, দর্শনীয় স্থান ভ্রমণ, র্যাফেল ড্র, কেনাকাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সময় কাটিয়েছি।’
অপর প্রশিক্ষণার্থী মোস্তফা যুবায়ের আলম বলেন, ‘সারা রাত সৈকতের বেঞ্চে নাচ, গান করে সময় কেটেছে। এত আনন্দ করেছি, একটুও ঘুমাইনি।’ সহযোগী অধ্যাপক ও কোর্স কো-অর্ডিনেটর মো. আনিসুর রহমান বলেন, ‘মাধ্যমিক স্তরের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ৫৬ দিনের লেইস প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে সব নবীন শিক্ষকই এ প্রশিক্ষণের আওতায় আসবেন।’

১১ মার্চ, ২০২৬ ২১:১০
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা থেকে পুলিশ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের এডিসি মো. রেজওয়ানুল ইসলাম বলেন, অধ্যাপক জামাল উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
পুলিশ জানিয়েছিল, ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
বরিশাল টাইমস

১১ মার্চ, ২০২৬ ২০:৩৩
বাগেরহাটের মোংলায় দায়িত্ব পালনকালে নিজের অস্ত্রের গুলিতে সালেহ আহমেদ (৪২) নামের এক কোস্ট গার্ড সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্ব পালনকালে সালেহ আহমেদ নিজের কাছে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্ট গার্ড সদস্য ও কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনার উপশম হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে ডাক্তারি মৃত্যু সনদ সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘শুনেছি কোস্ট গার্ড সদস্য সালেহ আহমেদ নিজ হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’

১১ মার্চ, ২০২৬ ১৯:১৩
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ‘শিক্ষা দিতে’ এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে নাঈম হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নাঈম ওই গ্রামেরই বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নাঈম হোসেনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক অশান্তি চলছিল। স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে নাঈম পার্শ্ববর্তী গ্রামের এক গৃহবধূর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে কাপড়-চোপড় গুছিয়ে ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নাঈম হোসেন গণমাধ্যমের কাছে অকপটে নিজের কর্মকাণ্ডের কথা স্বীকার করেন। তিনি বলেন, মূলত আমার স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্যই আমি আরেকজনের বউকে নিয়ে পালিয়েছি।
আমার স্ত্রী আমার কথামতো চলে না, সারাক্ষণ অশান্তি করে। এজন্য আমি এই বিয়ে করেছি। তবে কিছুদিন গেলে আবার আগের স্ত্রীর কাছেই ফিরে যাব।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান গণমাধ্যমকে বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.