নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পঞ্চগড়ের দেবীগঞ্জে কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন সুমিত্রা রানী নামের এক বৃদ্ধা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাপ নিয়ে হাসপাতালে আসেন তিনি।
সুমিত্রা রানী উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্ৰামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী। সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, দুপুরে মা ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন।
এ সময় একটি সাপ ওনাকে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে ঘরে গিয়ে সাপটিকে দেখতে পাই। কী সাপ তা না জানায় একটি বয়ামে সাপটিকে নিয়ে মাকে সঙ্গে করে হাসপাতালে আসি। বর্তমানে মায়ের চিকিৎসা চলছে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, বিকেল সাড়ে ৪টায় একটি সাপে কামড়ানো রোগী সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। তাকে কোবরা সাপে কামড় দিয়েছে।
আমরা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করি এবং অ্যান্টিভেনম দিয়েছি। রোগীকে অবজারভেশনে রেখেছি। তিনি আরও বলেন, আমরা সব সময় হাসপাতালে অ্যান্টিভেনম রাখছি, যাতে কোনো সাপে কামড়ানো রোগী এলে তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারি।

১৫ নভেম্বর, ২০২৬ ১৪:০৭
চাচাকে জিম্মি করে রাখার অভিযোগ। তাঁকে উদ্ধারে এগিয়ে যান দুই ভাতিজা। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হলো না। চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় দুই তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। রংপুরের তারাগঞ্জে রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
বাসের যাত্রী আতিক ইসলামের ভাষ্য, কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী বাসটিতে তাঁর কাছে টাকা থাকায় তাঁকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন মুকুল ও শাকিব। তখন তাঁদের চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়।
আতিক জানান, পরে তাঁর চিৎকার শুনে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয়দের খবর দেন। স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাঁকেও ফেলে দেওয়া হতো বলে দাবি করেন তিনি।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। তাঁকে বাঁচাতে গেলে মুকুল ও শাকিবকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে উদ্ধারকর্মীরা জিগাতলা এলাকায় পৌঁছান। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন তাঁরা। একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা তাপস রায় জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় পান। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

১৫ নভেম্বর, ২০২৬ ১৩:১০
মৃত্যুর পরও যেন রেহাই নেই! মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর নাশকতার মামলায় আসামি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা জহিরুল হক সামচু ঢালীকে। গত ২৯ মার্চ তাঁর মৃত্যু হলেও ৯ নভেম্বর পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে ২১৯ নম্বর আসামি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জহিরুল হক সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।
পরিবারের দাবি, গত ২৯ মার্চ সামচু ঢালী মারা যান। অথচ তাঁর মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর সংঘটিত একটি ঘটনার মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান, যানবাহন ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে অসংখ্য যানবাহন।
এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। নামের তালিকায় ২১৯ নম্বরে রয়েছে মৃত জহিরুল হক সামচু ঢালীর নাম।
সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, তাঁর বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। মৃত্যুর পরও তাঁকে নাশকতার মামলার আসামি করায় তাঁরা বিস্মিত ও হতবাক। যারা প্রকৃত অপরাধী, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায় তাঁদের আপত্তি নেই। কিন্তু একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই তাঁদের প্রশ্ন।
তিনি আরও বলেন, সরকারের কাছে তাঁদের আবেদন, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে একজন মৃত ব্যক্তির নাম মামলায় অন্তর্ভুক্তির ঘটনার প্রতিকার করা হোক।
এ বিষয়ে মামলার বাদী এসআই আকরাম হোসেন বলেন, তিনি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো তাঁকে দেওয়া হয়েছে। আসামির বাড়ি শিবচরে হলেও তিনি ব্যক্তিগতভাবে তাঁকে চেনেন না। সেখান থেকেই নামগুলো এসেছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে কিংবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তাঁর নাম বাদ দেওয়ার সুযোগ রয়েছে।
তবে মৃত্যুর সাড়ে সাত মাস পর একজন বীর মুক্তিযোদ্ধার নাম নাশকতার মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে—মামলার আসামিদের তালিকা তৈরির ক্ষেত্রে কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছে? একজন মৃত ব্যক্তির নাম কীভাবে সেই তালিকায় স্থান পেল, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

১৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫৮
বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের সঙ্গে সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহার; মেরিন আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির আশ্বাস, অবহেলায় মৃত্যুর মামলায় তিনজন গ্রেপ্তার।
চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে এক শিশুর মৃত্যুর ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে সাত ঘণ্টা বন্ধ থাকার পর আবারও যানবাহন পারাপার শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার পর ধর্মঘট প্রত্যাহার করে ফেরি চলাচল স্বাভাবিক করেন সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীরা।
এর আগে শনিবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এতে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণা ফেরিঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা।
বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে চাঁদপুরের হরিণাঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মেঘনা নদীসংলগ্ন বেড়াচাক্কি এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দেয়।
এতে ফেরিতে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। একটি বাসের অংশবিশেষ বাল্কহেডের সঙ্গে চেপে গিয়ে পাঁচ শিশু আহত হয়। তাদের মধ্যে তরিকুল ইসলাম (১১) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পর চাঁদপুরের আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বাল্কহেডের দুই শ্রমিক ও কাকলি ফেরির মাস্টার মোশারফ হোসেনকে আটক করেন। পরে শুক্রবার রাতে ফাঁড়ির এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। এতে ফেরির মাস্টার মোশারফসহ চারজনকে আসামি করা হয়েছে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর একজন বাল্কহেডের শ্রমিক পলাতক রয়েছেন। প্রাথমিক তদন্তে বালুভর্তি নৌযানটির শ্রমিক ও ফেরির মাস্টারের দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। এ কারণে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।
তবে ফেরির মাস্টার নির্ধারিত নৌপথ অনুসরণ করেই ঘাটে যাচ্ছিলেন বলে দাবি করেছেন নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন। তাঁর ভাষ্য, ওই নৌপথে অনুমোদনহীন কয়েকটি বালুবাহী নৌযান চলাচল করছিল। এর মধ্যে বেপরোয়া গতিতে আসা একটি বাল্কহেড ফেরিতে ধাক্কা দেয়। এতে বাসে থাকা এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এর প্রতিবাদেই শ্রমিক-কর্মকর্তারা ফেরি চলাচল বন্ধ রাখেন।
বিআইডব্লিউটিসি মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রব জানান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রেপ্তার মাস্টারের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া এবং মেরিন আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। এ প্রেক্ষাপটে দুপুর ১২টার পর থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে চারটি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াতকারী যানবাহনের চালক ও যাত্রীরা বিপাকে পড়েন। বিশেষ করে কাঁচামাল পরিবহনকারী ট্রাক ও পণ্যবাহী যানবাহন নিয়ে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা।
চাঁদপুর–শরীয়তপুর নৌপথটি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার যানবাহনের চট্টগ্রাম অঞ্চলে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এ পথে পাঁচটি ফেরির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০টি যানবাহন পারাপার হয়।

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পঞ্চগড়ের দেবীগঞ্জে কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন সুমিত্রা রানী নামের এক বৃদ্ধা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাপ নিয়ে হাসপাতালে আসেন তিনি।
সুমিত্রা রানী উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্ৰামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী। সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, দুপুরে মা ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন।
এ সময় একটি সাপ ওনাকে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে ঘরে গিয়ে সাপটিকে দেখতে পাই। কী সাপ তা না জানায় একটি বয়ামে সাপটিকে নিয়ে মাকে সঙ্গে করে হাসপাতালে আসি। বর্তমানে মায়ের চিকিৎসা চলছে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, বিকেল সাড়ে ৪টায় একটি সাপে কামড়ানো রোগী সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। তাকে কোবরা সাপে কামড় দিয়েছে।
আমরা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করি এবং অ্যান্টিভেনম দিয়েছি। রোগীকে অবজারভেশনে রেখেছি। তিনি আরও বলেন, আমরা সব সময় হাসপাতালে অ্যান্টিভেনম রাখছি, যাতে কোনো সাপে কামড়ানো রোগী এলে তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারি।
১৫ নভেম্বর, ২০২৬ ২০:২৬
১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫১
১৫ নভেম্বর, ২০২৬ ১৫:৩১
১৫ নভেম্বর, ২০২৬ ১৪:৪৪