এক কিলোমিটার পথ পাড়ি দিতে এখন ঘুরতে হচ্ছে পাঁচ কিলোমিটার। ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালের ওপরের ব্রিজটি ভেঙে পড়ায় এমন দুর্ভোগে পড়েছেন রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজারো মানুষ। ভেঙে পড়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি পুনর্নির্মাণের কাজ।
বর্তমানে ভাঙা ব্রিজের ওপর সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। ঝুঁকি নিয়ে সেই সাঁকো দিয়েই খাল পার হচ্ছেন স্থানীয়রা।
ব্রিজটি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব পাশের বেতুয়া খালের ওপর। প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের লোহার ব্রিজটি ছিল রমাগঞ্জের সঙ্গে ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ব্রিজ দিয়ে স্থানীয়রা হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত করতেন।
চলতি বছরের ২৩ জুন বালুভর্তি একটি ট্রাক ব্রিজ দিয়ে ধলীগৌরনগর ইউনিয়নের দিকে যাওয়ার সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এতে চালক নিহত হন, আহত হন হেলপার। দুর্ঘটনার পর থেকে ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ। যানবাহন চলাচলের সুযোগ না থাকায় এক কিলোমিটারের পথ পাড়ি দিতে সড়কপথে ঘুরতে হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার।
স্থানীয় বাসিন্দা মো. মফিজ, নূরুল ইসলাম ও মো. কবির বলেন, ব্রিজটি ছিল বেতুয়া খালের দুই পাড়ের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এটি ভেঙে যাওয়ায় গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স যাওয়ার সুযোগ নেই। সুপারি গাছের অস্থায়ী সাঁকো দিয়ে কোনোরকমে হেঁটে পার হওয়া গেলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চলাচল আরও কঠিন। ভারী মালামাল ও কৃষিযন্ত্র পারাপারেরও সুযোগ নেই।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিলে দুর্ঘটনা এড়ানো যেত।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়নকাজ শুরু করার সুযোগ নেই। ৪৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে ব্রিজটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্য প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে।

২৬ নভেম্বর, ২০২৬ ২১:২৪
ভোলার লালমোহনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে সরকারি আদেশের নামে ভুয়া নথি তৈরি করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। ২০১৮ সালে প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটিকে জরাজীর্ণ ও পরিত্যক্ত দেখিয়ে ভাঙার উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেসকারহাট এলাকার ১৭৩ নম্বর পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভবন ভাঙার জন্য তৈরি করা কথিত আদেশে টেন্ডারগ্রহীতা ও ঠিকাদার হিসেবে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত ২২ জুন ২০২৬ তারিখ দেখিয়ে তৈরি করা ওই আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেকের স্বাক্ষর জাল করা হয়েছে। আদেশে স্মারক নম্বর হিসেবে ৭৩৬ উল্লেখ করা হয়।
স্থানীয় বাসিন্দা রায়হান, জলিল ও আবুল হোসেন জানান, কয়েক দিন আগে লিটন নামে এক ব্যক্তি বিদ্যালয়ের ভবনটি ভাঙতে আসেন। এ সময় এলাকাবাসী বাধা দিলে তিনি ভবন ভাঙতে পারেননি। তখন লিটন সরকারি নিয়মে টেন্ডারের মাধ্যমে ভবনটি ভাঙার কাজ পেয়েছেন বলে দাবি করেন। পরে বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে বিদ্যালয়ের দাতা সদস্যরা গত ২২ নভেম্বর ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়ে ভবনটি না ভাঙার দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষা কর্মকর্তার নির্দেশে ভবনটি পরিত্যক্ত দেখিয়ে তিনি একটি রেজুলেশন দিয়েছিলেন। এরপর এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তাঁর জানা নেই।
কথিত আদেশে ঠিকাদার হিসেবে নাম থাকা গিয়াস উদ্দিন বলেন, তাঁর নামে বিদ্যালয়ের ভবন ভাঙার যে আদেশ তৈরি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। পরে ইউএনও কার্যালয় থেকে জানানো হলে সংশ্লিষ্ট ফাইল তলব করা হয়। তিনি ফাইলটি ইউএনও কার্যালয়ে জমা দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক বলেন, তদন্ত করে দেখা গেছে, এ ধরনের কোনো আদেশ তাঁর কার্যালয় থেকে দেওয়া হয়নি। সরকারি পরিত্যক্ত ভবন-সংক্রান্ত উপজেলা কমিটিও ভবনটি ভাঙার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। আদেশে ব্যবহৃত তাঁর স্বাক্ষর স্ক্যান করে জাল করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি অর্থে নির্মিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ভাঙার উদ্যোগে প্রশাসনের নামে ভুয়া আদেশ ব্যবহারের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

২৪ নভেম্বর, ২০২৬ ১৮:৪২
ভোলার বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে গভীর রাতে চকলেট বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৌরসভার সিসিটিভি ক্যামেরায় মুখ ঢাকা তিন ব্যক্তির চলাচল ধরা পড়েছে। বিস্ফোরণের পরপরই তারা ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বিস্ফোরণের শব্দ পেয়ে নিরাপত্তাকর্মীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মুখে মাস্ক পরা তিন ব্যক্তি কার্যালয়ের সামনে ঘোরাফেরা করছেন। বিস্ফোরণের পর দ্রুত সেখান থেকে সরে যান তারা। মুখ ঢাকা থাকায় ফুটেজে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে, ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির নেতারা। তাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বোরহানউদ্দিনের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণের কথা তারা উল্লেখ করেননি।
নাইটগার্ডের কাছ থেকে খবর পেয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি শাকিল মাতব্বর ঘটনাস্থলে যান। তারা বলেন, গভীর রাতে এ ধরনের বিস্ফোরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি এবং জনজীবনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, রাত ৩টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে পটকা বা চকলেট বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

২৩ নভেম্বর, ২০২৬ ১৯:৪৪
মেঘনা নদীপথে স্পিডবোটে করে ভোলায় ঢুকছিল মাদকের বড় চালান। তবে কোস্ট গার্ডের অভিযানে মাঝনদীতেই ধরা পড়েছে সেই চালান। এ সময় স্পিডবোট থেকে সাড়ে ৩১ কেজি গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কি জব্দের পাশাপাশি মো. সেলিম (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
আটক সেলিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালীকাপর গ্রামের রমেজ আলীর ছেলে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মেঘনা নদীর ইলিশার মাঝের চর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
পরে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক স্পিডবোটটিতে তল্লাশি করে। এ সময় বিপুল পরিমাণ গাঁজা ও হুইস্কি উদ্ধার করা হয়। একই সঙ্গে স্পিডবোটে থাকা সেলিমকে আটক করা হয়।
জব্দ করা মাদক ও আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

২৮ নভেম্বর, ২০২৬ ১৫:৫৭
এক কিলোমিটার পথ পাড়ি দিতে এখন ঘুরতে হচ্ছে পাঁচ কিলোমিটার। ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালের ওপরের ব্রিজটি ভেঙে পড়ায় এমন দুর্ভোগে পড়েছেন রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজারো মানুষ। ভেঙে পড়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি পুনর্নির্মাণের কাজ।
বর্তমানে ভাঙা ব্রিজের ওপর সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। ঝুঁকি নিয়ে সেই সাঁকো দিয়েই খাল পার হচ্ছেন স্থানীয়রা।
ব্রিজটি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব পাশের বেতুয়া খালের ওপর। প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের লোহার ব্রিজটি ছিল রমাগঞ্জের সঙ্গে ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ব্রিজ দিয়ে স্থানীয়রা হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত করতেন।
চলতি বছরের ২৩ জুন বালুভর্তি একটি ট্রাক ব্রিজ দিয়ে ধলীগৌরনগর ইউনিয়নের দিকে যাওয়ার সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এতে চালক নিহত হন, আহত হন হেলপার। দুর্ঘটনার পর থেকে ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ। যানবাহন চলাচলের সুযোগ না থাকায় এক কিলোমিটারের পথ পাড়ি দিতে সড়কপথে ঘুরতে হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার।
স্থানীয় বাসিন্দা মো. মফিজ, নূরুল ইসলাম ও মো. কবির বলেন, ব্রিজটি ছিল বেতুয়া খালের দুই পাড়ের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এটি ভেঙে যাওয়ায় গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স যাওয়ার সুযোগ নেই। সুপারি গাছের অস্থায়ী সাঁকো দিয়ে কোনোরকমে হেঁটে পার হওয়া গেলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চলাচল আরও কঠিন। ভারী মালামাল ও কৃষিযন্ত্র পারাপারেরও সুযোগ নেই।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিলে দুর্ঘটনা এড়ানো যেত।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়নকাজ শুরু করার সুযোগ নেই। ৪৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে ব্রিজটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্য প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে।
২৯ নভেম্বর, ২০২৬ ০২:১১
২৮ নভেম্বর, ২০২৬ ২০:১১
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৩২