বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল এক্সপ্রেসের বাসটি সড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ঘরের বাসিন্দারা অক্ষত রয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলের সময় গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেসের বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশাল এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা দুটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। খুঁটি ভেঙে বাসটি আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে।
বাসের ধাক্কায় ঘর দুটি ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার সময় ঘরের ভেতরে থাকা সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, সংঘর্ষে অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

২৭ নভেম্বর, ২০২৬ ১৪:১৭
বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন কার্যালয়ে দুর্বৃত্তরা তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের সিঁড়িতে বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ের সামনে এসে থামেন। এ সময় তাঁরা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করেন। বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বেরিয়ে আসার আগেই হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি মো. আজাদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের উত্তর দিক থেকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। পরে তারা দক্ষিণ দিকে পালিয়ে যায়।
স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. সেলিমও একই ধরনের তথ্য জানিয়েছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি উপজেলার গ্রামীণ ব্যাংকের অন্যান্য শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কী কারণে কার্যালয়টিতে এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

২৭ নভেম্বর, ২০২৬ ০৩:৩৯
স্মৃতিতে আবেগাপ্লুত স্বজন-সহকর্মীরা
ক্যালেন্ডারের পাতায় ফিরে এসেছে ২৭ নভেম্বর। আজ বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় দৈনিক বণিক বার্তার সাবেক বরিশাল প্রতিনিধি এম. মিরাজ হোসাইনের ৪৯তম জন্মদিন।
অথচ এবারের জন্মদিনে নেই তাঁর চিরচেনা উপস্থিতি, নেই পরিবার-পরিজন ও সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগির মুহূর্ত। মরণব্যাধি ক্যানসারের কাছে হার মেনে গত ২২ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।
তাঁর জন্মদিনে স্মৃতির পাতায় ফিরে আসছেন স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে প্রিয় এই সাংবাদিক।
১৯৭৭ সালের ২৭ নভেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন এম. মিরাজ হোসাইন।
সাংবাদিকতাকে পেশা হিসেবে বেঁছে নিয়ে দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। পেশাগত জীবনে জাতীয় দৈনিক বণিক বার্তার বরিশাল প্রতিনিধি হিসেবে প্রায় সাত বছর দায়িত্ব পালন করেছেন।
এছাড়া জাতীয় দৈনিক ভোরের ডাক, বাংলাদেশ প্রতিদিন ও ভোরের কাগজে তিনি সুনামের সাথে কাজ করেছেন।
পাশাপাশি স্থানীয় দৈনিক শাহনামা, দক্ষিণাঞ্চল, আজকের বার্তা, বরিশাল প্রতিদিন, বরিশাল বার্তা ও দখিনের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে গ্রামীণ সাংবাদিকতায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্বর্ণপদক অর্জন করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে বরিশাল অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও নানা গুরুত্বপূর্ণ ঘটনা জাতীয় গণমাধ্যমে তুলে ধরে এম মিরাজ হোসাইন নিজস্ব পরিচিতি গড়ে তুলেছিলেন।
মেহেন্দিগঞ্জে জন্ম হলেও কর্মজীবনের তার দীর্ঘ সময় কেটেছে বরিশাল শহরে। মৃত্যুর আগ পর্যন্ত শহরের নিজ বাড়িতেই বসবাস করতেন তিনি।
সহকর্মী ও পরিচিতজনদের কাছে এম. মিরাজ হোসাইন ছিলেন দায়িত্বশীল, পরিশ্রমী ও নিষ্ঠাবান সাংবাদিক।
তাঁর মৃত্যুতে বরিশালের সাংবাদিকতা অঙ্গনে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা।
ব্যক্তিগত জীবনে স্ত্রী, দুই ছেলে, বাবা ও ছোট ভাইসহ অসংখ্য স্বজন রেখে গেছেন তিনি।
তাঁর বড় ছেলে মাহিমুল হাসান এমদাদ বর্তমানে পড়াশোনার পাশাপাশি বাবার কর্মস্থল দৈনিক বণিক বার্তায় শিক্ষানবিশ বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাবার দেখানো পথ ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হওয়া যেন প্রয়াত বাবার স্মৃতি ও পেশাগত উত্তরাধিকারকে বয়ে নিয়ে চলারই এক আবেগঘন অধ্যায়।
এবারের জন্মদিনে পরিবারের সদস্যদের মনে আনন্দের চেয়ে বেদনার অনুভূতিই বেশি। যে মানুষটির জন্মদিন ঘিরে একসময় বাড়িতে আনন্দের আবহ তৈরি হতো, আজ তাঁর অনুপস্থিতিতে সেই দিনটিই হয়ে উঠেছে স্মৃতিচারণ আর চোখের জলে ভেজা এক বিষাদময় দিন।
জন্মদিনে প্রয়াত সাংবাদিক এম. মিরাজ হোসাইনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তাঁর স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

২৭ নভেম্বর, ২০২৬ ০১:১৪
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই লাগে এবং ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হাসপাতালজুড়ে ছোটাছুটি শুরু হয়। পরে হাসপাতালের কর্মী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তাদের ভূমিকা রাখতে হয়নি। এই আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কর্তৃপক্ষও দাবি করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন দেখা যায়। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী ও তাঁদের স্বজনেরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
হাসপাতালের অভ্যন্তরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় জানিয়ে রোগীর স্বজনেরা বলেন, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর ধোঁয়ার ভয়ে সবাই ছোটাছুটি শুরু করেন এবং যে যেভাবে পেরেছেন, দ্রুত ভবন থেকে নিচে নেমে গেছেন। কিছুক্ষণের মধ্যেই আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
প্রতিষ্ঠান কর্মকর্তারা জানান, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাদন্ত করার আগে বলতে পারছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।’

২৭ নভেম্বর, ২০২৬ ১৪:৫৩
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল এক্সপ্রেসের বাসটি সড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ঘরের বাসিন্দারা অক্ষত রয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলের সময় গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেসের বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশাল এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা দুটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। খুঁটি ভেঙে বাসটি আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে।
বাসের ধাক্কায় ঘর দুটি ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার সময় ঘরের ভেতরে থাকা সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, সংঘর্ষে অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
২৭ নভেম্বর, ২০২৬ ১৪:৫৩
২৭ নভেম্বর, ২০২৬ ১৪:১৭
২৭ নভেম্বর, ২০২৬ ০৩:৩৯
২৭ নভেম্বর, ২০২৬ ০২:২৬