পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় নাশকতার আশঙ্কা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসের (খুলনা-ব-১১৫) পেছনের অংশের আসনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি, থানা-পুলিশের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
ইউএনও আতাউর রাব্বি জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।’

২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮
পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে গ্রামীণ ব্যাংকের শাখাটিতে এ ঘটনা ঘটে।
ব্যাংক শাখা সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে দেয়ালের পাশে এবং দেয়ালের ওপর দিয়ে ভেতরে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেয়। দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখে পাশের একটি অফিসের নৈশপ্রহরী ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খালেককে খবর দেন। পরে তিনি দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
গ্রামীণ ব্যাংকের ধানিসাফা ইউনিয়ন শাখার ব্যবস্থাপক জসিম জমাদ্দার বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আগুন দেওয়ার চেষ্টা করে। নৈশপ্রহরীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংকের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শাখা ব্যবস্থাপকও নিরাপত্তা জোরদার করার বিষয়ে জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

২৪ নভেম্বর, ২০২৬ ১১:০০
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মালবোঝাই ট্রলির সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত এবং একই উপজেলার বাসিন্দা সাজিদ ও সুনান। আহতরা হলেন পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) ও বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে পাঁচ আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্ত, সাজিদ ও সুনানের মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
পিরোজপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।
তিন তরুণের মৃত্যুর খবরে কাউখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২৩ নভেম্বর, ২০২৬ ১৯:১০
পাওনা টাকা পরিশোধের কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার তিন দিন পর উদ্ধার হয় এক সুপারি ব্যবসায়ীর মরদেহ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায়ে শেখ রুম্মান হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন চারজন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেখ রুম্মানকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের সুমনা বেগম ও সাদিয়া ইসলাম। তাঁদের প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির বকেয়া টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিন দিন পর রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসানুল কবির বাদল।

২৮ নভেম্বর, ২০২৬ ২০:১১
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় নাশকতার আশঙ্কা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসের (খুলনা-ব-১১৫) পেছনের অংশের আসনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি, থানা-পুলিশের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
ইউএনও আতাউর রাব্বি জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।’
২৯ নভেম্বর, ২০২৬ ০২:১১
২৮ নভেম্বর, ২০২৬ ২০:১১
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৩২