১২ অক্টোবর, ২০২৫ ১৪:৩৪
দীর্ঘ প্রতীক্ষার পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ক্যান্সার রোগের সকল পরীক্ষা-নিরীক্ষা। প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি নির্মিত হয়েছে।
সেই সাথে প্যাথলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আধুনিক এই ল্যাবরেটরি দুইটিতে অটোমেশন চালু করা হয়েছে। যার ফলে ল্যাবের কাজ আরও দক্ষতা ও স্বচ্ছ হচ্ছে।
আজ রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় হেমাটোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
হাসপাতালের মূল ভবনের ২য় তলার ডি ব্লকে হেমাটোলজি ল্যাবরেটরি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উদ্বোধন শেষে ৪র্থ তলার সার্জারি সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সঞ্চালনার দায়িত্বে থাকা ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. আফসানা সাবরিন বলেন, হাসপাতালের প্যাথলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ রোগীদের জন্য দ্রুত ও নির্ভুলভাবে রোগ নির্ণয় করা হচ্ছে।
নতুন এই ল্যাবরেটরি মেডিসিন বিভাগে রোগীদের জন্য নমুনা সংগ্রহ ও শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগারে ব্যবস্থা করা হয়েছে। এখানে সবকটি কাউন্টারে অটোমেশন চালু করা হয়েছে। যা ল্যাবরেটরির কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করছে। যার ফলে ল্যাবের কাজে আরও দক্ষতা ও স্বচ্ছ হচ্ছে।
আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগে রাসায়নিক বিশ্লেষণের জন্য অটো-অ্যানালাইজার একাধিক মেশিন, রক্ত গণনা ও জমাট বাঁধার জন্য বিশেষ মেশিন, মাইক্রোবায়োলজির ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক পরীক্ষা করার জন্য ইনকিউবেটর, অটোমেটেড কালচার সিস্টেম চালু করা হয়েছে।
আলোচনা সভায় হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী বলেন, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্যারের সহযোগিতায় পদ সৃষ্টির ১৫ বছর পর ২০২৫ সালের ৩ আগস্ট হাসপাতালে চালু করা হয় হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। সেখানে রক্ত, অস্থিমজ্জার রোগ নির্ণয়, চিকিৎসা, রোগ প্রতিরোধে, নতুন চিকিৎসা পদ্ধতি, কৌশল উদ্ভাবন ও রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় আজ ১২ অক্টোবর উদ্বোধন করা হলো হেমাটোলজি ল্যাবরেটরি।
এই ল্যাবরেটরিতে রক্ত কোশ, হিমোগ্লোবিন, রক্তের প্রোটিন, অস্থি মজ্জা, প্লেটলেট, রক্তনালী, প্লীহা এবং জমাট বাঁধার প্রক্রিয়া, হিমোফিলিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যানসার সম্পর্কিত রোগ নির্ণয় করা সম্ভব হবে।
আলোচনা সভায় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, আজ আমাদের একটি আনন্দের দিন, বরিশালে এই প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি ও আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের যাত্রা শুরু হয়েছে। এই দুই ল্যাবরেটরির প্রতিটি মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সাথে ল্যাব গুলোতে অটোমেশন প্রক্রিয়ার যাত্রা শুরু। এর মাধ্যমে হেমাটোলজি ল্যাবরেটরি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের টেস্টিং এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসেবার মান উন্নত ও রোগীদের রোগ নির্ণয়ে আরো সহায়ক হবে। পাশাপাশি মেডিকেল শিক্ষার উন্নতির জন্য একটি অংশ রয়েছে। আশা করব আমাদের এই পথচলা আগামীতে আরও দৃঢ় হবে।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর’র সভাপতিত্বে হেমাটোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান ও সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

১৩ এপ্রিল, ২০২৬ ১১:১৪
বরিশালের গৌরনদীতে পুলিশের অভিযানের সময় ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামের জনৈক মাদক কারবারি। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা সানোয়ার হোসেন দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানা পুলিশের এএসআই মো. সরবত আলী বরিশালটাইমসকে জানান, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ারকে থামার নির্দেশ দেওয়া হয়। এসময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। একপর্যায়ে কৌশলে তিনি প্রায় ১০ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। এরপর তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তার দেহ তল্লাশি চালিয়ে আরও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বর্তমানে পুলিশ পাহারায় ওই ব্যক্তির চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।’

১২ এপ্রিল, ২০২৬ ২০:১৮

১১ এপ্রিল, ২০২৬ ২২:১০
বরিশালের বাবুগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক আজিজুল হক। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি নিজ উদ্যোগে এবং অর্থায়নে বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পঞ্চম শ্রেণির ৪৮ জন জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে ক্লিপ বোর্ড, স্কেল, কলম, ফাইলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় সেখানে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসম্মৎ আমিনার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক মাস্টার, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আরিফ আহমেদ মুন্না এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সালাম। এসময় সেখানে শিক্ষা উপকরণ উপহারপ্রাপ্ত পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ প্রসঙ্গে বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক মাস্টার বলেন, 'শিক্ষা জীবনের প্রাথমিক ধাপটা অতিক্রম করার সময় মেধাবী বৃত্তি পরীক্ষার্থীদের একটু উৎসাহ এবং অনুপ্রেরণা দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। এর আগেও আমি সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সময়ে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। এর পাশাপাশি বিভিন্ন গরীব, অসহায় শিক্ষার্থীদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করাসহ তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ছাত্রদলের একজন কর্মী হিসেবে সবসময় ছাত্র-ছাত্রীদের পাশে থাকা আমার দায়িত্ব বলে মনে করি। আমার সাধ অনেক কিন্তু সাধ্য সীমিত। তবুও সেই সীমিত সাধ্য দিয়েই যতটুকু সম্ভব মানুষের কল্যাণে সবসময় কাজ করে যেতে চাই।' #

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামে ২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সংযোগ সড়ক না থাকায়। ফলে দীর্ঘদিন ধরে সেতুটি কাজে লাগাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন কবাই ইউনিয়নের ৫ গ্রামের হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচল সহজ করতে ও এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কালেরকাঠি গ্রামের পোরাবর্ধন খালের উপর ২০২৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণ কাজ করেন এমএস রুপালি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুটি নির্মাণের প্রায় এক বছর শেষ হলেও এখন পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করেনি কর্তৃপক্ষ। সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় এটি কার্যত অচল অবস্থায় পড়ে আছে। সেতু থাকলেও রাস্তা না থাকায় মানুষকে এখনও পুরনো ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা অহিদুল তালুকদার জানান, এখানে একটি ভাঙ্গা সেতু ছিল যে সেতুটি পারাপার হতে গিয়ে একযুগেরও বেশি সময় এই এলাকার সাধারণ মানুষের ভোগান্তি ছিল। এখন নতুন সেতু হলেও সংযোগ সড়ক না থাকায় আগের মতোই দুর্ভোগ রয়ে গেছে। এই এলাকার সাধারণ মানুষের বর্ষা মৌসুমে চলাচল আরও কষ্টকর হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করতেও দেখা দেয় মারাত্মক সমস্যা।
এ বিষয়ে এলাকার একাধিক ভুক্তভোগী বলেন, কবাই ইউনিয়নের কালেরকাঠি, ঢোলা,শিয়ালঘুনি, হানুয়া, পেয়ারপুর সহ পাঁচ গ্রামের মানুষ এই সেতুটি ব্যবহার করে। সরকার কোটি কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ করেছে, কিন্তু সংযোগ সড়ক না থাকায় এর কোনো সুফল পাচ্ছি না। দ্রুত রাস্তা নির্মাণ করা না হলে এ সেতু শুধু দেখার জিনিস হিসেবেই থেকে যাবে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করা হোক, যাতে জনসাধারণের দুর্ভোগ লাঘব হয় এবং সরকারের উন্নয়ন প্রকল্পের সঠিক সুফল তারা পেতে পারে।
উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: হাসনাইন আহমেদ বলেন, সেতুটি সংযোগ সড়ক নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর নতুন করে ডিজাইন করে রিভাইস পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ আসলেই দ্রুত সময়ের মধ্যে সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
বরিশাল টাইমস

১২ এপ্রিল, ২০২৬ ২০:২৪
১২ এপ্রিল, ২০২৬ ২০:১৮
১২ এপ্রিল, ২০২৬ ১৮:৩০