সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্র এখন চরম বিপর্যয়ের মুখে। এক সময় যেখানে স্বচ্ছ জলরাশি ও সাদা পাথরের মুগ্ধতা পর্যটকদের আকৃষ্ট করত, আজ সেখানে ধু ধু বালুচর ও শত শত গর্ত। এতে কমে গেছে পর্যটক।
২০১৭ সালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরমহালের ধলাই নদীর উৎসমুখে পাহাড়ি ঢলে ভর করে নেমে আসে পাথর। পাঁচ একর জায়গাজুড়ে জমা হয় সেসব পাথর। উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ পাহারা বসায় সেখানে।
এলাকাটি সংরক্ষিত করে। সাদা পাথরে বিস্তীর্ণ হয়ে উঠে জনপদ। থররাজির স্তূপ থেকে সৃষ্ট পর্যটনকেন্দ্রটি সারাদেশে পরিচিত করেছে কোম্পানীগঞ্জকে। সীমান্তের জিরো লাইন সংলগ্ন ১০ নম্বর এলাকার নাম পড়ে যায় সাদা পাথর। মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ।
জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে পর্যটকদের সামনেই সাদা পাথর লুট হয়েছে। যে সৌন্দর্য দেখার জন্য দেশ এবং দেশের বাইরের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন, তা মাটি খুঁড়ে খুঁড়ে নিয়ে গেছে লুটেরারা। আর পর্যটন স্পটে লুটপাট দেখে হতাশ সচেতন নগরবাসী ও পর্যটকরা।
চট্টগ্রাম থেকে আসা ফজলুল হক বলেন, আগে সাদা পাথরের যে সৌন্দর্য ছিল, এখন আর তা নেই। লুটেরা চক্র পাথর লোড করে নিয়েছে। সিলেট নগরের বাসিন্দা সামিয়া বেগম জানান, প্রকৃতির হাতে গড়ে ওঠা এ পিকনিক স্পটটি বাঁচাতে সকলকে একযোগে কাজ করতে হবে। সচেতন নাগরিকরা অভিযোগ করছেন, বর্তমান সরকারের আমলে চলছে এই লুটপাট। আর কিছু দিন এমন চললে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য একদম ধ্বংস হয়ে যাবে।
এদিকে পাথর লুটের মহোৎসবের পর দুদকের একটি টিম সাদাপাথরের বিরানভূমি দেখে এসেছেন। এ ঘটনার সাথে প্রশাসনের লোকজনের জড়িত থাকার বিষয়টি ওঠে এসেছে। এই লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তারা কাজ করে যাচ্ছেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাত জানান, আসার সময় দেখে এসেছি বিভিন্ন স্টোন প্রেসার মেশিনে প্রচুর সাদা পাথর মজুদ রয়েছে। এই লুটপাটের পেছনে কারা জড়িত, তা সনাক্ত করতে আমরা কাজ করছি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, প্রশাসন বলছে, পাথর লুটপাট বন্ধে তাদের অভিযান অব্যাহত আছে। মামলা ও গ্রেফতার অব্যাহত রয়েছে। পরিবেশকর্মী এবং সচেতন নগরবাসী মনে করেন, সরকারের শক্ত অবস্থান না হলে ভবিষ্যতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি অর্থনৈতিকভাবে পর্যটন শিল্প চরম ক্ষতির মুখে পড়বে সিলেট।

২৯ জুলাই, ২০২৬ ১৭:৫৮
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাট জব্দ ও সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্তিচিত করেন।
তিনি জানান, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর সড়কের ৫৪১ নম্বর প্লটের এল-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চলছে। ফ্ল্যাটটি জব্দ করার পাশাপাশি সেখানে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও অন্যান্য মালামালের তালিকা তৈরি করছেন দুদকের কর্মকর্তারা।
তবে অভিযান চলমান থাকায় ফ্ল্যাটটিতে কী পরিমাণ সম্পদ বা কী ধরনের মালামাল পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।’

২৫ জুলাই, ২০২৬ ০০:৫৭
রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ ৭ থেকে ৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

২৪ জুলাই, ২০২৬ ১৯:০৫
শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’
একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের শপথ নিয়ে রাখেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৩ আগস্ট, ২০২৫ ২০:২১
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্র এখন চরম বিপর্যয়ের মুখে। এক সময় যেখানে স্বচ্ছ জলরাশি ও সাদা পাথরের মুগ্ধতা পর্যটকদের আকৃষ্ট করত, আজ সেখানে ধু ধু বালুচর ও শত শত গর্ত। এতে কমে গেছে পর্যটক।
২০১৭ সালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরমহালের ধলাই নদীর উৎসমুখে পাহাড়ি ঢলে ভর করে নেমে আসে পাথর। পাঁচ একর জায়গাজুড়ে জমা হয় সেসব পাথর। উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ পাহারা বসায় সেখানে।
এলাকাটি সংরক্ষিত করে। সাদা পাথরে বিস্তীর্ণ হয়ে উঠে জনপদ। থররাজির স্তূপ থেকে সৃষ্ট পর্যটনকেন্দ্রটি সারাদেশে পরিচিত করেছে কোম্পানীগঞ্জকে। সীমান্তের জিরো লাইন সংলগ্ন ১০ নম্বর এলাকার নাম পড়ে যায় সাদা পাথর। মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ।
জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে পর্যটকদের সামনেই সাদা পাথর লুট হয়েছে। যে সৌন্দর্য দেখার জন্য দেশ এবং দেশের বাইরের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন, তা মাটি খুঁড়ে খুঁড়ে নিয়ে গেছে লুটেরারা। আর পর্যটন স্পটে লুটপাট দেখে হতাশ সচেতন নগরবাসী ও পর্যটকরা।
চট্টগ্রাম থেকে আসা ফজলুল হক বলেন, আগে সাদা পাথরের যে সৌন্দর্য ছিল, এখন আর তা নেই। লুটেরা চক্র পাথর লোড করে নিয়েছে। সিলেট নগরের বাসিন্দা সামিয়া বেগম জানান, প্রকৃতির হাতে গড়ে ওঠা এ পিকনিক স্পটটি বাঁচাতে সকলকে একযোগে কাজ করতে হবে। সচেতন নাগরিকরা অভিযোগ করছেন, বর্তমান সরকারের আমলে চলছে এই লুটপাট। আর কিছু দিন এমন চললে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য একদম ধ্বংস হয়ে যাবে।
এদিকে পাথর লুটের মহোৎসবের পর দুদকের একটি টিম সাদাপাথরের বিরানভূমি দেখে এসেছেন। এ ঘটনার সাথে প্রশাসনের লোকজনের জড়িত থাকার বিষয়টি ওঠে এসেছে। এই লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তারা কাজ করে যাচ্ছেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাত জানান, আসার সময় দেখে এসেছি বিভিন্ন স্টোন প্রেসার মেশিনে প্রচুর সাদা পাথর মজুদ রয়েছে। এই লুটপাটের পেছনে কারা জড়িত, তা সনাক্ত করতে আমরা কাজ করছি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, প্রশাসন বলছে, পাথর লুটপাট বন্ধে তাদের অভিযান অব্যাহত আছে। মামলা ও গ্রেফতার অব্যাহত রয়েছে। পরিবেশকর্মী এবং সচেতন নগরবাসী মনে করেন, সরকারের শক্ত অবস্থান না হলে ভবিষ্যতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি অর্থনৈতিকভাবে পর্যটন শিল্প চরম ক্ষতির মুখে পড়বে সিলেট।
০৪ আগস্ট, ২০২৬ ১৬:০৭
০৩ আগস্ট, ২০২৬ ২৩:৩৮
০৩ আগস্ট, ২০২৬ ২১:৫৬
০৩ আগস্ট, ২০২৬ ১৯:০৪