ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে উপস্থিত হয়ে স্বাক্ষী দিয়েছেন ইউপি সদস্যরা। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসে তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহর কাছে তারা স্বাক্ষী দেন। এ সময় ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যান আবু ইউসুফ সুকৌশলে নানা অজুহাতের মাধ্যমে দুই দশকেরও অধিক সময় ধরে ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ করে রেখেছেন। নিয়মিত পরিষদেও আসেন না তিনি।
যার জন্য ইউনিয়নের নাগরিকরা চরম দুর্ভোগের সম্মুখিন হচ্ছেন। এ ছাড়া তিনি নিজের ইচ্ছা মতো পরিষদের কর্মকাÐ পরিচালনা করেন, কোনো ইউপি সদস্যকেই কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত করেন না। চেয়ারম্যান আবু ইউসুফের এমন কর্মকাÐে ইউনিয়নবাসী বিভিন্ন ধরনের উন্নয়ন থেকেও বঞ্চিত হচ্ছেন। একইসঙ্গে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র কাউকে না জানিয়ে নিজের বাসায় নিয়ে রাখেন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ। এ ধরনের বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার জন্য তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব দেয়া হয়েছে।
সেটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে। সোমবার তিনি ঘটনার সত্যতা জানতে স্বাক্ষী দিতে ডাকলে আমরা সকল ইউপি সদস্যগণ উপস্থিত হই। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইউপি সদস্যরা লিখিতভাবে আমার কাছে একটি অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি অনাস্থা প্রস্তাব দেয়া ইউপি সদস্যদের কাছ থেকে ঘটনার সত্যতা জেনে আমাকে একটি প্রতিবেদন জমা দেবেন। সোমবার তদন্ত কর্মকর্তা পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইউপি সদস্যদের ডেকেছেন।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩
ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার লাঙ্গলকোট থানার বাঙ্গটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদবা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম ও এসআই আছাদুজ্জামান খান অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কালমা ডাওরী বাজারের বাস স্টান থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৫
ভোলায় অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে রাশেদ হাওলাদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহাজামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
দুপুরে ভোলার পিটিআই এলাকায় অটোরিকশা ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাশেদ নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩
আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। এ সংকট থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষের দাবি। এ দাবিতে আমরা সবাই আন্দোলন করেছি এবং সংসদেও সেতুর দাবি তুলেছি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তারা বলতে চাচ্ছেন, আমরা সেতু চাই না। বাস্তবতা তা নয়। ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্তি সৃষ্টি করবেন না।’
তিনি আরও বলেন, ‘সরকার হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুর দিয়ে সরাসরি ঢাকা যাওয়ার বিকল্প পথটিও বিবেচনা করছে। এতে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে। ভোলার জন্য কোনটি ভালো হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন। তবে ভোলার মানুষের দাবিও আমরা তুলে ধরতে থাকবো।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প সড়ক নির্মাণেও প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। শুধু ভোলার জন্যই প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হচ্ছে। গত ছয় মাসে ৩০০ আসনের মধ্যে এমন একটি আসন দেখান, যেখানে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আনা সম্ভব হয়েছে।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো, ইনশা আল্লাহ।’
গণসংবর্ধনায় মন্ত্রী জানান, গত ১৮ বছরে তিনি কীভাবে রাজনীতি করেছেন, তা ভোলার মানুষ দেখেছেন। চাইলেও তিনি অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন, কিন্তু কোনো লোভ-লালসায় পা দেননি। জীবনের প্রতিটি বিপদে ভোলার মানুষ তার পাশে ছিলেন।
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনেকে আমাকে ভোট দিয়েছেন, অনেকে দেননি। সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোলার উন্নয়নে আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। সবাইকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন এগিয়ে নিতে হবে।’
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্থ বলেন, ‘এমপি হিসেবে গত ছয় মাসে তিনি কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।’
তিনি বলেন, ‘আমার দল বা আমার নাম ব্যবহার করে কেউ অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়ম করলে তারা আমার দলের লোক নয়। আমি টেন্ডারবাজি করি না, করার প্রশ্নই আসে না। টিআর-কাবিখা নিয়ে কেউ অনিয়ম করলে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

২১ জুলাই, ২০২৫ ২০:৪৯
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে উপস্থিত হয়ে স্বাক্ষী দিয়েছেন ইউপি সদস্যরা। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসে তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহর কাছে তারা স্বাক্ষী দেন। এ সময় ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যান আবু ইউসুফ সুকৌশলে নানা অজুহাতের মাধ্যমে দুই দশকেরও অধিক সময় ধরে ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ করে রেখেছেন। নিয়মিত পরিষদেও আসেন না তিনি।
যার জন্য ইউনিয়নের নাগরিকরা চরম দুর্ভোগের সম্মুখিন হচ্ছেন। এ ছাড়া তিনি নিজের ইচ্ছা মতো পরিষদের কর্মকাÐ পরিচালনা করেন, কোনো ইউপি সদস্যকেই কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত করেন না। চেয়ারম্যান আবু ইউসুফের এমন কর্মকাÐে ইউনিয়নবাসী বিভিন্ন ধরনের উন্নয়ন থেকেও বঞ্চিত হচ্ছেন। একইসঙ্গে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র কাউকে না জানিয়ে নিজের বাসায় নিয়ে রাখেন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ। এ ধরনের বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার জন্য তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব দেয়া হয়েছে।
সেটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে। সোমবার তিনি ঘটনার সত্যতা জানতে স্বাক্ষী দিতে ডাকলে আমরা সকল ইউপি সদস্যগণ উপস্থিত হই। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইউপি সদস্যরা লিখিতভাবে আমার কাছে একটি অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি অনাস্থা প্রস্তাব দেয়া ইউপি সদস্যদের কাছ থেকে ঘটনার সত্যতা জেনে আমাকে একটি প্রতিবেদন জমা দেবেন। সোমবার তদন্ত কর্মকর্তা পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইউপি সদস্যদের ডেকেছেন।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২