বরিশালের বাকেরগঞ্জে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা বেড়ে যাওয়ায় পৌর শহরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। প্রথমদিকে এই যানগুলো মানুষের যাতায়াত সহজ এবং অনেকের কর্মসংস্থান তৈরি করলেও বর্তমানে তা শহরের শৃঙ্খলার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যানজট ও বিদ্যুতের উপর চাপ বেড়েছে। পাশাপাশি সড়কের দুর্ঘটনা বেড়েছে বিগত সময়ের চেয়ে কয়েকগুণ বেশি।
পৌর শহরের প্রধান সড়ক সহ অলিগলিতে দাবড়ে বেড়াচ্ছে কাগজে কলমে নিষিদ্ধ এই তিন চাকার বাহন ব্যাটারিচালিত রিকশা। এখন শুধু অলিগলি নয়, মহাসড়ক রাজত্ব চালাচ্ছে এই রিকশা।
সরেজমিনে দেখা যায়, বাকেরগঞ্জ উপজেলায় কোন বাসস্ট্যান্ড বা অটো রিক্সার স্ট্যান্ড না থাকায় মহাসড়ক থেকে শুরু করে পৌর এলাকার প্রদান সড়কের উপরেই ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ড বানিয়ে রেখেছে। যে কারণে পৌর শহরের প্রবেশ দ্বার সদর রোড এলাকায় যানজট লেগেই থাকে। দ্রুতগ্রামী এ বাহনটি হুটহাট ডানে-বাঁয়ে মোড় নেওয়ার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকায় থাকা পুলিশ সদস্যরা কখনো সক্রিয় হওয়ার চেষ্টা করলেই তাঁদের ওপর চড়াও হচ্ছেন চালকরা।
পৌর এলাকা সহ এই উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নের প্রায় ৫ হাজার অটোরিক্সা প্রতিদিন এই পৌর শহরে আসা-যাওয়া করে। এর মধ্যে কয়েক হাজার চালক রয়েছে অপ্রাপ্তবয়স্ক শিশু ড্রাইভার।
এদের অদক্ষ চালনায় প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমার্জেন্সি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ও অর্থপেডিক ওয়ার্ড ঘুরতে হচ্ছে যাত্রিদের।
অনেক পরিবারের কর্তা পঙ্গু হয়ে ঘরে বসে আছে। সেইসব পরিবারের অসহায় শিশু-কিশোররা জীবিকার তাগিদে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। অনেকে দুর্ঘটনার স্বীকার হয়ে জীবন হারিয়েছেন।
বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, এগুলো অবৈধ যান হওয়ায় এর বিরুদ্ধে অভিযানও চালানো যাচ্ছে না। এই সুযোগটা কাজে লাগিয়ে এক শ্রেণীর প্রভাবশালীর ছত্রছায়ায় এরা ফুলে ফেঁপে উঠেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে জানানো হয়েছে, বাকেরগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ প্রতিদিন ব্যাটারিচালিত রিকশার চালকদের থেকে জরিমানা আদায় করছে। কিন্তু কাজ হচ্ছে না।
অনুসন্ধানে জানাজায়, উপজেলার পৌর শহরের বিভিন্ন এলাকার নির্জন স্থানে তৈরি হচ্ছে এই অবৈধ আটোরিক্সা। আর সরকার নিষিদ্ধ অবৈধ রিক্সার তৈরি নেতৃত্বে রয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
প্রশাসনের চোখের সামনে এসব অবৈধ পরিবহন তৈরি হলেও তারা কোন কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। যে কারণে প্রতিদিনই এই অবৈধ ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়েই চলছে।
এ বিষয়ে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জনকণ্ঠকে জানান, পৌর এলাকার সড়কের মধ্যে অবৈধভাবে অটো রিক্সার পার্কিং করা হলে তাদেরকে উচ্ছেদ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬
বরিশাল নগরের ফজলুল হক এভিনিউ ও সদর রোড এলাকা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সে ব্যবসা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করার দায়ে মুসলিম সুইটস এন্ড রেস্তোরাঁ ও মা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সর্বসাধারণের চলাচলের নির্ধারিত স্থান (ফুটপাত) দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানসহ একাধিক পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯-এর ৯২(৭) ধারা, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২(৩) ধারায় মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জনস্বার্থে নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরিশাল সিটি করপোরেশন(বিসিসি)।
বরিশাল টাইমস

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪
বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এ উপলক্ষে ‘বেলায়েত হোসেন ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির সূচনা হবে ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় বরিশাল আঞ্জুমানের মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারতের মাধ্যমে। এরপর বেলা ১১টায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বৃক্ষরোপণ, বাদ যোহর মরহুমের নিজ এলাকা ২৭ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার পুল এবং পার্শ্ববর্তী মসজিদ ও স্থানীয় এতিমখানাসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত বৃদ্ধাশ্রমে প্রবীণদের সাথে সহমর্মিতার মধ্যাহ্নভোজ এবং বিকেল ৩টা থেকে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে।
দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় বরিশাল রায় রোডস্থ বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসু সড়কের ‘খেয়ালী গ্রুপ থিয়েটার’ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রদর্শিত হবে অধ্যক্ষ বেলায়েত হোসেনের বর্নাঢ্য জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র, যে জীবন মানুষের।
আয়োজকদের পক্ষ থেকে মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য যে, তিনি বরিশালের বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাহাউদ্দিন গোলাপের পিতা।

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দ্বারিকা-শিকারপুর ব্রিজের ঢালের পশ্চিম পাশে রাকুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহানা বেগম (৪৫) রাকুদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিকারপুর ব্রিজের ঢাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিলেন রেহানা বেগম। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহন’ নামের একটি বেপরোয়া গতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার খবর পেয়ে মাদরাসার শিক্ষকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে রেহানা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর মাদরাসায় পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিচার ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
শিক্ষার্থীদের দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী ও সাধারণ মানুষ।
সংবাদ পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে চালক ও বাস আটকের আশ্বাসসহ লাবিবা কোম্পানির কয়েকটি বাস আটক করা হলে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ব্রেকিংনিউজ
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বরিশালটাইমসকে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।’

১৬ অক্টোবর, ২০২৫ ১৯:৫০
বরিশালের বাকেরগঞ্জে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা বেড়ে যাওয়ায় পৌর শহরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। প্রথমদিকে এই যানগুলো মানুষের যাতায়াত সহজ এবং অনেকের কর্মসংস্থান তৈরি করলেও বর্তমানে তা শহরের শৃঙ্খলার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যানজট ও বিদ্যুতের উপর চাপ বেড়েছে। পাশাপাশি সড়কের দুর্ঘটনা বেড়েছে বিগত সময়ের চেয়ে কয়েকগুণ বেশি।
পৌর শহরের প্রধান সড়ক সহ অলিগলিতে দাবড়ে বেড়াচ্ছে কাগজে কলমে নিষিদ্ধ এই তিন চাকার বাহন ব্যাটারিচালিত রিকশা। এখন শুধু অলিগলি নয়, মহাসড়ক রাজত্ব চালাচ্ছে এই রিকশা।
সরেজমিনে দেখা যায়, বাকেরগঞ্জ উপজেলায় কোন বাসস্ট্যান্ড বা অটো রিক্সার স্ট্যান্ড না থাকায় মহাসড়ক থেকে শুরু করে পৌর এলাকার প্রদান সড়কের উপরেই ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ড বানিয়ে রেখেছে। যে কারণে পৌর শহরের প্রবেশ দ্বার সদর রোড এলাকায় যানজট লেগেই থাকে। দ্রুতগ্রামী এ বাহনটি হুটহাট ডানে-বাঁয়ে মোড় নেওয়ার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকায় থাকা পুলিশ সদস্যরা কখনো সক্রিয় হওয়ার চেষ্টা করলেই তাঁদের ওপর চড়াও হচ্ছেন চালকরা।
পৌর এলাকা সহ এই উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নের প্রায় ৫ হাজার অটোরিক্সা প্রতিদিন এই পৌর শহরে আসা-যাওয়া করে। এর মধ্যে কয়েক হাজার চালক রয়েছে অপ্রাপ্তবয়স্ক শিশু ড্রাইভার।
এদের অদক্ষ চালনায় প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমার্জেন্সি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ও অর্থপেডিক ওয়ার্ড ঘুরতে হচ্ছে যাত্রিদের।
অনেক পরিবারের কর্তা পঙ্গু হয়ে ঘরে বসে আছে। সেইসব পরিবারের অসহায় শিশু-কিশোররা জীবিকার তাগিদে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। অনেকে দুর্ঘটনার স্বীকার হয়ে জীবন হারিয়েছেন।
বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, এগুলো অবৈধ যান হওয়ায় এর বিরুদ্ধে অভিযানও চালানো যাচ্ছে না। এই সুযোগটা কাজে লাগিয়ে এক শ্রেণীর প্রভাবশালীর ছত্রছায়ায় এরা ফুলে ফেঁপে উঠেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে জানানো হয়েছে, বাকেরগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ প্রতিদিন ব্যাটারিচালিত রিকশার চালকদের থেকে জরিমানা আদায় করছে। কিন্তু কাজ হচ্ছে না।
অনুসন্ধানে জানাজায়, উপজেলার পৌর শহরের বিভিন্ন এলাকার নির্জন স্থানে তৈরি হচ্ছে এই অবৈধ আটোরিক্সা। আর সরকার নিষিদ্ধ অবৈধ রিক্সার তৈরি নেতৃত্বে রয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
প্রশাসনের চোখের সামনে এসব অবৈধ পরিবহন তৈরি হলেও তারা কোন কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। যে কারণে প্রতিদিনই এই অবৈধ ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়েই চলছে।
এ বিষয়ে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জনকণ্ঠকে জানান, পৌর এলাকার সড়কের মধ্যে অবৈধভাবে অটো রিক্সার পার্কিং করা হলে তাদেরকে উচ্ছেদ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৪