ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমানে উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়ার পথে সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে থানায় গিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এনসিপির নেতাকর্মী ও স্বজনেরা। এ সময় ধস্তাধস্তিতে সাত পুলিশ সদস্য আহত হন।
আখাউড়া থানার ওসি মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

২২ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭
ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের কবলে পড়ে আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। পরে নবজাতকটির মৃত্যু হয়। ডাকাতেরা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য আবদুল্লা আল নোমান চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামের একটি অনলাইন পোর্টালের উপদেষ্টা সম্পাদক।
আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যশোর যাচ্ছিলেন তাঁরা। পথে সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের ওপর গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল। পরে তাঁর, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতেরা।
তিনি জানান, ডাকাতির সময় তাঁর স্ত্রী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। এর মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন তিনি। তবে নবজাতকটিকে বাঁচানো সম্ভব হয়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কের ওপর গাছ ফেলে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী নারীর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তখন নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ডাকাতির ঘটনা সত্য। প্রসূতির নবজাতকটিও মারা গেছে বলে তিনি শুনেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

২২ নভেম্বর, ২০২৬ ২৩:২৩
ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এতে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
হত্যাকাণ্ডের চার দিন পর রোববার (২২ নভেম্বর) দুপুরে নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের কয়েকশ সমর্থকের বিরুদ্ধে অগ্নিসংযোগ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। তাদের অস্ত্র নিয়ে মহড়া দেওয়ারও অভিযোগ রয়েছে।
এ সময় বাড়ি ফেরার পথে হামলাকারীদের সামনে পড়েন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। অভিযোগ রয়েছে, তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরদিন ১৯ নভেম্বর ফরিদপুর-বরিশাল মহাসড়কে জানাজা শেষে উপজেলার বাকপুরা গ্রামে পারিবারিক কবরস্থানে রাজু মোল্লাকে দাফন করা হয়। জানাজায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অংশ নেন।
নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বলেন, তার স্বামী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান তিনি।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি রাজুর পরিবারের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের রাজুর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা থেকে অতিরিক্ত প্রায় অর্ধশত পুলিশ সদস্য বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গা উপজেলায় বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার সদস্যরা টহল দিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

২২ নভেম্বর, ২০২৬ ২৩:০৯
খুলনায় চা পান করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলী। এ সময় তাঁকে মারধর করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে ঢাকায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া খুলনা নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসিসি মার্কেট এলাকায় চা পান করতে গিয়েছিলেন শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় কয়েকজন তাঁকে শনাক্ত করে ঘিরে ফেলেন। পরে তাঁকে মারধর করে আটক করেন তাঁরা। একপর্যায়ে খুলনা সদর থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাঁর বাড়ি উপজেলার সুক্তাইল ইউনিয়নের চর-সুক্তাইল এলাকায়।
খুলনা সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লাভলী বলেন, স্থানীয় লোকজন শেখ আবেদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁকে থানায় রাখা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শেখ আবেদ আলীর বিরুদ্ধে ঢাকায় আগে থেকেই দুটি মামলা রয়েছে। এ ছাড়া খুলনা নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

২৩ নভেম্বর, ২০২৬ ০০:১৮
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমানে উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়ার পথে সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে থানায় গিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এনসিপির নেতাকর্মী ও স্বজনেরা। এ সময় ধস্তাধস্তিতে সাত পুলিশ সদস্য আহত হন।
আখাউড়া থানার ওসি মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২৩ নভেম্বর, ২০২৬ ০০:২৯
২৩ নভেম্বর, ২০২৬ ০০:১৮
২২ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭
২২ নভেম্বর, ২০২৬ ২৩:৩৮