রিটার্নিং অফিসার অধ্যক্ষের কাছ থেকে দোয়াত-কলম প্রতীক নিচ্ছেন প্রার্থী আজিজুল হক
বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একইসাথে মেয়ের দ্বৈত ভর্তির তথ্য গোপন ও প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে এক অভিভাবক সদস্য প্রার্থীর প্রতীক বরাদ্দ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শোকজপ্রাপ্ত প্রার্থী হলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান করণিক ও অভিভাবক সদস্য প্রার্থী রফিকুল ইসলাম ওরফে বাবুল সিকদার।
প্রতীক বরাদ্দ পাওয়া ৩ অভিভাবক সদস্য প্রার্থী হলেন- সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক (দোয়াত-কলম), রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারুন-অর-রশিদ (চেয়ার) এবং বাবুগঞ্জ বন্দরের ব্যবসায়ী এনায়েত সিকদার (বই)। বুধবার (৪ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে অভিভাবক সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও নির্বাচনের রিটার্নিং অফিসার আ.ন.ম আবদুল হালিম।
প্রতীক বিতরণকালে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহে আলম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাইফুল রহিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, বিমানবন্দর প্রেসক্লাব সম্পাদক রোকন মিয়া, সাংবাদিক আবুল বাশার, রফিকুল ইসলাম ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও নির্বাচনের রিটার্নিং অফিসার আ.ন.ম আবদুল হালিম বলেন, 'বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান করণিক ও প্রার্থী রফিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে গুরুতর অনিয়ম এবং তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে প্রার্থী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপর ৩ প্রার্থী সম্মিলিতভাবে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। তার মেয়ে ২০২০ সালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ইংরেজি বিভাগের নিয়মিত ছাত্রী হিসেবে চাখার শেরে বাংলা ডিগ্রি কলেজে অধ্যায়ন করছেন। একইসঙ্গে তিনি আবার সেই তথ্য গোপন করে নিজের মেয়েকে অত্র কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখায় ভর্তি দেখিয়ে অভিভাবক ভোটার হয়েছেন এবং অত্র নির্বাচনের প্রার্থী হয়েছেন। এমন গুরুতর অনিয়মের ঘটনা ফাঁস হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তার প্রতীক বরাদ্দ স্থগিত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট এবং তার জবাব পাওয়ার পরে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
দেশের উপকূলীয় এলাকাসহ ১০ জেলায় রাতের মধ্যে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
রোববার (২২ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর, চট্রগ্রাম, নোয়াখালী কক্সবাজারের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, ‘মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছি, যার আলোকে আমাদের সব কর্মকর্তা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। সেই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হবে।’
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অল্প সময়ের মধ্যে দৃশ্যমান করার লক্ষে কাজ চলছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার, ইনশা আল্লাহ।’
কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে শ্রেণি কার্যক্রম পরিচালনা, তদারকি, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।’

২২ আগস্ট, ২০২৬ ২৩:১৩
সংবাদমাধ্যমে পরিবর্তন আসার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পলিটিক্যাল সিস্টেম (রাজনৈতিক ব্যবস্থা)- এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার বরিশাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
গবেষক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা আশা করেছিলাম, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণমাধ্যম কাঙ্খিত সংস্কার হবে। কিন্তু তা হয়নি। এবং অন্তর্বর্তী সরকারের আমলে ‘গণমাধ্যম সংস্কার কমিশনের’ প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে যদি অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার তাদের অঙ্গীকার অনুযায়ী বিন্দুমাত্র গুরুত্ব দিয়ে কিছু উদ্যোগ নিত, তাহলে গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলোর কিছু হলেও সমাধান হতো।
লেখক ড. ইফতেখারুজ্জামান প্রশিক্ষণার্থী গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের কাজের প্রচার-প্রসার ও আমাদের কাজের মাধ্যমে সুফল পাওয়ার সম্ভাবনার উৎস্যক্ষেত্র গণমাধ্যম। গণমাধ্যমের ওপর আমরাও নির্ভরশীল অনেকাংশে। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের পাশাপাশি গণমাধ্যমের যে সুনির্দিষ্ট ভূমিকা আছে, সেটি প্রতিপালন করার সক্ষমতা সৃষ্টি এবং কাজের লক্ষ্য অর্জনে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।’
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ৪১ জন সাংবাদিক অংশ নেন।
এর আগে বেলা ১১টায় ড. ইফতেখারুজ্জামান সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু প্রতিষ্ঠানগত উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।’
সংবাদ সম্পাদনা, হা/ই।

০৫ জুন, ২০২৫ ১৭:৩৯
বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একইসাথে মেয়ের দ্বৈত ভর্তির তথ্য গোপন ও প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে এক অভিভাবক সদস্য প্রার্থীর প্রতীক বরাদ্দ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শোকজপ্রাপ্ত প্রার্থী হলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান করণিক ও অভিভাবক সদস্য প্রার্থী রফিকুল ইসলাম ওরফে বাবুল সিকদার।
প্রতীক বরাদ্দ পাওয়া ৩ অভিভাবক সদস্য প্রার্থী হলেন- সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক (দোয়াত-কলম), রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারুন-অর-রশিদ (চেয়ার) এবং বাবুগঞ্জ বন্দরের ব্যবসায়ী এনায়েত সিকদার (বই)। বুধবার (৪ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে অভিভাবক সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও নির্বাচনের রিটার্নিং অফিসার আ.ন.ম আবদুল হালিম।
প্রতীক বিতরণকালে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহে আলম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাইফুল রহিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, বিমানবন্দর প্রেসক্লাব সম্পাদক রোকন মিয়া, সাংবাদিক আবুল বাশার, রফিকুল ইসলাম ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও নির্বাচনের রিটার্নিং অফিসার আ.ন.ম আবদুল হালিম বলেন, 'বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান করণিক ও প্রার্থী রফিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে গুরুতর অনিয়ম এবং তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে প্রার্থী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপর ৩ প্রার্থী সম্মিলিতভাবে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। তার মেয়ে ২০২০ সালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ইংরেজি বিভাগের নিয়মিত ছাত্রী হিসেবে চাখার শেরে বাংলা ডিগ্রি কলেজে অধ্যায়ন করছেন। একইসঙ্গে তিনি আবার সেই তথ্য গোপন করে নিজের মেয়েকে অত্র কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখায় ভর্তি দেখিয়ে অভিভাবক ভোটার হয়েছেন এবং অত্র নির্বাচনের প্রার্থী হয়েছেন। এমন গুরুতর অনিয়মের ঘটনা ফাঁস হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তার প্রতীক বরাদ্দ স্থগিত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট এবং তার জবাব পাওয়ার পরে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
২৭ আগস্ট, ২০২৬ ০২:০৯
২৬ আগস্ট, ২০২৬ ২০:১৪
২৬ আগস্ট, ২০২৬ ১৯:৫৬
২৬ আগস্ট, ২০২৬ ১৭:৫৭