ছবি:সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় মিঠাখালী গুদিঘাটা সিনিয়র মাদ্রাসায় আব্দুস সালাম নামে এক ব্যক্তির জুনিয়র মৌলভী পদে নিয়োগে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে তিনি চাকরি নেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মো. মাহফুজুর রহমানসহ শিক্ষক ও অভিভাবকেরা।
এ ঘটনায় বর্তমান অধ্যক্ষ সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা নামে একজন সহকারী জুনিয়র মৌলভী কর্মরত থাকা অবস্থায় ১৯৯৭ সালে প্রতারণার মাধ্যমে মিঠাখালী গুদিঘাটা সিনিয়র মাদ্রাসায় জুনিয়র মৌলভী পদে যোগ দেন আব্দুস সালাম। শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একাধিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিধান থাকলেও সে সময় শুধু ‘দৈনিক মিল্লাত’ নামে একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর প্রকাশিত ওই বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তৎকালীন মাদ্রাসার সুপার মাওলানা বাহার উদ্দিন আব্দুস সালামকে সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংশ্লিষ্ট পদে পাচজন প্রার্থী আবেদন করেন। নিয়োগ প্রক্রিয়ার (সাক্ষাৎ) দিন ১২ এপ্রিল ১৯৯৫ ওই আব্দুস সালাম একজন সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হন। কৌশলে অন্য চার প্রার্থীর চিঠি গায়েব করা হয়। যে কারণে আবেদনকারী বাকি চারপ্রার্থী উপস্থিত হননি। অপরদিকে আব্দুস সালাম সহকারি মৌলবি পদে আবেদন করলেও তাকে সহকারী শিক্ষক হিসেবে সাক্ষাৎ বোর্ডে নোটিশ দেওয়া হয়। এদিকে আব্দুস সালামকে পুনরায় এককভাবে সেই সহকারী মৌলভী পদেই নিয়োগ দেন সাক্ষাৎকার বোর্ড।
আরো অভিযোগ রয়েছে, জুনিয়র মৌলভী থেকে আব্দুস সালাম প্রতারণার মাধ্যমে ১৯৯৭ সালের ১৫ আগস্ট সরকারি মৌলভী পদে পদোন্নতি নেন। পদোন্নতির নিয়োগ বোর্ডে তৎকালীন থানা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেখানো হয়। শিক্ষক আব্দুস সালামের পদোন্নতির নিয়োগে থানা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর থাকার কথা থাকলেও সহ-সভাপতি এম এ রশিদ স্বাক্ষর করেন। ওই নিয়োগের কাগজে থানা নির্বাহী কর্মকর্তাকে সুপারিশ হিসেবে দেখানো হয়েছে।
বর্তমান অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান চরম ক্ষোভ প্রকাশ করে বলেন থানা নির্বাহী কর্মকর্তা সভাপতি দায়িত্ব পালন করলে কিভাবে সহ-সভাপতি নিয়োগ দেয়। এ স্বাক্ষরটি সম্পূর্ণ জাল। এছাড়াও শিক্ষক আব্দুস সালাম এর পদটি মূল রেজুলেশন খাতায় ওভার রাইটিং করে রেজুলেশন দেখানো হয়েছে। তিনি ক্ষোভের সাথে আরও বলেন গত ত্রিশ বছর ধরে আব্দুস সালাম অবৈধভাবে চাকরির নামে সরকারি টাকা আত্মসাৎ করে আসছেন।
এ ব্যাপারে সরেজমিনে গিয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম এর বক্তব্য নিতে চাইলে উপস্থিত মাদ্রাসার অধ্যক্ষসহ একাধিক শিক্ষকের সামনে তিনি বলেন নিয়োগ ঠিক আছে। এরপর আর কোন কথা না বলে অফিস কক্ষ থেকে বেরিয়ে যান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি নতুন এসেছি এ বিষয়ে আমার জানা নেই তবে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

১২ নভেম্বর, ২০২৬ ২০:৩৮
রাজশাহীর তানোরে অবৈধভাবে সার মজুদের অভিযোগ; জব্দ না করায় ক্ষুব্ধ কৃষকেরা
রাজশাহীর তানোরে বিএনপি নেতা ফজলুর রহমানের মালিকানাধীন একটি নির্মাণাধীন কোল্ড স্টোরে ২৮০ বস্তা সার মজুদের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে বিপুল পরিমাণ সার মজুদের ঘটনায় শুধু জরিমানা করে সার জব্দ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের প্রশ্ন, কৃষকেরা যেখানে প্রয়োজনীয় সার পাচ্ছেন না, সেখানে একটি প্রতিষ্ঠানে এত সার মজুত থাকার পরও কেন তা জব্দ করা হলো না?
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাঘের মোড়ে অবস্থিত মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোল্ড স্টোরটিতে অবৈধভাবে সার মজুত রাখা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানে ২৮০ বস্তা সার মজুদের প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের পর স্থানীয় কৃষকদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দেয়। তাঁদের দাবি, জব্দ করা না হলেও অন্তত এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা উচিত ছিল। কারণ, একদিকে তাঁরা প্রয়োজনের সময় সার পাচ্ছেন না, অন্যদিকে একটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সার মজুত করে রাখা হয়েছে।
স্থানীয় কৃষক রাজু ও সুজন বলেন, দুই দিন আগে মাদারীপুর বাজারের মেসার্স হক ট্রেডার্সে রসিদ ছাড়া দুই বস্তা সার বিক্রির অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অথচ ২৮০ বস্তা সার মজুতের ঘটনায় জরিমানা করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা। একই ধরনের অপরাধে দুই প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার এমন পার্থক্য কেন, তা তাঁদের বোধগম্য নয়।
কৃষকদের দাবি, এসব সার কোথা থেকে এবং কার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে, তা তদন্ত করে দেখা প্রয়োজন। পাশাপাশি সার মজুদের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং জব্দ করা সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।
এদিকে, সার মজুদ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিকদের গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কোল্ড স্টোরের লোকজনের বিরুদ্ধে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে সার এনে কোল্ড স্টোরটিতে মজুত করা হচ্ছে। পরে সেখান থেকে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরের ব্যবস্থাপক জালাল উদ্দিন বলেন, সারের বিষয়ে তিনি কিছুই জানেন না।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, তাঁরা চাষযোগ্য জমি দেখিয়েছেন এবং ওই জমির জন্য সার সংগ্রহ করেছেন।

১২ নভেম্বর, ২০২৬ ২০:২৩
সমস্যা স্বীকার করা সুশাসনের প্রথম ও প্রধান লক্ষণ। অথচ বিএনপি সরকারের মধ্যে সমস্যা অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরিশালের মুলাদী উপজেলার পূর্ববাজারে ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখা আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সমস্যাকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা মনে হয়েছে। রাষ্ট্রে সমস্যা ও সংকট তৈরি হবে—এ বাস্তবতা মেনেই মানুষ রাষ্ট্র গঠন করেছে। সরকারের দায়িত্ব হলো সেসব সমস্যা চিহ্নিত করা, স্বীকার করা এবং সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া।
তিনি বলেন, স্বৈরশাসকরা কখনো সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চায় না। বিএনপি সরকারের মধ্যেও একই প্রবণতা দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পতিত স্বৈরাচারের ফিরে আসাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদরদপ্তরেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খুলনা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত ১০ মাসে সেখানে ৭০ জনের বেশি মানুষ খুন হয়েছেন। এমনকি খুলনায় সরকারদলীয় নেতারাও পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য-উপাত্তের মতলবি উপস্থাপন ও ব্যাখ্যার মাধ্যমে আত্মতৃপ্তিতে ভুগছেন।
সরকারের উদ্দেশে শায়খে চরমোনাই বলেন, অতীতের খারাপ সময়ের সঙ্গে তুলনা করে নিজেদের ভালো প্রমাণের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তব পরিস্থিতি স্বীকার করে তা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকারদলীয় পক্ষের দাবি, বিরোধী দলের নেতারা বিদেশি গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। আবার বিরোধী দলের দাবি, সরকারদলীয় পক্ষের বৈঠকের তথ্য-প্রমাণ তাদের কাছেও রয়েছে। তাহলে কি ধরে নিতে হবে, উভয় দলই বিদেশি গোয়েন্দাদের সঙ্গে সমঝোতা করে চলছে?
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক মাওলানা আল আমীন। এ ছাড়া বক্তব্য দেন মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, সহসভাপতি আলহাজ নেছার উদ্দীন, সেক্রেটারি আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।
বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।’

১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৮
বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসেছিলেন এক নারী। সঙ্গে ছিল সাত বছরের শিশু সন্তান। ক্যাম্পাসে ঘুরতে আসার পর থেকেই হঠাৎ নিখোঁজ মা ও ছেলে। স্বজনদের সঙ্গে যোগাযোগ নেই, মিলছে না কোনো সন্ধানও। তাঁদের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
নিখোঁজ ওই নারীর নাম সাবিকুন্নাহার লিজা (২৭)। তাঁর ছেলে লাবিবের বয়স সাত বছর। লিজার বোন শাকিলা জাহান শিমু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ছেলেকে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়াতে আসেন লিজা। এরপর থেকে মা ও ছেলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রথমে স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
নিখোঁজ নারীর চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, তাঁরা এখনো লিজা ও তাঁর ছেলেকে খুঁজে পাননি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্নভাবে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনো সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁদের জিডি করার পরামর্শ দেওয়া হলে বৃহস্পতিবার দুপুরে পরিবার থানায় এসে সাধারণ ডায়েরি করে।
এদিকে মা ও শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে। তাঁদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।

১২ নভেম্বর, ২০২৬ ১৬:২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় মিঠাখালী গুদিঘাটা সিনিয়র মাদ্রাসায় আব্দুস সালাম নামে এক ব্যক্তির জুনিয়র মৌলভী পদে নিয়োগে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে তিনি চাকরি নেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মো. মাহফুজুর রহমানসহ শিক্ষক ও অভিভাবকেরা।
এ ঘটনায় বর্তমান অধ্যক্ষ সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা নামে একজন সহকারী জুনিয়র মৌলভী কর্মরত থাকা অবস্থায় ১৯৯৭ সালে প্রতারণার মাধ্যমে মিঠাখালী গুদিঘাটা সিনিয়র মাদ্রাসায় জুনিয়র মৌলভী পদে যোগ দেন আব্দুস সালাম। শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একাধিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিধান থাকলেও সে সময় শুধু ‘দৈনিক মিল্লাত’ নামে একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর প্রকাশিত ওই বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তৎকালীন মাদ্রাসার সুপার মাওলানা বাহার উদ্দিন আব্দুস সালামকে সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংশ্লিষ্ট পদে পাচজন প্রার্থী আবেদন করেন। নিয়োগ প্রক্রিয়ার (সাক্ষাৎ) দিন ১২ এপ্রিল ১৯৯৫ ওই আব্দুস সালাম একজন সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হন। কৌশলে অন্য চার প্রার্থীর চিঠি গায়েব করা হয়। যে কারণে আবেদনকারী বাকি চারপ্রার্থী উপস্থিত হননি। অপরদিকে আব্দুস সালাম সহকারি মৌলবি পদে আবেদন করলেও তাকে সহকারী শিক্ষক হিসেবে সাক্ষাৎ বোর্ডে নোটিশ দেওয়া হয়। এদিকে আব্দুস সালামকে পুনরায় এককভাবে সেই সহকারী মৌলভী পদেই নিয়োগ দেন সাক্ষাৎকার বোর্ড।
আরো অভিযোগ রয়েছে, জুনিয়র মৌলভী থেকে আব্দুস সালাম প্রতারণার মাধ্যমে ১৯৯৭ সালের ১৫ আগস্ট সরকারি মৌলভী পদে পদোন্নতি নেন। পদোন্নতির নিয়োগ বোর্ডে তৎকালীন থানা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেখানো হয়। শিক্ষক আব্দুস সালামের পদোন্নতির নিয়োগে থানা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর থাকার কথা থাকলেও সহ-সভাপতি এম এ রশিদ স্বাক্ষর করেন। ওই নিয়োগের কাগজে থানা নির্বাহী কর্মকর্তাকে সুপারিশ হিসেবে দেখানো হয়েছে।
বর্তমান অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান চরম ক্ষোভ প্রকাশ করে বলেন থানা নির্বাহী কর্মকর্তা সভাপতি দায়িত্ব পালন করলে কিভাবে সহ-সভাপতি নিয়োগ দেয়। এ স্বাক্ষরটি সম্পূর্ণ জাল। এছাড়াও শিক্ষক আব্দুস সালাম এর পদটি মূল রেজুলেশন খাতায় ওভার রাইটিং করে রেজুলেশন দেখানো হয়েছে। তিনি ক্ষোভের সাথে আরও বলেন গত ত্রিশ বছর ধরে আব্দুস সালাম অবৈধভাবে চাকরির নামে সরকারি টাকা আত্মসাৎ করে আসছেন।
এ ব্যাপারে সরেজমিনে গিয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম এর বক্তব্য নিতে চাইলে উপস্থিত মাদ্রাসার অধ্যক্ষসহ একাধিক শিক্ষকের সামনে তিনি বলেন নিয়োগ ঠিক আছে। এরপর আর কোন কথা না বলে অফিস কক্ষ থেকে বেরিয়ে যান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি নতুন এসেছি এ বিষয়ে আমার জানা নেই তবে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
১২ নভেম্বর, ২০২৬ ২০:৩৮
১২ নভেম্বর, ২০২৬ ২০:২৩
১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৮
১২ নভেম্বর, ২০২৬ ১৯:১০