ছবি:সংগৃহীত
বরিশালের আগৈলঝাড়ায় কথিত ক্রসফায়ারে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মো. মোকতাদির হোসেনকে জেরা করেন পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জেরা শেষে ট্রাইব্যুনাল যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
মামলায় ২৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা মোকতাদির হোসেন। বৃহস্পতিবার তাঁর জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শুনানির সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ানসহ রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরা।
মামলার চার আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন। অন্যদিকে, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ পলাতক রয়েছেন।
এর আগে চলতি বছরের ২০ মে আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউশনের অভিযোগ
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, নিহত টিপু হাওলাদার আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবির মোল্লা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁরা দুজনই আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে টিপু ও কবিরকে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় টিপু ও কবিরকে গ্রেপ্তার করে উজিরপুর থানা-পুলিশ। পরে এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনের মাধ্যমে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে তাঁদের হত্যা করা হয়।
এ ঘটনায় আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।// প্রথম প্যারায় হাসনাত আবদুল্রাহর নাম টা উল্লেখ করে দেন

১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৮
বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসেছিলেন এক নারী। সঙ্গে ছিল সাত বছরের শিশু সন্তান। ক্যাম্পাসে ঘুরতে আসার পর থেকেই হঠাৎ নিখোঁজ মা ও ছেলে। স্বজনদের সঙ্গে যোগাযোগ নেই, মিলছে না কোনো সন্ধানও। তাঁদের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
নিখোঁজ ওই নারীর নাম সাবিকুন্নাহার লিজা (২৭)। তাঁর ছেলে লাবিবের বয়স সাত বছর। লিজার বোন শাকিলা জাহান শিমু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ছেলেকে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়াতে আসেন লিজা। এরপর থেকে মা ও ছেলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রথমে স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
নিখোঁজ নারীর চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, তাঁরা এখনো লিজা ও তাঁর ছেলেকে খুঁজে পাননি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্নভাবে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনো সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁদের জিডি করার পরামর্শ দেওয়া হলে বৃহস্পতিবার দুপুরে পরিবার থানায় এসে সাধারণ ডায়েরি করে।
এদিকে মা ও শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে। তাঁদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।

১২ নভেম্বর, ২০২৬ ১৯:১০
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে এবার সংঘর্ষে জড়ালেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রাক্তন শিক্ষার্থীদের দুই পক্ষ। বৃহস্পতিবার দুপুরে কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠক উত্তপ্ত হয়ে একপর্যায়ে রূপ নেয় হাতাহাতি ও ভাঙচুরে। এতে দুই চিকিৎসক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কনফারেন্স রুমের আসবাবপত্রও।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলুর উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেবাচিমের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাক্তন ছাত্রসমিতি ২০২৪ সালের নভেম্বরে জাঁকজমকপূর্ণ আয়োজনে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। তবে পরবর্তী সময়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম লাবু ও অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বকে কেন্দ্র করে সমিতিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
আগামী ২০ নভেম্বর শেবাচিম দিবস উদযাপন সামনে রেখে দুই পক্ষের মধ্যে বিরোধ নতুন করে দানা বাঁধে। অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধের জেরে বৃহস্পতিবার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে বৈঠকে বসে দুই পক্ষ। কিন্তু আলোচনায় কোনো সমাধান না আসায় একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় কনফারেন্স রুমে ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রাক্তন ছাত্রনেতা ডা. ইশতিয়াক আহমেদ রিফাত বলেন, সামনে একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে হাতাহাতি কিংবা মারামারির ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
অন্যদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সভাপতি ডা. কবিরুজ্জামান বলেন, প্রাক্তন ছাত্রদের একটি কমিটি রয়েছে, যা একই দলের অন্য একটি অংশ মানতে চায় না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

১২ নভেম্বর, ২০২৬ ১৮:০৮
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া বিশেষ অতিথি ও আলোচক হিসেবে থাকছেন আরও পাঁচ বিশিষ্ট ব্যক্তি।
বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নবীনবরণ ও আলোচনা সভা শুরু হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেবেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরওয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এতে নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

১২ নভেম্বর, ২০২৬ ১৫:৪৮
বরিশালের আগৈলঝাড়ায় কথিত ক্রসফায়ারে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মো. মোকতাদির হোসেনকে জেরা করেন পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জেরা শেষে ট্রাইব্যুনাল যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
মামলায় ২৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা মোকতাদির হোসেন। বৃহস্পতিবার তাঁর জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শুনানির সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ানসহ রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরা।
মামলার চার আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন। অন্যদিকে, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ পলাতক রয়েছেন।
এর আগে চলতি বছরের ২০ মে আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউশনের অভিযোগ
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, নিহত টিপু হাওলাদার আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবির মোল্লা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁরা দুজনই আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে টিপু ও কবিরকে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় টিপু ও কবিরকে গ্রেপ্তার করে উজিরপুর থানা-পুলিশ। পরে এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনের মাধ্যমে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে তাঁদের হত্যা করা হয়।
এ ঘটনায় আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।// প্রথম প্যারায় হাসনাত আবদুল্রাহর নাম টা উল্লেখ করে দেন
১২ নভেম্বর, ২০২৬ ২০:৩৮
১২ নভেম্বর, ২০২৬ ২০:২৩
১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৮
১২ নভেম্বর, ২০২৬ ১৯:১০