ঝালকাঠিতে রাজাপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে বরিশাল-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কের পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস এসে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৯ নভেম্বর, ২০২৬ ১৫:৩২
ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ৪৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার বলে জানা গেছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকাগামী গ্রিনভিউ পরিবহনের একটি বাস দপদপিয়া চৌমাথা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বিকট শব্দে সংঘর্ষের পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ৪৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান।
খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ‘দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪০ থেকে ৪৫ জন আহত হয়েছেন। আহতদের বরিশালের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
তবে কী কারণে দুই বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত হেলপারের পরিচয়ও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

১৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৯
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ট্রলি উল্টে ফোরকান গাজী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রলি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়ে হতাহত হন। ঘটনাস্থলেই ফোরকান গাজীর মৃত্যু হয়।
নিহত ফোরকান গাজী ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার মরতুজা গাজীর ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৭ নভেম্বর, ২০২৬ ১৫:২৬
ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি আলী হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকার দশম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ অনুযায়ী, স্কুলে যাওয়া-আসার পথে আলী হোসেন মোল্লা তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৮ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ফুহাত মীরের সহায়তায় জানালার শিক ভেঙে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করেন তিনি। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর কাউকে কিছু না জানানোর জন্য ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, ধর্ষণ মামলার পলাতক আসামি আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।'

১৪ জুন, ২০২৫ ১৬:৩৮
ঝালকাঠিতে রাজাপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে বরিশাল-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কের পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস এসে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২৩ নভেম্বর, ২০২৬ ০০:২৯
২৩ নভেম্বর, ২০২৬ ০০:১৮
২২ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭
২২ নভেম্বর, ২০২৬ ২৩:৩৮