২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৬
রংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে গেছে ছাত্রদল ও জামায়াত। ইতোমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাড়িয়ারকুঠি ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক বিপ্লব দীর্ঘদিন ধরে সেবাপ্রার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নিতেন। তার ঘুষ নেওয়ার ভিডিও ধারণ করেন এক সেবাপ্রার্থী। পরে ওই ভিডিও রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীর হাতে যায়। তারা ভিডিও জিম্মি করে বিপ্লবের কাছে চাঁদা দাবি করেন।
অভিযুক্ত বিপ্লব অভিযোগ করে বলেন, আমার কাছে দুই লাখ টাকা চাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ৪৭ হাজার টাকা দিয়েছি। ফরিদুল, রনি, সিয়ামসহ কয়েকজন রাজনৈতিক, ছাত্র-সমন্বয়ক পরিচয় দিয়ে টাকা নেয়।
ঘুষ নেওয়ার ভিডিওতে দেখা যায়, এক সেবাগ্রহীতার কাছ থেকে তিনি ঘুষ নেন। টাকার পরিমাণ কম হওয়ায় সেবাগ্রহীতাকে বিপ্লব বলেন, ‘এটা কি দিলা, স্যারেরটা স্যারোক দিবা না।’
সেবাগ্রহীতা বলেন, স্যারকে তো দিছি, আর কতগুলা দিব। তখন বিপ্লব বলেন, ‘উনাক (কর্মকর্তাকে) আরও ৫০০ দিতে হবে। আমি তো ৫০০’র নিচে করি না। আরও ২০০ দিয়া ঝামেলা মারি দিয়া চলি যা।’
এ ঘটনার পর ২৩ সেপ্টেম্বর তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আহ্বায়ক সদস্য মেজবাউল হাসান খানের স্বাক্ষরিত এক বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ভূমি অফিসের সহায়ক বিপ্লবের কাছে ছাত্রদলের নাম ভাঙিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা চাঁদাবাজি করেছে। এতে সাধারণ মানুষের কাছে ছাত্রদলের নাম ক্ষুণ্ন হয়েছে। দ্রুত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন কাজল বলেন, ছাত্রদলের নাম ভাঙিয়ে জামায়াত-শিবিরের নেতারা টাকা নিয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে। এজন্য আমরা সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছি।
তবে ওই বিবৃতিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে ২৪ সেপ্টেম্বর পাল্টা বিবৃতি দেয় জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা। সেখানে বলা হয়, ছাত্রদলের বিবৃতি হাস্যকর, আজগুবি ও ভিত্তিহীন। এর সঙ্গে জামায়াত বা ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।
জামায়াতে ইসলামীর উপজেলা আমির এস. এম. আলমগীর হোসেন বলেন, ছাত্রদল মিথ্যা অভিযোগ তুলে আমাদের সংগঠনকে ঘায়েল করতে চাইছে। এ ধরণের ঘটনা সহ্য করা হবে না। আমরা এটি কঠোরভাবে তা রুখে দেব। আমরা এ ঘটনায় স্পষ্টভাবে প্রতিবাদ জানিয়েছি।
এ প্রসঙ্গে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, ঘটনাটি জেলা প্রশাসককে জানানো হয়েছে। অভিযুক্ত কর্মচারী রশিদুজ্জামান বিপ্লবকে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।

২৫ জুন, ২০২৬ ২২:৩২
টানা ৮ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিতির কারণে রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত সেই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন।
বরিশাল টাইমস

২৫ জুন, ২০২৬ ১২:৪৪
বরিশালসহ দেশের ১২ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ জুন, ২০২৬ ১৫:০৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার বাইরের জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বরিশাল টাইমস
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

৩০ জুন, ২০২৬ ২৩:২৭
৩০ জুন, ২০২৬ ২২:৪৩
৩০ জুন, ২০২৬ ১৯:১৮
৩০ জুন, ২০২৬ ১৯:০৯