অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে জনস্বাস্থ্য বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ৬ অক্টোবর ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামের বাসিন্দা আ. আজিজ খানের ছেলে ভুক্তভোগী খান মাইনউদ্দিন এ অভিযোগ দায়ের করেন। অন্য অভিযুক্তরা হলেন, নলছিটি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ- সহকারী প্রকৌশলী (সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) রূপকুমার সাহা, মেকানিক শামিম হোসেন ও তার স্ত্রী মেকানিক সাদিয়া হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালে ভুক্তভোগী খান মাইনউদ্দিন নলছিটি উপজেলা স্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে সাবমার্সিবল পাম্প/গভীর নলক‚পের জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে ২০২৪-২৫ সালের একটি সাবমার্সিবল পাম্প (নলক‚প) বরাদ্দ দেয়া হলেও প্রকল্পের মেয়াদ শেষ হলেও বরাদ্দকৃত নলক‚প স্থাপনের কাজ সম্পন্ন হয়নি।
শুধুমাত্র পাইপ বসিয়ে কাজ ফেলে রাখা হয়েছে। যে পাইপগুলো বসানো হয়েছে তা খুবই নি¤œমানের। নলক‚প বসানোর কাজ তদারকি দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী রূপকুমার সাহা। তার অনিয়ম ও গাফেলতির কারণে অভিযোগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরআগে মেকানিক শামিম হোসেন নিজেকে প্রকৌশলী পরিচয় দিয়ে অভিযোগকারীর কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই ঘুষের টাকা না দেয়ায় মেকানিক শামিম ও তার স্ত্রী মেকানিক সাদিয়া নলকূপ বসানোর কাজে নি¤œমানের পাইপ ও যন্ত্রাংশ ব্যবহার করেন। এ বিষয় অবগত হয়ে খান মাইনউদ্দিন তাদের স্বামী-স্ত্রীর বিরুদ্ধে গত ১৭ এপ্রিল জনস্বাস্থ্যের বরিশাল সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু তিনি শামিম ও তার স্ত্রী সাদিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে অভিযোগের বিষয়টি এড়িয়ে যান। এমনকি তাদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, মেকানিক শামিম ও তার স্ত্রী সাদিয়া এক যুগের অধিক সময় ধরে একই স্থানে কর্মরত আছেন। চাকরির মাত্র ৮-৯ বছরেই নলছিটির সবুজবাগ এলাকায় ৪ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। যা নিয়ে স্থানীয়দের মাঝে কানাঘুষা চলছে। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৫
কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের নিরাপদ পরিচর্যা, প্রাথমিক শিক্ষা ও খেলাধুলার সুযোগ দিতে বরিশাল নগরীতে চালু হয়েছে ‘বরিশাল ডে কেয়ার এন্ড প্রি-স্কুল’। এক থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য প্রতিষ্ঠিত এ কেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তার পাশাপাশি প্রি-স্কুল কার্যক্রম, পড়াশোনায় সহায়তা ও খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে।
নগরীর নতুন বাজার এলাকার সপ্ত বর্ণ কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুর ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বর্তমানে অনেক পরিবারে বাবা ও মা দুজনই কর্মজীবী। কর্মব্যস্ততার কারণে সন্তানদের নিয়মিত দেখাশোনা ও পরিচর্যা করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপদ পরিবেশে রাখার পাশাপাশি তাদের শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, একক অভিভাবকদের ক্ষেত্রেও সন্তান লালন-পালনে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ থাকে। শিশুদের যত্নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনি বলেন, এক বছর থেকে ১০ বছর বয়সী শিশুদের এখানে ভর্তি করা যাবে। শিশুদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পুরো প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অভিভাবকদের ক্যামেরার অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এর ফলে তারা মোবাইল ফোন বা অন্য ডিভাইসের মাধ্যমে সন্তানদের কার্যক্রম লাইভ দেখতে পারবেন।
তিনি আরও বলেন, শুধু শিশুদের দেখাশোনা নয়, তাদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য রয়েছে খেলাধুলা ও শারীরিক চর্চার জন্য প্লে-জোন। পাশাপাশি প্রি-স্কুল কার্যক্রম ও পড়াশোনায় সহায়তার জন্য কোচিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
ফারজানা আক্তার মনি বলেন, কর্মজীবী অভিভাবকেরা কর্মস্থলে থাকা অবস্থায় যাতে সন্তানদের নিরাপদ পরিবেশে রাখা যায় এবং একই সঙ্গে তাদের শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল বিকাশের সুযোগ দেওয়া যায়—সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত ব্যক্তিগত সচিব মাসুম হাসান, সহকারী ব্যক্তিগত সচিব সাকলাইন মোস্তাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আয়োজকদের মতে, নগরীতে কর্মজীবী অভিভাবকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের জন্য নিরাপদ ও পরিকল্পিত ডে কেয়ার সুবিধার প্রয়োজনীয়তাও বাড়ছে। সেই প্রয়োজন বিবেচনায় রেখে প্রতিষ্ঠানটিতে পরিচর্যা, শিক্ষা ও বিনোদনের সমন্বিত ব্যবস্থা রাখা হয়েছে।

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশের পরও নিয়োগপত্র পাননি বরিশাল জেলার ৭২ প্রার্থী। কেন তাদের নিয়োগ দেওয়া হয়নি, তার সুনির্দিষ্ট কারণ জানানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। রোববার (২৬ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানান নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার পর বরিশাল জেলায় ৩৭১ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৭২ জন এখনো নিয়োগপত্র পাননি বলে দাবি করেছেন তারা।
প্রার্থীদের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক জটিলতার কথা বলা হলেও তাদের নিয়োগ না দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এ অবস্থায় নিয়োগ বাতিল বা স্থগিতের কোনো লিখিত আদেশ, প্রতিবেদন কিংবা কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকলে তার অনুলিপি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার কোনো কাগজপত্র বা প্রশাসনিক কার্যক্রম অসম্পূর্ণ থাকলে তা সম্পন্ন করার সুযোগ, পরবর্তী করণীয় সম্পর্কে লিখিত নির্দেশনা এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়ে থাকলে সংশ্লিষ্ট স্মারক নম্বর ও বর্তমান অবস্থা জানাতে অনুরোধ করা হয়েছে।
নিয়োগবঞ্চিত প্রার্থীদের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান করে কেন তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি, সেই কারণ স্পষ্ট করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, ‘আমার বয়স শেষ পর্যায়ে। পরে আর সুযোগ পাব কি না জানি না। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করব—এই আশায় মেট্রোরেলের চাকরিও ছেড়ে দিয়েছিলাম। চাকরি ছাড়ার পর দীর্ঘ আট মাস বেকার সময় পার করছি। এখন আমাকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে, সেটিও জানি না।’
তিনি বলেন, ‘এখনো যদি যোগদান করতে না পারি, তাহলে আমার সবকিছু হারাতে হবে। আমরা যারা বাদ পড়েছি, আমার মনে হয় সবাই যোগ্য প্রার্থী। তাই কোনো কারণ না জানিয়ে বাদ না দিয়ে আমাদের একযোগে নিয়োগ দিয়ে কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়া উচিত।’
নিয়োগবঞ্চিত ৭২ প্রার্থীর দাবি, চূড়ান্ত সুপারিশের পরও কেন তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি, তা দ্রুত স্পষ্ট করে যোগদানের সুযোগ নিশ্চিত করা হোক।

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪০
বরিশালের উজিরপুরে চুরির অপবাদে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে খুঁটির সাথে বেধে রাখেন স্থানীয়রা। খাবার না দিয়ে রাতভর আটকে রাখায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। বাবার এই করুণ কাহিনী শুনে শনিবার খুব সকালে ঘটনাস্থলে ছুটে যান ছোট্ট শিশুসন্তান, তার হাতে ছিল চা-রুটি। খুঁটিতে বাধা বাবাকে এই অবুঝ সন্তান নিজের হাতে রুটি খাইয়ে দিচ্ছেন— এমন একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়।
উজিরপুর উপজেলার বামরাইল বাজারের এই হৃদয়বিদারক বা বিদীর্ণ ঘটনাকে কেন্দ্র করে সমাজপাতায় ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের কারও কারও মন্তব্য হচ্ছে, এক শ্রেণির শিক্ষিত বদমাইশ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। অথচ তারা গ্রেপ্তার হলেও দুধেভাতে থাকতে দেখা যায়। আর সামান্য ছিচকে চুরির অপবাদে একজন দরিদ্র মানুষকে রাতভর খুঁটিতে বেধে রাখা এবং নির্যাতন করার বিষয়টি বড় উদ্বেগের।
সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, শনিবার সকালে শিশুসন্তান যখন বাবাকে রুটি খাইয়ে দিচ্ছিলেন, তখনও তার হাত খুঁটিতে বাধা ছিল এবং পাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। নেটিজেনদের কেউ কেউ এই উৎসুক জনতার ওপরও চটেছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ওই বাজারের একটি দোকানে চুরির চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েন অনিক। পরে বাজারের একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের শিশুসন্তান। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে নিজের হাতে তা বাবার মুখে তুলে দেয় সে। এই ঘটনাটির ভিডিওচিত্র স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ধারন করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়। এবং এনিয়ে নেটিজেনদের মধ্যেকার ক্রিয়া প্রতিক্রিয়ায় ফেসবুক সরগরম হয়ে উঠলে পরিস্থিতি বেগতিক রূপ নিতে পারে এমন আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই যুবককে মুক্তি দেওয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে শনিবার সকালে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে পৌছানোর আগেই স্থানীয়রা তাকে মুক্তি দেয়।’

০৭ অক্টোবর, ২০২৫ ২০:১৪
অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে জনস্বাস্থ্য বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ৬ অক্টোবর ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামের বাসিন্দা আ. আজিজ খানের ছেলে ভুক্তভোগী খান মাইনউদ্দিন এ অভিযোগ দায়ের করেন। অন্য অভিযুক্তরা হলেন, নলছিটি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ- সহকারী প্রকৌশলী (সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) রূপকুমার সাহা, মেকানিক শামিম হোসেন ও তার স্ত্রী মেকানিক সাদিয়া হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালে ভুক্তভোগী খান মাইনউদ্দিন নলছিটি উপজেলা স্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে সাবমার্সিবল পাম্প/গভীর নলক‚পের জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে ২০২৪-২৫ সালের একটি সাবমার্সিবল পাম্প (নলক‚প) বরাদ্দ দেয়া হলেও প্রকল্পের মেয়াদ শেষ হলেও বরাদ্দকৃত নলক‚প স্থাপনের কাজ সম্পন্ন হয়নি।
শুধুমাত্র পাইপ বসিয়ে কাজ ফেলে রাখা হয়েছে। যে পাইপগুলো বসানো হয়েছে তা খুবই নি¤œমানের। নলক‚প বসানোর কাজ তদারকি দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী রূপকুমার সাহা। তার অনিয়ম ও গাফেলতির কারণে অভিযোগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরআগে মেকানিক শামিম হোসেন নিজেকে প্রকৌশলী পরিচয় দিয়ে অভিযোগকারীর কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই ঘুষের টাকা না দেয়ায় মেকানিক শামিম ও তার স্ত্রী মেকানিক সাদিয়া নলকূপ বসানোর কাজে নি¤œমানের পাইপ ও যন্ত্রাংশ ব্যবহার করেন। এ বিষয় অবগত হয়ে খান মাইনউদ্দিন তাদের স্বামী-স্ত্রীর বিরুদ্ধে গত ১৭ এপ্রিল জনস্বাস্থ্যের বরিশাল সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু তিনি শামিম ও তার স্ত্রী সাদিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে অভিযোগের বিষয়টি এড়িয়ে যান। এমনকি তাদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, মেকানিক শামিম ও তার স্ত্রী সাদিয়া এক যুগের অধিক সময় ধরে একই স্থানে কর্মরত আছেন। চাকরির মাত্র ৮-৯ বছরেই নলছিটির সবুজবাগ এলাকায় ৪ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। যা নিয়ে স্থানীয়দের মাঝে কানাঘুষা চলছে। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২২
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২১
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৪
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০