০৫ এপ্রিল, ২০২৬ ১৪:২৩
চলতি বছর পহেলা বৈশাখের দিন শোভাযাত্রার নামকরন নিয়ে বিতর্কের মুখে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়ে দিলেন এবার থেকে বাংলা নববর্ষ বরণের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক সভা শেষে নিজ দপ্তরে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখ উদ্যাপনের লক্ষ্যে শোভাযাত্রার নাম আনন্দ কিংবা মঙ্গল নিয়ে বিতর্ক হচ্ছে। এই বিতর্কের কোনো মানে হয় না। আমরা কোনো বিভাজন চাই না। বৈচিত্র্যের মাধ্যমে আমরা ঐক্য চাই। এ অবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়েছে এবারের পহেলা বৈশাখে শোভাযাত্রা আনন্দ কিংবা মঙ্গল নামে নয়, বৈশাখী শোভাযাত্রা নামে হবে। এখন থেকে প্রতিবছর এই নামই থাকবে।’
পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ হলেও ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মন্ত্রী।

০৪ এপ্রিল, ২০২৬ ২০:৫২
জ্বালানি সংকট মোকাবিলায় আপাতত সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সরকারি সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিংমল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তা পরিবর্তনের কোনো সুযোগ নেই।’ জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।’
বৈঠক শেষে দোকান ও শপিংমল মালিক সমিতির নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে নেওয়ার কথা জানিয়েছেন তারা। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধও জানান ব্যবসায়ীরা।
এর আগে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার অফিস সময় এবং বাজার বন্ধের সময় নির্ধারণ করে দেয়। সেই অনুযায়ী সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চালানো হবে বলেও জানানো হয়।

০৪ এপ্রিল, ২০২৬ ১৪:৩৬
গণভোট বাতিল হলেও জুলাই সনদের বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আসাদ।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ চলমান।
তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান শৈলকুপা সফর করবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে এলাকাকে ‘তারেকময়’ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ফ্যামিলি কার্ড বিতরণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩৮ লাখ কার্ড বিতরণ করা হয়েছে এবং পরবর্তী ধাপে আরও প্রায় সাড়ে চার কোটি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জ্বালানি বিষয়ে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশের বাজারে এর প্রভাব কম রাখতে সরকার কাজ করছে। একই সঙ্গে অনিয়মের মাধ্যমে বারবার তেল নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছায়ভাঙা–দলিলপুর–আলফাপুর এলাকায় ১১ দশমিক ২২ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়। এটি দেশব্যাপী নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, খাল খননের পাশাপাশি খালের দুই পাড়ে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে এলাকায় আরও বড় উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শৈলকুপার জলাবদ্ধতা অনেকাংশে কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আল মাসউদ। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশিস অধিকারী। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাস্তবায়িত হলে এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এই প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে এলাকায় নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

০৪ এপ্রিল, ২০২৬ ১৪:১৪
গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের একটি তালিকাও প্রস্তুত করা হচ্ছে বলে তিনি জানান।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের বয়স মাত্র দেড় মাস উল্লেখ করে তিনি বলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আলোচনার ভিত্তিতেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যমের ওপর নির্যাতনের ঘটনা একটি স্বৈরাচারী ব্যবস্থার অংশ ছিল। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনাগুলো চিহ্নিত করতে তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রিক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান এবং সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.