২৮ জানুয়ারি, ২০২৬ ২০:৩০
রাজধানীর কদমতলী (ঢাকা-৪) আসনে গণসংযোগকালে কাজি মারিয়া ইসলাম নামের জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে মাথায় কোপ দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ডিএসসিসির ৫২ নম্বর ওয়ার্ড মুরাদপুর হাইস্কুল সংলগ্ন মাজেদা গলিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাওয়ার জন্য জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গণসংযোগ করেছিলেন। এ সময় মাজেদা গলির একটি ৫ তলা ভবনের একটি ফ্ল্যাটে ভোট চাইতে কয়েকজন নারী কর্মী ফ্ল্যাটের ভেতরে ঢোকেন।
এ সময় কয়েকজন যুবক তাদের পথরোধ করে জানতে চান, দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী এ জয়নাল আবেদীন কে, তাকে তো কেউ চিনে না, তার জন্য আপনারা ভোট চাইতে আসছেন কেন।
এ নিয়ে উভয়ের সঙ্গে বাগ্বিতণ্ডা চলাকালে পেছন থেকে মারিয়া ইসলামের মাথায় কোপ দেয় যুবকদের একজন। পরে তারা পালিয়ে যায়। মারিয়া ইসলাম বর্তমানে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জামায়াতে ইসলামীর ঢাকা-৪ আসনের প্রার্থী মো. জয়নাল আবেদীন বলেন, বিষয়টি শুনেছি। কে বা কারা এ আঘাত করেছে তা আমরা এখনো স্পষ্ট না। আমি মনে করি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে নারীদের উপর এমন হামলার নিন্দা জানাই।
কদমতলী থানার ওসি আশরাফুজ্জামান বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে আমরা আরও ভালো করে জানার চেষ্টা করছি, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি।

০৭ এপ্রিল, ২০২৬ ১৩:৪৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। তবে সাপটি নির্বিষ।
সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে শ্রাবণ পালের বাসা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় সাপটি।
জানা যায়, ওই বাসায় একটি কালনাগিনী সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদেরকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, উদ্ধারকৃত কালনাগিনী সাপটি নির্বিষ।
কালনাগিনী মূলত একটি মৃদু বিষধর সাপ, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায়। লোককাহিনী ও চলচ্চিত্রে একে অত্যন্ত ভয়ংকর ও প্রাণঘাতী হিসেবে চিত্রায়িত করা হলেও বাস্তবে এটি মানুষের জন্য ক্ষতিকর নয়।
এরা সাধারণত ২ থেকে ৪.৫ ফুট লম্বা হয়। এদের দেহ সবুজাভ হলুদ রঙের হয় এবং তাতে লাল ও কালো রঙের চমৎকার ডোরাকাটা নকশা থাকে। এটি একটি ক্ষীণ বিষধর সাপ। মানুষের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না।

০৭ এপ্রিল, ২০২৬ ১১:৫৫
খাগড়াছড়িতে অতিরিক্ত অকটেন না পেয়ে হেমন্ত চাকমা নামে এক ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার একটি হাত ভেঙে গেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শহরের মহাজন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী। জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে তাকে মেহেরুন নেছা ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল।
জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানি তেল বিতরণ শুরু হয়। নিয়ম অনুযায়ী জনপ্রতি ৫০০ টাকার অকটেন দেয়া হচ্ছিল।
এ সময় কয়েকজন যুবক এসে প্লাস্টিকের বোতলে করে অতিরিক্ত অকটেন দাবি করেন। ট্যাগ অফিসার হেমন্ত চাকমা রেশনিংয়ের বাইরে বাড়তি তেল দিতে অস্বীকৃতি জানালে যুবকরা তাকে পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে একজন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

০৬ এপ্রিল, ২০২৬ ১৯:৩৬
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধুর বিয়েতে প্রচলিত উপহারের বদলে অকটেন উপহার দিয়েছেন এক যুবক ও তার বন্ধুরা। ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে এ ঘটনা ঘটে। উপহার প্রদানকারী মাসুম বলেন, ‘বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। এ জন্য একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে আমরা প্রতীকীভাবে দুই লিটার অকটেন উপহার দিয়েছি।’
বন্ধুদের এমন অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.