ছবি: বরিশাল টাইমস
দক্ষিণাঞ্চলের বৃহৎ চিকিৎসাকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন বিপুলসংখ্যক মানুষ। ভর্তি রোগী থেকে শুরু করে বহির্বিভাগের রোগী—সব মিলিয়ে দৈনিক প্রায় পাঁচ হাজার মানুষের চিকিৎসাসেবা দিতে হয় হাসপাতালটিকে। অথচ এসব রোগীকে এক স্থান থেকে অন্যত্র নেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম ট্রলির সংখ্যাই প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
হাসপাতালে ট্রলি আছে ১৩টি। তবে সবগুলো একসঙ্গে ব্যবহার করা যায় না। প্রতিদিন গড়ে ৯ থেকে ১০টি ট্রলি সচল থাকে। কোনো ট্রলি নষ্ট হলে সেটি মেরামতের জন্য সরিয়ে রাখতে হয়। এতে একসঙ্গে রোগী পরিবহনের সক্ষমতা আরও কমে যায়।
এর সরাসরি প্রভাব পড়ছে জরুরি ও সংকটাপন্ন রোগীদের ক্ষেত্রে। বিশেষ করে জরুরি বিভাগে একসঙ্গে একাধিক রোগী এলে ট্রলির জন্য অপেক্ষার পরিস্থিতি তৈরি হয়। কোথাও কোথাও স্বজনদের নিজেরাই ট্রলি ঠেলতে হচ্ছে। আবার ট্রলি না মিললে গুরুতর অসুস্থ রোগীকে কোলে করে ওয়ার্ডে নেওয়ার ঘটনাও ঘটছে।
হাসপাতাল সূত্র বলছে, ১৯৬৮ সালে ২৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির বর্তমান শয্যাসংখ্যা এক হাজার। সময়ের সঙ্গে শয্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়লেও রোগীর চাপ সেই তুলনায় আরও দ্রুত বেড়েছে। প্রতিদিন আন্তঃবিভাগে প্রায় আড়াই হাজার রোগী ভর্তি থাকেন। একই সময়ে বহির্বিভাগেও প্রায় আড়াই হাজার রোগী চিকিৎসা নেন।
এ ছাড়া প্রতিদিন নতুন করে দেড় থেকে দুইশ রোগী ভর্তি হচ্ছেন এবং প্রায় একই সংখ্যক রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন। ভর্তি রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া, ওয়ার্ড পরিবর্তন কিংবা জরুরি বিভাগ থেকে সংশ্লিষ্ট বিভাগে স্থানান্তরের সময় ট্রলির প্রয়োজন হয়। ফলে সীমিতসংখ্যক ট্রলি দিয়ে প্রতিদিনের এই বিপুল চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
রোগীর স্বজনদের অভিজ্ঞতাতেও উঠে এসেছে এই সংকটের চিত্র। বরগুনার পাথরঘাটা থেকে স্বামীকে চিকিৎসার জন্য শেবাচিমে নিয়ে আসা ফাতেমা বেগম জানান, ইমার্জেন্সি গেটে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর তারা ট্রলি পেয়েছেন।
ট্রলির পাশাপাশি রয়েছে ট্রলিম্যান সংকটও। হাসপাতালের জরুরি বিভাগে তিন শিফটে ট্রলিম্যানের অনুমোদিত পদ ২১টি। তবে দুজনকে আন্তঃবিভাগে দায়িত্ব পালন করতে হয়। ফলে জরুরি বিভাগে কার্যত দায়িত্ব পালন করেন ১৯ জন। প্রতি শিফটে ছয়জন করে কাজ করায় রোগীর চাপের তুলনায় জনবলও পর্যাপ্ত নয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
ট্রলিম্যানের ঘাটতি পূরণে প্রয়োজন অনুযায়ী জরুরি বিভাগের অফিস সহায়ক এবং আউটসোর্সিং কর্মীদেরও রোগী পরিবহনের কাজে যুক্ত করতে হয়। এতে তাদের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত কাজের চাপ তৈরি হচ্ছে।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মেহেদি হাসান বলেন, রোগীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সর্বোচ্চ চেষ্টা করছেন। ট্রলি ও ট্রলিম্যান সংকটের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে রয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাহামুদ হাসান বলেন, নষ্ট ট্রলিগুলো মেরামতের পাশাপাশি নতুন ট্রলি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রলিম্যানের সংখ্যা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

২৩ নভেম্বর, ২০২৬ ১৯:৫৮
নতুন নেতৃত্বের অভিষেকেই রাজপথে শক্তির জানান দিল বরিশাল মহানগর যুবদল। নবগঠিত কমিটির সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্নার নেতৃত্বে নগরীতে বিশাল আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। ৩০টি ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি রূপ নেয় বড় ধরনের সাংগঠনিক শোডাউনে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নবনির্বাচিত সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ।
এর আগে দুপুর থেকেই মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে সম্মিলিতভাবে মিছিলে অংশ নেন তাঁরা। মিছিলে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না, সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে নতুন কমিটি গঠন করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে নতুন নেতৃত্বের অধীনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় জানান নেতাকর্মীরা।
মিছিল শেষে জিলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যেসব নেতাকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হবে। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান দিতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেভাবে রাজপথে সক্রিয় ছিলেন, ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে কাজ করবেন। বরিশাল মহানগর যুবদলকে শক্তিশালী সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড় করাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।’

২৩ নভেম্বর, ২০২৬ ১৭:১০
বরিশাল নগরীর রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রস্থ কমিয়ে ফেলা এবং পাইলিং না করেই কাজ চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারদের পাশাপাশি কাজ তদারকির দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধেও ঘুষের বিনিময়ে অনিয়মে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিসিসির ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী পাওয়ার হাউজের পশ্চিম পাশে ড. মমিন সড়ক (স্ব-মিল সড়ক) নির্মাণে এসব অনিয়মের অভিযোগ তুলে প্রশাসক বিলকিস জাহান শিরিনের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মো. রাসেল হাওলাদার। রোববার (২২ নভেম্বর) ডাকযোগে রেজিস্ট্রি চিঠির মাধ্যমে তিনি অভিযোগটি পাঠান।
সোমবার (২৩ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশে ব্যক্তিমালিকানাধীন দেয়াল ঘেঁষে নির্মাণকাজ চলছে। এর মধ্যে অবসরপ্রাপ্ত আজিজ পুলিশের দেয়াল প্রায় ১৫০ ফুট, খন্দকার আনোয়ার হোসেনের দেয়াল ১২০ ফুট এবং শহিদ ও জাহানারা মঞ্জিলের দেয়াল প্রায় ২৫০ ফুট দীর্ঘ। তবে এসব দেয়ালের পাশে নির্ধারিত ১০ ইঞ্চি ইটের গাঁথুনি দেখা যায়নি। সড়কের পাশে পুকুর ও ডোবা থাকলেও সেখানে পাইলিংয়ের দৃশ্যমান উদ্যোগও চোখে পড়েনি।
লিখিত অভিযোগে বলা হয়, ২০০৮ সালের পর দীর্ঘ অপেক্ষা শেষে গত ২৮ অক্টোবর সড়কটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই নিম্নমানের ইট, বালি ও সিমেন্ট ব্যবহারের অভিযোগ ওঠে। এ নিয়ে ২৯ অক্টোবর বিকেল ৩টার দিকে স্থানীয়দের সঙ্গে ঠিকাদারদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কাজ সাময়িক বন্ধ রাখা হলেও পরে আবার আগের মতোই নির্মাণকাজ শুরু হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ ও আট ফুট ঢালাই প্রশস্ত সড়কটির দুই পাশে ১০ ইঞ্চি করে ইটের গাঁথুনি দেওয়ার কথা। কিন্তু এক পাশে গাঁথুনি দেওয়া হয়েছে। এতে আগে ১০ ফুট প্রশস্ত থাকা সড়কটি সংকুচিত হয়ে ৯ ফুটে নেমে আসছে। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল ও দেয়াল হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রয়োজনীয় পাইলিং ছাড়াই দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে কাজের সঙ্গে যুক্ত তিন ঠিকাদার হিসেবে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবু মিয়া, জাকির হোসেন ও আজাদীর নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কাজ তদারকির দায়িত্বে থাকা বিসিসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অনিয়ম ও দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদার জাকির হোসেন বলেন, নিয়ম অনুযায়ী কাজ চলছে। এটি একটি প্যাকেজের আওতাধীন কাজ হওয়ায় শুধু একটি সড়কের জন্য নির্দিষ্ট বরাদ্দের পরিমাণ বলা সম্ভব নয়। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। অপর ঠিকাদার সাবু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিসিসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. জাহিদুল ইসলাম জাহিদ অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, এ বিষয়ে প্রকল্প প্রকৌশলী মো. মামুন-অর রশীদ ভালো বলতে পারবেন। কারণ, একবার কাজ বন্ধ রাখা হয়েছিল।
বিসিসির উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মামুন-অর রশীদ বলেন, প্যাকেজের নিয়ম ও বিধি মেনেই সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

২৩ নভেম্বর, ২০২৬ ১৪:৪৮
অন্তু বিশ্বাসকে হত্যার হুমকি, পরিচালককে গ্রেপ্তার ও শাস্তির দাবি ছাত্রসংগঠনগুলোর; পাল্টা মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নামানোর অভিযোগ, মামলায় গ্রেপ্তার ১
শিক্ষার্থীদের কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে ২৭ লাখ টাকা আদায়ের অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে বহিষ্কার, হামলা ও হত্যার হুমকির মুখে পড়েছেন বরিশালের একটি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অন্তু বিশ্বাস। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলামকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীকে দমনে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একাংশকে ব্যবহার করে পাল্টা মানববন্ধন করানোর অভিযোগও উঠেছে। অন্যদিকে হামলা ও হত্যার হুমকির মামলায় প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জহিরুল ইসলামকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন।
শুধু অর্থ আদায় কিংবা শিক্ষার্থী বহিষ্কারের অভিযোগ নয়, এবার নার্সিং আইন লঙ্ঘন করে একাধিক প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগও সামনে এনেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, অর্থের প্রভাব খাটিয়ে দুটি প্রতিষ্ঠানের নামে মোট চারটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন জহিরুল ইসলাম। রোববার এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের রেজিস্ট্রারকে অবহিত করেছেন ছাত্রসংগঠনগুলোর নেতারা। একই সঙ্গে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল এবং পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
ঘটনার সূত্রপাত গত ২৩ এপ্রিল। শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচ বাবদ মোট ২৭ লাখ টাকা আদায় করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাঁদের জানানো হয়েছিল, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ক্লিনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে এ অর্থ প্রয়োজন। পরে হাসপাতালে খোঁজ নিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন, এ ধরনের প্রশিক্ষণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অর্থ গ্রহণ করে না। এরপরই অর্থ আদায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নামেন তাঁরা। শিক্ষার্থীদের দাবির মুখে আদায় করা অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে আদালতের নজরে আসে।
গত ১৭ মে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ তদন্তের নির্দেশ দেন। পরে পুলিশের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করেন। এতে প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম এবং প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পাকে অভিযুক্ত করা হয়।
এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন প্রতিষ্ঠানটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস। তাঁর অভিযোগ, অর্থ আদায়ের অনিয়মের প্রতিবাদ করায় কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। এর ধারাবাহিকতায় গত ২ নভেম্বর তাঁর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ৮ নভেম্বর বহিষ্কারের চিঠি পাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। তাঁর দাবি, কোনো ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁকে শিক্ষাজীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ৯ নভেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও মানববন্ধন শুরু করেন সহপাঠীরা। ১৪ নভেম্বর সংবাদ সম্মেলনে অন্তু বিশ্বাস প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তুলে ধরেন।
এরপর ১৯ নভেম্বর নগরীর সিএন্ডবি রোডে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে একক অবস্থান কর্মসূচি পালন করতে গেলে অন্তু বিশ্বাসের ওপর হামলার অভিযোগ ওঠে। তাঁর অভিযোগ, কর্মসূচি চলাকালে এক ব্যক্তি মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে মারধর করেন। এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে ক্ষোভ তৈরি হয়।
পরদিন ২০ নভেম্বর বাসা থেকে পুলিশ অন্তু বিশ্বাসকে নিয়ে যাওয়ার পর কয়েক ঘণ্টা তাঁর খোঁজ না পেয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার সামনে বিক্ষোভ করেন সহপাঠী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁকে থানায় ফিরিয়ে আনা হয়। পুলিশের ভাষ্য, আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে ডেকে নেওয়া হয়েছিল। তবে এ ঘটনাকে ঘিরে অন্তু ও তাঁর সহপাঠীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
এদিকে ১৯ নভেম্বরের হামলা ও হত্যার হুমকির ঘটনায় থানায় মামলা করেন অন্তু বিশ্বাস। এজাহারে তিনি অভিযোগ করেন, ওই দিন দুপুর আনুমানিক ১টার দিকে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গেলে তাঁকে মারধর করাসহ হত্যার হুমকি দেওয়া হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। মামলায় প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলাম এবং ইকরামুল ইসলাম রাজীবসহ ১০-১২ জনকে আসামি করা হয়েছে। রোববার সকালে নগরীর সিএন্ডবি রোড থেকে ইকরামুল ইসলাম রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) নতুন করে কর্মসূচি পালন করেন কয়েকটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। তাঁরা জহিরুল ইসলামকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন। এতে অন্তু বিশ্বাসের নিরাপত্তা নিশ্চিত করা, বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং নার্সিং ইনস্টিটিউটের অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অবশ্য পুরো ঘটনা তদন্ত করাসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের অভয় দিয়েছেন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
অন্যদিকে আন্দোলনের চাপ সামাল দিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একটি অংশকে দিয়ে পাল্টা মানববন্ধন করানো এবং অন্তু বিশ্বাসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলার অভিযোগ উঠেছে জহিরুল ইসলামের বিরুদ্ধে। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের জবাব না দিয়ে এখন অভিযোগকারী শিক্ষার্থীকেই বিতর্কিত করার চেষ্টা চলছে। তাঁদের প্রশ্ন, ২৭ লাখ টাকা আদায়ের অভিযোগের সুষ্ঠু তদন্ত না করে কেন আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধেই পাল্টা অবস্থান তৈরি করা হচ্ছে?
জহিরুল ইসলামকে ঘিরে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়, তাঁর প্রথম স্ত্রী মেহেরুন্নেছা সুমির সঙ্গে পারিবারিক বিরোধের জেরে একাধিক মামলা চলমান রয়েছে। এ ছাড়া নারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের নারী কর্মীদের সঙ্গে মুঠোফোনে আপত্তিকর কথোপকথনের অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে। এনিয়ে অতীতে স্থানীয় এবং জাতীয় দৈনিকগুলোতে ব্যাপক লেখালেখিও হয়। জহিরের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও রয়েছে বিতর্ক। অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি বর্তমানে কৃষকদলের পদধারী নেতা হিসেবে পরিচিত তিনি।
সব মিলিয়ে অর্থ আদায়ের অভিযোগ, শিক্ষার্থী বহিষ্কার, হামলা, হত্যার হুমকি, মামলা এবং পাল্টা কর্মসূচি—একাধিক ঘটনায় চাপে পড়েছেন জহিরুল ইসলাম। এর সঙ্গে নার্সিং আইন লঙ্ঘন করে চারটি প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ যুক্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

০৮ অক্টোবর, ২০২৬ ১৫:২৩
দক্ষিণাঞ্চলের বৃহৎ চিকিৎসাকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন বিপুলসংখ্যক মানুষ। ভর্তি রোগী থেকে শুরু করে বহির্বিভাগের রোগী—সব মিলিয়ে দৈনিক প্রায় পাঁচ হাজার মানুষের চিকিৎসাসেবা দিতে হয় হাসপাতালটিকে। অথচ এসব রোগীকে এক স্থান থেকে অন্যত্র নেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম ট্রলির সংখ্যাই প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
হাসপাতালে ট্রলি আছে ১৩টি। তবে সবগুলো একসঙ্গে ব্যবহার করা যায় না। প্রতিদিন গড়ে ৯ থেকে ১০টি ট্রলি সচল থাকে। কোনো ট্রলি নষ্ট হলে সেটি মেরামতের জন্য সরিয়ে রাখতে হয়। এতে একসঙ্গে রোগী পরিবহনের সক্ষমতা আরও কমে যায়।
এর সরাসরি প্রভাব পড়ছে জরুরি ও সংকটাপন্ন রোগীদের ক্ষেত্রে। বিশেষ করে জরুরি বিভাগে একসঙ্গে একাধিক রোগী এলে ট্রলির জন্য অপেক্ষার পরিস্থিতি তৈরি হয়। কোথাও কোথাও স্বজনদের নিজেরাই ট্রলি ঠেলতে হচ্ছে। আবার ট্রলি না মিললে গুরুতর অসুস্থ রোগীকে কোলে করে ওয়ার্ডে নেওয়ার ঘটনাও ঘটছে।
হাসপাতাল সূত্র বলছে, ১৯৬৮ সালে ২৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির বর্তমান শয্যাসংখ্যা এক হাজার। সময়ের সঙ্গে শয্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়লেও রোগীর চাপ সেই তুলনায় আরও দ্রুত বেড়েছে। প্রতিদিন আন্তঃবিভাগে প্রায় আড়াই হাজার রোগী ভর্তি থাকেন। একই সময়ে বহির্বিভাগেও প্রায় আড়াই হাজার রোগী চিকিৎসা নেন।
এ ছাড়া প্রতিদিন নতুন করে দেড় থেকে দুইশ রোগী ভর্তি হচ্ছেন এবং প্রায় একই সংখ্যক রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন। ভর্তি রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া, ওয়ার্ড পরিবর্তন কিংবা জরুরি বিভাগ থেকে সংশ্লিষ্ট বিভাগে স্থানান্তরের সময় ট্রলির প্রয়োজন হয়। ফলে সীমিতসংখ্যক ট্রলি দিয়ে প্রতিদিনের এই বিপুল চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
রোগীর স্বজনদের অভিজ্ঞতাতেও উঠে এসেছে এই সংকটের চিত্র। বরগুনার পাথরঘাটা থেকে স্বামীকে চিকিৎসার জন্য শেবাচিমে নিয়ে আসা ফাতেমা বেগম জানান, ইমার্জেন্সি গেটে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর তারা ট্রলি পেয়েছেন।
ট্রলির পাশাপাশি রয়েছে ট্রলিম্যান সংকটও। হাসপাতালের জরুরি বিভাগে তিন শিফটে ট্রলিম্যানের অনুমোদিত পদ ২১টি। তবে দুজনকে আন্তঃবিভাগে দায়িত্ব পালন করতে হয়। ফলে জরুরি বিভাগে কার্যত দায়িত্ব পালন করেন ১৯ জন। প্রতি শিফটে ছয়জন করে কাজ করায় রোগীর চাপের তুলনায় জনবলও পর্যাপ্ত নয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
ট্রলিম্যানের ঘাটতি পূরণে প্রয়োজন অনুযায়ী জরুরি বিভাগের অফিস সহায়ক এবং আউটসোর্সিং কর্মীদেরও রোগী পরিবহনের কাজে যুক্ত করতে হয়। এতে তাদের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত কাজের চাপ তৈরি হচ্ছে।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মেহেদি হাসান বলেন, রোগীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সর্বোচ্চ চেষ্টা করছেন। ট্রলি ও ট্রলিম্যান সংকটের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে রয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাহামুদ হাসান বলেন, নষ্ট ট্রলিগুলো মেরামতের পাশাপাশি নতুন ট্রলি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রলিম্যানের সংখ্যা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:২৩
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:১৩
২৪ নভেম্বর, ২০২৬ ১১:০৯
২৪ নভেম্বর, ২০২৬ ১১:০০