জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেছে রাষ্ট্রপক্ষ।
টানা পাঁচদিনের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি- মৃত্যুদণ্ড দাবি করেন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল প্যানেলে তিনি এ আবেদন জানান। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়টি আদালতের বিবেচনার ওপর ছেড়ে দেন রাষ্ট্রপক্ষের এই প্রধান প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ ছাত্র-জনতা নিহত হয়েছেন। একজন মানুষকে হত্যার দায়ে যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে ১ হাজার ৪০০ মানুষের হত্যার দায়ে শেখ হাসিনাকে ১ হাজার ৪০০ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তবে আইন অনুযায়ী তা সম্ভব নয়।
তিনি বলেন, এই কারণে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করছি। এ দণ্ড কার্যকর হলে দেশের জনগণ ন্যায়বিচার পাবে বলেও জানান তিনি।
তাজুল ইসলাম আরও বলেন, অপরাধীদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন। আগামী সোমবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে।
গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার ৫৪তম ও শেষ সাক্ষী ছিলেন তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর। গত ৬ অক্টোবর তার জেরা শেষ করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

১৮ নভেম্বর, ২০২৬ ১৯:২৩
দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। গত ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশের ১৬টি জেলায় অন্তত ২২টি শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে বলে জানা গেছে।
গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত তথ্যের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব ঘটনায় কয়েকটি শাখা কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী শাখার প্রায় পুরো কার্যালয় পুড়ে গেছে। উলপুর শাখাতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে ১৮ নভেম্বর টাঙ্গাইলেও গ্রামীণ ব্যাংকের আরও দুটি শাখায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ফলে দেশজুড়ে আক্রান্ত শাখার সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
একের পর এক শাখায় অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
তবে সর্বশেষ ঘটনাগুলোসহ সারা দেশে কতটি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটিতে আগুনে সম্পদের ক্ষতি হয়েছে এবং কতটি শাখার কার্যক্রম বন্ধ রয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

১৮ নভেম্বর, ২০২৬ ১৮:০৪

১৮ নভেম্বর, ২০২৬ ১৭:৪৬
বরিশালের হিজলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একাধিক রাজনৈতিক পোস্ট ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা কার্যালয় থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের নাম নুর মোহাম্মদ আকন। তিনি উপজেলার বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে। তিনি ওই গ্রামের রশিদ আকনের ছেলে।
অভিযোগ রয়েছে, সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, ইনশাআল্লাহ। দেশের জনগণ শান্তিতে নেই, প্রশাসনও কথা শোনে না। প্রশাসনও বিএনপির দালালি করে।’
এ ছাড়া ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ স্বাধীন। এক এক করে সব দখল করে নিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
তাঁর ফেসবুক অ্যাকাউন্টে নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন কর্মসূচি-সংক্রান্ত একাধিক পোস্ট শেয়ার করার বিষয়টিও নজরে এসেছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন রাজনৈতিক বক্তব্য ও পোস্ট দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে। তাঁদের মতে, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা দেওয়া একজন শিক্ষকের সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার বলেন, ‘এ বিষয়ে অনেকে আমাকে অবহিত করেছেন। ওই শিক্ষককে মোবাইল ফোনে পাওয়া যায়নি। তাঁকে সংবাদ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি জানার পর ওই শিক্ষককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইসিটি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ‘আমি পোস্টগুলো দেখেছি। যেহেতু ওই শিক্ষক একটি দপ্তরের অধীনে কর্মরত, তাই সংশ্লিষ্ট দপ্তর আইনগত সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

১৬ অক্টোবর, ২০২৫ ১৩:২১

আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ; উপপ্রধান প্রকৌশলীকে টেনেহিঁচড়ে নেওয়ার চেষ্টা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে ওই কর্মকর্তাদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে আটক কর্মকর্তাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
আটক কর্মকর্তাদের অভিযোগ, নিজ নিজ কার্যালয় থেকে তাঁদের মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, আটক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশকে অস্থিতিশীল করার তৎপরতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাঁদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাঁর অনুসারীরাও বিভিন্নভাবে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের অনুসারীদের কোনো ধরনের তৎপরতা চালাতে দেওয়া হবে না।
শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু কেউ কেউ সেই সুযোগ কাজে না লাগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৯
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৮
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৪৯