১৩ জুলাই, ২০২৫ ২১:৩১
রাজধানী ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অবস্থান ও মিছিল করে। তারই প্রতিবাদে ভোলার মনপুরা উপজেলা বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন সমর্থকরা পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার হাজীর হাট বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, 'দেশের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে কুচক্রি মহল উঠেপড়ে লেগেছে। গণঅভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশে যে মুহূর্তে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, সে মুহূর্তে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মতো কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। বিএনপির বিপুল গণজোয়ারে তারা ইর্ষান্বিত হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক চক্রান্তে লিপ্ত হচ্ছে। তাদের এসব চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের এসব অপকৌশল জনগন কোনদিন ভালোভাবে নেবে না। এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় বিএনপি সরকার গঠন করবে।'
এসময় উপস্থিত ছিলেন, (আলম সমর্থিত) উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, হাজীর হাট ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মহসিন আলম ভূঁইয়া, সাধারন সম্পাদক আব্দুল হালীম, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সভাপতি মাস্টার জামাল উদ্দিন, সাধারন সম্পাদক মান্নান হাওলাদার, উত্তর সাকুচিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মোতালেব মেম্বার, শ্রমিকদল সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সেলিম ব্যাপারী, কৃষক দল সাধারন সম্পাদ মোঃ শফিকুল ইসলাম, মৎস্যজীবিদল সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, ওলামাদল সম্পাদক হাফেজ আবদুল্লাহ সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, (নয়ন সমর্থিত) উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম সম্পাদক আবদুর রহিম মেম্বার, যুবদল আহবায়ক, সামসুদ্দিন মোল্লা, সদস্যসচিব হাফেজ আবদুর রহিম, ছাত্রদল আহবায়ক একরাম কবিরসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্নপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ মে, ২০২৬ ১১:১২
২৯ মে, ২০২৬ ১৯:৩৫
২৯ মে, ২০২৬ ১৯:২৫
২৯ মে, ২০২৬ ১৮:৫১

২৭ মে, ২০২৬ ০৮:৫৮
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাসার গলিতে দুই মাস বয়সী এক কন্যা শিশুকে ফেলে রেখে গেছেন অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এখন শিশুটির পরিবারকে খুঁজছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের সরকারি আব্দুল জব্বার কলেজের সামনের একটি বাসার গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ফুটফুটে শিশুটিকে দেখে আঁতকে ওঠেন মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান,মঙ্গলবার রাতে স্থানীয় এক বাসিন্দার বাসার গলির ভিতরে হটাৎ শিশুর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান অজ্ঞাত শিশুটি পড়ে আছে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে সেখানে উপস্থিত হয়ে তারা শিশুটিকে উদ্ধার করেন এবং বর্তমানে শিশুটি উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের সন্ধানসহ কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছেন তা খুঁজে বের করার চেষ্টা চলমান রয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন বলেন, শিশুটি বর্তমানে নিরাপদে আছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও দেখভালের ব্যবস্থা করা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্ত এবং পরিবারের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া শিশুটির পরিবারের সন্ধান না পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৬ মে, ২০২৬ ১৬:৩৮
ভোলার মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো: শাকিল নামে আরও এক জেলে আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকালে হাজারিগঞ্জের আলম মাছ ঘাট সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জেলের নাম মো. সজিব মাঝি (২৫)। তিনি ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলম ঘাট সংলগ্ন এলাকার মো. সামছুর হকের ছেলে।
স্থানীয় জেলেরা জানান, সকাল ৮টার দিকে সজিব মাঝি ও শাকিল মাঝি নৌকা নিয়ে ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। পরে সকাল ১০টায় হঠাৎ বজ্রপাতে দুজনই আহত হন।
পরে অন্য জেলেরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সজিবকে মৃত ঘোষণা করেন। শাকিল মাঝিকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠান। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বিয়ষটি নিশ্চিত করেন।

২৩ মে, ২০২৬ ১৮:২১
ভোলার তজুমদ্দিনে একটি বিশাল আকৃতির গুইসাপ উদ্ধার করেন। শনিবার দুপুর ২টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজার পাশের ঝোপঝাড় থেকে প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। পরে আতঙ্কিত এলাকাবাসী বন বিভাগকে সংবাদ দিলে বনবিভাগের কর্মিরা সেটি উদ্ধার করে যথাযথ প্রকৃয়া অনুসরণ করে বনে অবমুক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গুইসাপটি প্রায় ৫ ফুট লম্বা ছিল। দীর্ঘ সময় ধরে এটি ঝোপের মধ্যে অবস্থান করছিল। পরে উপজেলা বন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক ও বিট কর্মকর্তা আবুল মাশারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম এসে অনেক কৌশলে সেটিকে ধরে নিয়ে যায়। এ সময় উৎসুক জনতা প্রাণীটিকে এক নজর দেখতে ভিড় করেন।
উপজেলা বন কর্মকর্তা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বলেন, গুইসাপ পরিবেশের জন্য উপকারী একটি বন্যপ্রাণী এবং এটি সাধারণত মানুষকে আক্রমণ করে না। উদ্ধার শেষে প্রাণীটিকে বাসনভাঙ্গা চরে বনবিভাগের সৃজন করা বনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, বন্যপ্রাণী রক্ষা করতে জনসচেতনতা বাড়ানো জরুরি এবং কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.