Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৭ অক্টোবর, ২০২৫ ১২:৫৫
মাদারীপুরে চার বছর ধরে দুর্নীতির মাধ্যমে এতিম শিশুদের নামে এক কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন সমাজসেবা কর্মকর্তা শ্যামল পাণ্ডে ও এতিমখানার সুপার ও সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন। এ ঘটনায় অভিযান শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার বাদী দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু। তিনি এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। ঘটনাটি ঘটেছে মাদারীপুর পৌর এলাকার ঐতিহাসিক দরগাহ শরীফ সংলগ্ন হযরত শাহ মাদার (রহ.) দরগাহ শরীফ এতিমখানায়।
মামলায় প্রথম আসামি করা হয়েছে মোহাম্মদ আল-আমিনকে এবং দ্বিতীয় আসামি সমাজসেবা কর্মকর্তা শ্যামল পাণ্ডেকে। বর্তমানে শ্যামল পাণ্ডে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি মাদারীপুর শহরের সমাজসেবা কর্মকর্তা ছিলেন।
প্রেস রিলিজে মামলার বিবরণ দিয়ে দুদক জানায়, শ্যামল ও আল-আমিন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করেন। তারা এতিমখানায় প্রকৃত এতিমদের সংখ্যা গোপন করে চার বছরে মোট এক কোটি এক লাখ উনিশ হাজার ৯১৭ টাকা আত্মসাৎ করেন।
তারা অতিরিক্ত সুবিধাভোগী দেখিয়ে ৪৩ লাখ ২০ হাজার টাকা ক্যাপিটেশন গ্র্যান্ট বাবদ তুলে নেন। একইসঙ্গে, ইসলামী ব্যাংক মাদারীপুর শাখার এমএমপিডিআর অ্যাকাউন্ট (মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম) থেকে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ৪৭ লাখ টাকা এবং এতিমদের জন্য বরাদ্দকৃত অনুদানের ১০ লাখ ৯৯ হাজার ৯১৭ টাকাও তুলে নেন।
এটি দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান (বুলবুল) বলেন, আমরা হযরত শাহ মাদার এতিমখানায় অভিযান পরিচালনা করি। এরপর কমিশনে কাগজপত্র পাঠানো হয়। কমিশনের অনুমোদন পাওয়ার পর মামলাটি দায়ের করা হয়েছে। এখন তদন্ত কর্মকর্তা নিয়োগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছয় বছরে সরকারি হিসাবে ১৪৫ জন এতিম শিশুর জন্য প্রায় ২ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়, যেখানে জনপ্রতি মাসে বরাদ্দ ছিল ২ হাজার টাকা। তবে বাস্তবে এতিমখানায় শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৪০ জন।
এছাড়া সুপার আল-আমিন ৪৭ লাখ টাকার একটি এফডি (স্থায়ী আমানত) নিজের নামে জাল স্বাক্ষরের মাধ্যমে তুলে নেন। চলতি বছরের ১৫ জুলাই দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা দরগাহ শরীফ এতিমখানায় অভিযান চালান। সেই সময় তারা ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পান।

২৫ জুন, ২০২৬ ২২:৩২
টানা ৮ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিতির কারণে রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত সেই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন।
বরিশাল টাইমস

২৫ জুন, ২০২৬ ১২:৪৪
বরিশালসহ দেশের ১২ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ জুন, ২০২৬ ১৫:০৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার বাইরের জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২৯ জুন, ২০২৬ ২০:৩০
২৯ জুন, ২০২৬ ১৯:৫০
২৯ জুন, ২০২৬ ১৯:০৩
২৯ জুন, ২০২৬ ১৬:১৪