বাংলাদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে দলটির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (০২ জুন) দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকে বসে সংস্থাটি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব বৈঠকে অংশ নিয়েছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাড. শিশির মনির অংশ নিয়েছেন।
এর আগে রোববার জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া নিয়ে উচ্চ আদালতের রায়ের পর শিশির মনির সাংবাদিকদের বলেছিলেন, তারা রায়ের কপি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছিলেন, আদালতের রায়ের কপি পেয়েছি। কমিশনে নথি উত্থাপন করা হবে। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে।

২৭ আগস্ট, ২০২৬ ০২:০৯
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুড়ে যাওয়া দলীয় কার্যালয়ে ঝুলছিল শোক দিবসের একটি ব্যানার। এছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হয়েছিল ২১ আগস্টের গ্রেনেড হামলার পোস্টার। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সৌজন্যে দেওয়া ওই ব্যানারে লেখা ছিল- 'শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন।' এ লেখার সাথে বিশালাকৃতির ওই ব্যানারে ১৫ আগস্ট নিহত শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের ছবি যুক্ত ছিল। এর পাশাপাশি উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গায় সাঁটানো হয়েছিল ২১ আগস্টের গ্রেনেড হামলায় হতাহতদের ছবি সম্বলিত পোস্টার। ব্যানার এবং পোস্টার পরে অপসারণ করা হলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে ব্যানার কীভাবে এলো আর পোস্টারগুলোই বা কে কখন লাগালো তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় চলছে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন খবর পাওয়ার সাথে সাথেই ব্যানার-পোস্টার অপসারণ করা হয়েছে। পুলিশের দাবি ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে তারা।
জানা যায়, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের খবর ছড়িয়ে পড়ার পরপরই বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। উপজেলার কলেজ গেট এলাকার চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগের নিজস্ব ওই দলীয় কার্যালয়ের পোড়া ভবনটি এরপর থেকেই পরিত্যক্ত ছিল। বুধবার ভোর থেকে সেই দলীয় কার্যালয়ে ১০ ফুট লম্বা এবং ৭ ফুট প্রস্থের একটি শোক দিবসের ব্যানার ঝুলতে দেখা যায়। দুপুর প্রায় দেড়টা পর্যন্ত ব্যানারটি দলীয় কার্যালয়ের সামনে ঝুলছিল। পরে খবর পেয়ে ছাত্রদল নেতারা সেটিকে অপসারণ করে। এদিকে উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ, স্কুলের তোরণ ও বিভিন্ন স্টেশনের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাঁটানো হয় গ্রেনেড হামলার পোস্টার।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন বলেন, 'মঙ্গলবার রাতের কোনো এক সময়ে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসে ওই ব্যানারটি কেউ ঝুলিয়ে দিয়ে গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলেজ গেট এলাকার ওই দলীয় অফিসের আশেপাশে তেমন কোনো দোকানপাট নেই। ওখানে কিছু গাড়ি পার্কিং করে রাখা হয়। তাই আমরা সাথেসাথে ঘটনাটি টের পাইনি। বেলা ১টায় দিকে আমি খবর পাওয়ার পরপরই আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি তাৎক্ষণিক অপসারণ করে।'
রহমতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিন শামীম বলেন, 'বুধবার ভোরে আলো ফোটার আগে কে বা কারা গোপনে এসে খানপুরা এলাকার ইউনিয়ন পরিষদের দেয়ালসহ কিছু জায়গায় নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগিয়ে যায়। সকালে বিষয়টি নজরে আসার পরে সকল পোস্টার সাথেসাথে অপসারণ করা হয়। এখন চুরি করে রাতের আঁধারে কেউ পোস্টার লাগালে সেখানে বিএনপির আর কী করার আছে। কার্যক্রম নিষিদ্ধ একটা সংগঠন কীভাবে পোস্টার লাগায় এর ব্যাখ্যা পুলিশ ভালো দিতে পারবে।'
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, 'ঘটনাটি আমরা জানার পরে যখন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তখন সেখানে কিছুই ছিল না। পুলিশ যাওয়ার আগেই ব্যানার পোস্টার অপসারণ করা হয়েছে। আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেহেতু তাদের সবধরনের রাজনৈতিক কার্যক্রম করাই আইনত দন্ডনীয় অপরাধ। এসব ব্যানার-পোস্টার কারা কখন লাগিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।'
এ বিষয়ে জানতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যানার এবং পোস্টার সাঁটানোর সত্যতা স্বীকার করে বলেন, 'আওয়ামী লীগের সাথে বাংলাদেশ জন্মের ইতিহাস জড়িত। যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলকে নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করা যায় না। যারা করেছে তারা অন্যায় করেছে। ইতিহাস একদিন তাদের বিচার ঠিকই করবে। বাঁধভাঙা জোয়ার কখনো বাঁধা দিয়ে আটকে রাখা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতিটি বাঙালির নেতা। তাকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কারো নেই। আমাদের শোক থেকে এবার হবে জাগরণ। আর সেই জাগরণ থেকে ডিসেম্বরের আগেই হবে ঐতিহাসিক প্রত্যাবর্তন। পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন প্রত্যাবর্তন দেখবে সমগ্র বিশ্ব। সেই বার্তাটাই দেওয়া হয়েছে।'
এদিকে থানার ৫০০ গজের মধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ব্যানার টাঙানো এবং উপজেলা সদর খানপুরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার সাঁটানো নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। বিএনপি এটাকে চোরাগোপ্তা কার্যক্রম হিসেবে দেখলেও কেউ কেউ বলছেন এটা আওয়ামী লীগের পুনর্জাগরণের আভাস। আওয়ামী লীগ ফুরিয়ে যায়নি। এর আগে গত ১৫ আগস্ট খানপুরা এলাকার বিসমিল্লাহ ডেইরি ফার্মের মাঠে শোক দিবসের সংক্ষিপ্ত র্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ঘটনায় উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ে। ঘটনার পরদিন ১৬ আগস্ট এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনসহ ২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। #

২৫ আগস্ট, ২০২৬ ১২:৫৫
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এসব নির্বাচনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষ আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য ইসির সঙ্গে বৈঠক করা হবে।
তিনি বলেন, নির্বাচনের তফসিল, তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিফিং করবে।
বৈঠকে মূল আলোচ্য বিষয় পানি সরবরাহে ডেনমার্কের সহায়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে ডেনমার্ক সহায়তা করবে। এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে দেশটি। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর চাপ পড়বে না।
এ প্রকল্প বাস্তবায়ন হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন সম্ভব হবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক।

২৩ আগস্ট, ২০২৬ ১২:৫০
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকালে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রবেশ করেন। সেখানে নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে গার্ড অব অনার দেওয়া হয়। এদিন থেকেই রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
শপথের পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে।
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান।

০২ জুন, ২০২৫ ১২:৫৮
বাংলাদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে দলটির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (০২ জুন) দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকে বসে সংস্থাটি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব বৈঠকে অংশ নিয়েছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাড. শিশির মনির অংশ নিয়েছেন।
এর আগে রোববার জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া নিয়ে উচ্চ আদালতের রায়ের পর শিশির মনির সাংবাদিকদের বলেছিলেন, তারা রায়ের কপি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছিলেন, আদালতের রায়ের কপি পেয়েছি। কমিশনে নথি উত্থাপন করা হবে। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে।
২৭ আগস্ট, ২০২৬ ২১:৫৫
২৭ আগস্ট, ২০২৬ ২১:১৫
২৭ আগস্ট, ২০২৬ ২০:৩৬
২৭ আগস্ট, ২০২৬ ২০:১৮