জীবনানন্দের জন্মভিটা থেকে কীর্তনখোলার ঢেউ, বিবির পুকুরের চা আর সুন্দরবন-৭-এর চাঁদভেজা রাত—বরিশালের সঙ্গে দুই দশকের স্মৃতির খেরোখাতা
মো. সাজেদুর রহমান সাজিদ
বরিশাল গেলে কীর্তনখোলার কাছে যেতেই হয়। ছোট ডিঙি নৌকায় কিছুক্ষণ কীর্তনখোলার বুকে ভেসে না থাকলে বরিশাল-ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। নদীর জলের যে কী দুর্বার আবেদন, কীর্তনখোলার কাছে না গেলে তা টেরই পাওয়া যায় না।
বৃহস্পতিবারেও তার ব্যতিক্রম হলো না। বরিশালে ঢুকেই চলে গেলাম ত্রিশ গোডাউন ঘাটে। নদীপাড়, নদীপাড় ঘেঁষে ঝকঝকে পিচঢালা রাস্তা—বরিশাল যেন নতুন করে বাংলার ভেনিস হয়ে উঠছে। শহরঘেঁষে এমন দুর্দান্ত সুন্দর একটি নদী আছে বলেই হয়তো এই শহরে জীবনানন্দ দাশের জন্ম।
এর আগেই পশ্চিম বগুড়া রোডে জীবনানন্দের জন্মভিটায় ঢুঁ মেরেছিলাম। সড়কের নাম কবির নামে রাখা হলেও বগুড়া রোডের পুরোনো নামটি এখনো মুছে যায়নি। জন্মভিটায় গড়ে উঠেছে স্মৃতি পাঠাগার। তখনও সেটি খোলার সময় হয়নি। তাই ভেতরে যাওয়ার সুযোগ হলো না। তবে সার্বিক অবস্থা দেখে মর্মাহত হয়েছি।
২০১৯ সালে শেক্সপিয়ারের জন্মভিটা দেখার সুযোগ হয়েছিল। সেখানে প্রবেশমূল্য বেশ চড়া, তবুও প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড়। রয়েছে স্যুভেনির বিক্রির ব্যবস্থাও। শেক্সপিয়ারের জন্মভিটার সঙ্গে জীবনানন্দের জন্মভিটার তুলনা চলে না—এ কথা ঠিক। কিন্তু জীবনানন্দ ও তাঁর কবিতার আবেদনও যে হাজার বছরেও কমবে না, সে বিশ্বাস রাখি।
এমন একজন কবির জন্মভিটাকে কত আকর্ষণীয়ভাবেই না উপস্থাপন করা যেত! গুণীজনের কদর করতে না পারার দৃষ্টান্ত হিসেবে হয়তো কোনো একদিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও আমাদের নাম উঠে যাবে!
বরিশাল শহরের সঙ্গে আমার সম্পর্কের কুড়ি বছর পেরিয়ে গেছে। তখন সবে পড়াশোনা শেষ করেছি, টেলিকমে কাজ করি। অফিস থেকে এক মাসের জন্য বরিশালে পাঠিয়ে দিল। উত্তরের ডাঙার ছেলে এসে পড়লাম নদী-খালবেষ্টিত এই শহরে। শহরে পরিচিত বলতে তেমন কেউ নেই। দিনে এদিক-সেদিক ঘুরি, সন্ধ্যা হলে শহরে ফিরে আসি। বেশির ভাগ সময় সদর রোডের হোটেল আলী ইন্টারন্যাশনালে থাকতাম।
পাশেই অশ্বিনীকুমার হল। সেখানে কালচারাল প্রোগ্রাম, রাজনৈতিক সভা-সমাবেশ হয়। অল্প কিছু দূরেই বিবির পুকুর। পুকুর ঘিরে বাঁধানো সুন্দর হাঁটার পথ। জলও বেশ স্বচ্ছ, ময়লা-আবর্জনা নেই। এক কোণে ছিল টং দোকান। সেখানে খুব ভালো আদা-লেবু চা বানাত। সময় পেলেই টংয়ে গিয়ে বসতাম। চা খেতে খেতে দেখতাম বরিশাইল্লা মানুষ।
একবার মন চাইল, লঞ্চে করে ঢাকা ফিরব। তখন সুন্দরবন-৭ নামে অত্যাধুনিক একটি লঞ্চ চলত। শেরেবাংলা রোডে টিকিট কাটার জন্য কাউন্টার খুঁজছিলাম।
এক দোকানদারকে জিজ্ঞেস করলাম, ‘সুন্দরবনের কাউন্টার কোন দিকে?’
তিনি জানেন না। তাঁর কাছ থেকে সরে সামনে এগোতেই দেখি, কাউন্টার একেবারে চোখের সামনে।
সামনেই কাউন্টার, অথচ জানেন না? বিষয়টি আমাকে বেশ অবাক করল। ফিরে এসে তাঁকে জিজ্ঞেস করলাম।
তিনি নির্বিকারভাবে বললেন, ‘হেইয়া জাইন্না মোর কাম কী!’
সেদিন লোকটির ওপর অসন্তুষ্ট হয়েছিলাম। পরে বুঝেছি, এটি আসলে এক অসাধারণ কথা—এক ভিন্ন দার্শনিক তত্ত্ব। জীবনে বহু মানুষের কাছে এই দর্শনের পাঠ শুনেছি। সেই দোকানদারের কাছেই যেন তার হাতেখড়ি হয়েছিল।
সুন্দরবন-৭-এ কেবিন নিয়েছিলাম। সন্ধ্যার আগে বরিশাল নদীবন্দর ছেড়ে লঞ্চটি কীর্তনখোলায় ভাসতে শুরু করল। কেবিন ছেড়ে চলে গেলাম উপরের খোলা ডেকে।
আকাশে চাঁদ। চাঁদের আলো নদীর জলে পড়ে তৈরি করেছে অপূর্ব এক দৃশ্য। কয়েকজন ছেলে গান গাইছে, সঙ্গে গিটার। কেউ গল্প করছে। রাত যত গভীর হচ্ছে, শব্দও তত কমে আসছে। নদীর বুক চিরে সুন্দরবন-৭ এগিয়ে চলেছে।
কী শীতল বাতাস! প্রচণ্ড গরমের সময়ও ঠান্ডা লাগার মতো অবস্থা। এমন পরিবেশ ছেড়ে কেবিনে ফিরতে ইচ্ছে হচ্ছিল না। ডেকের ওপরই বসে থাকলাম।
আহা, ভ্রমণ কত সুন্দর হতে পারে!
এরপর আর লঞ্চে যাওয়া হয়নি। কিন্তু সেই স্মৃতির জাবর কাটতে এখনো বরিশাল লঞ্চঘাটে ঢুঁ মারি।
সে সময়ের বরিশাল অনেকটাই মফস্বলের মতো ছিল। শহরটাকে বেশি আপন মনে হতো। এখন বরিশালে কসমোপলিটান ভাব এসেছে। তারপরও ভালো লাগায় ভাটা পড়েনি।
এক ফাঁকে ব্রজমোহন কলেজেও ঢুকে পড়লাম। প্রাচীন ও সুন্দর ভবনগুলো এখনো মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। কলেজ ক্যাম্পাসে দেখা মিলল জীবনানন্দ দাশ চত্বরের।
সাগরদী, বান্দ রোড, বাইপাস হয়ে নথুল্লাবাদের দিকে যাই। এর আগে সড়ক বিভাগের অফিসও নজরে পড়ে। তখন বৃষ্টির প্রকোপ বাড়ছে। দেখে-শুনে চলে গেলাম ভুরঘাটা। আমাদের বরিশাল আসার মূল কারণই ছিল সেখানে যাওয়া। শেষ পর্যন্ত সেখানেও পৌঁছালাম।
ফেরার পথে অমল দা নিয়ে গেলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মভিটায়। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। পাথারিয়া বাজার পেরিয়ে পূর্ব মাইজপাড়া।
সুনীলের জন্মভিটার অবস্থা জীবনানন্দের চেয়েও খারাপ। অথচ ‘কেউ কথা রাখেনি’ কবিতার উপমা, স্থান কিংবা চরিত্রগুলোর অনেকটাই যেন এই বাড়ির আশপাশের বাস্তবতার সঙ্গে মিশে আছে। সঙ্গে থাকা এক ভাই কিছুটা ধারণা দিলেন, জায়গাগুলোর সঙ্গে কবিতার স্মৃতির যোগসূত্রের কথা বললেন।
ফেরার পথে পাথারিয়া বাজারের দুধ চায়ের কথা উল্লেখ না করলে অন্যায় হবে। এক কাপ চা খেলাম। তারপর আরও এক কাপ হাতে নিয়ে গাড়িতে উঠে পড়লাম।
ড্রাইভার কুদ্দুস তখন ঢাকার দিকে গাড়ি ছুটিয়ে চলেছেন।
পেছনে পড়ে রইল বরিশাল—কীর্তনখোলার জল, চাঁদের আলো, লঞ্চের ডেক, বিবির পুকুরের আদা-লেবু চা, জীবনানন্দের স্মৃতি আর সুনীলের জন্মভিটার নীরবতা।
শহর বদলায়, রাস্তা বদলায়, মানুষ বদলায়। কিন্তু কিছু শহর স্মৃতির ভেতর থেকে যায় আগের মতোই। বরিশাল আমার কাছে তেমনই এক শহর—যেখানে নদীর জল ছুঁয়ে গেলে পুরোনো দিনের দরজা খুলে যায়, আর কীর্তনখোলার বাতাসে ভেসে আসে জীবনের কোনো এক হারিয়ে যাওয়া সময়ের গন্ধ।
মো. সাজেদুর রহমান সাজিদ, কর্মকর্তা, সড়ক বিভাগ, ঢাকা

১৫ অক্টোবর, ২০২৬ ১৬:৫৫
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। অপরাধের গুরুত্ব এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং সাজা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসজিদের পবিত্রতা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন বাস্তবায়নে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও আজেল নিউজ।

১৩ অক্টোবর, ২০২৬ ২০:৩৭
স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন—এমন দাবি করে ভারতের হরিদ্বারে একটি মোবাইল টাওয়ারে উঠে বসেন এক যুবক। স্ত্রীকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত নিচে নামবেন না বলে জানান তিনি। তাঁকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। পরে পুলিশ ও প্রশাসনের দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা গড়িয়ে রাতে নিজেই টাওয়ার থেকে নেমে আসেন ওই যুবক।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার শিবালিক নগরে এ ঘটনা ঘটে। স্ত্রী অন্য একজনের সঙ্গে পালিয়ে হরিদ্বারে চলে গেছেন বলে জানতে পেরে সেখানে ছুটে যান ওই যুবক। একপর্যায়ে তিনি উঠে পড়েন এলাকার একটি মোবাইল টাওয়ারে।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা যুবককে নিচে নামানোর চেষ্টা করেন। তবে নানা অনুরোধেও তিনি রাজি হননি। টাওয়ারের ওপর থেকে যুবক দাবি করেন, তাঁর স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে। স্ত্রীকে ফিরিয়ে না দিলে তিনি নিচে নামবেন না বলেও জানান।
পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিরাপদে নিচে নামানোর উদ্যোগ নেয়। তবে পুলিশের প্রাথমিক চেষ্টাও সফল হয়নি। নিজের সিদ্ধান্তে অনড় থেকে স্ত্রী না আসা পর্যন্ত টাওয়ার থেকে নামতে অস্বীকৃতি জানান ওই যুবক।
এ অবস্থায় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাঁকে শান্ত করার পাশাপাশি নিরাপদে নিচে নামিয়ে আনার চেষ্টা চালিয়ে যান। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও টাওয়ারের ওপর অবস্থান করছিলেন তিনি। পরে সন্ধ্যা পেরিয়ে রাত নামার সময় পরিস্থিতির পরিবর্তন ঘটে। দীর্ঘ সময় পর ওই যুবক নিজেই টাওয়ার থেকে নেমে আসেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘ভূপি পাওয়ার’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এরই মধ্যে ভিডিওটি বহু মানুষের নজরে এসেছে।

১৩ অক্টোবর, ২০২৬ ১৬:১২
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অধীনে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (আইইটি) রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কলেজটির বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ বিস্তারিত প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উদ্যোগটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের শিক্ষকসংকট, প্রশাসনিক জটিলতা ও একাডেমিক অস্থিতিশীলতা নিরসনের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়াও ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।
চিঠিতে চারটি কলেজের বিদ্যমান আইনগত ভিত্তি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের দীর্ঘদিনের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনে নেতৃত্ব দেওয়া এস এম খালিদ সাইফুল্লাহ মনে করেন, কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউটে রূপান্তর করা হলে শিক্ষকসংকট ও প্রশাসনিক জটিলতা নিরসনের পথ তৈরি হবে।
তিনি বলেন, বর্তমানে কলেজটির কার্যক্রমে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয়—দুই প্রশাসনের সংশ্লিষ্টতা রয়েছে। ইনস্টিটিউটে রূপান্তর করা হলে একক প্রশাসনিক কাঠামোর আওতায় কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। এতে ইউজিসির নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের শিক্ষকসংকট দূর করা সম্ভব হবে।
খালিদ সাইফুল্লাহ আরও বলেন, সেমিস্টারের মাঝপথে যথেচ্ছ শিক্ষক বদলি বন্ধ করে একাডেমিক স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে। পাশাপাশি বিদ্যমান অবকাঠামো ও যন্ত্রপাতি ব্যবহার করে নেভাল আর্কিটেকচার বিভাগ চালু করা সম্ভব হবে। দক্ষ ল্যাব জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পরিচয়সংকটও দূর করা যাবে।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউটে রূপান্তরিত হলে এর একাডেমিক ও প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসতে পারে। তবে ডিগ্রি প্রদান, পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষা পরিচালনা, শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে বিদ্যমান আইন ও বিধিবিধান পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নির্ধারণ করতে হবে। একই সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম কীভাবে চলবে এবং রূপান্তরের ক্ষেত্রে তাঁদের জন্য কী ব্যবস্থা রাখা হবে, সেটিও গুরুত্বপূর্ণ।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে রূপান্তরের নির্দিষ্ট সময়সীমা কিংবা বাস্তবায়নের বিস্তারিত প্রক্রিয়া উল্লেখ করা হয়নি। বরং বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও ধাপে ধাপে বাস্তবায়নের পদক্ষেপসহ প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থাৎ, চারটি কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউটে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আপাতত এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি, প্রয়োজনীয় সংস্কার ও করণীয় নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক মো. লিটন রাব্বানী বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে একাধিকবার বৈঠক হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয় ইউজিসিকে চিঠি দিয়েছে। তবে এখন পর্যন্ত ইউজিসি থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ সাংবাদিকদের বলেন, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে রূপান্তরের প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের অংশ। মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৭
জীবনানন্দের জন্মভিটা থেকে কীর্তনখোলার ঢেউ, বিবির পুকুরের চা আর সুন্দরবন-৭-এর চাঁদভেজা রাত—বরিশালের সঙ্গে দুই দশকের স্মৃতির খেরোখাতা
মো. সাজেদুর রহমান সাজিদ
বরিশাল গেলে কীর্তনখোলার কাছে যেতেই হয়। ছোট ডিঙি নৌকায় কিছুক্ষণ কীর্তনখোলার বুকে ভেসে না থাকলে বরিশাল-ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। নদীর জলের যে কী দুর্বার আবেদন, কীর্তনখোলার কাছে না গেলে তা টেরই পাওয়া যায় না।
বৃহস্পতিবারেও তার ব্যতিক্রম হলো না। বরিশালে ঢুকেই চলে গেলাম ত্রিশ গোডাউন ঘাটে। নদীপাড়, নদীপাড় ঘেঁষে ঝকঝকে পিচঢালা রাস্তা—বরিশাল যেন নতুন করে বাংলার ভেনিস হয়ে উঠছে। শহরঘেঁষে এমন দুর্দান্ত সুন্দর একটি নদী আছে বলেই হয়তো এই শহরে জীবনানন্দ দাশের জন্ম।
এর আগেই পশ্চিম বগুড়া রোডে জীবনানন্দের জন্মভিটায় ঢুঁ মেরেছিলাম। সড়কের নাম কবির নামে রাখা হলেও বগুড়া রোডের পুরোনো নামটি এখনো মুছে যায়নি। জন্মভিটায় গড়ে উঠেছে স্মৃতি পাঠাগার। তখনও সেটি খোলার সময় হয়নি। তাই ভেতরে যাওয়ার সুযোগ হলো না। তবে সার্বিক অবস্থা দেখে মর্মাহত হয়েছি।
২০১৯ সালে শেক্সপিয়ারের জন্মভিটা দেখার সুযোগ হয়েছিল। সেখানে প্রবেশমূল্য বেশ চড়া, তবুও প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড়। রয়েছে স্যুভেনির বিক্রির ব্যবস্থাও। শেক্সপিয়ারের জন্মভিটার সঙ্গে জীবনানন্দের জন্মভিটার তুলনা চলে না—এ কথা ঠিক। কিন্তু জীবনানন্দ ও তাঁর কবিতার আবেদনও যে হাজার বছরেও কমবে না, সে বিশ্বাস রাখি।
এমন একজন কবির জন্মভিটাকে কত আকর্ষণীয়ভাবেই না উপস্থাপন করা যেত! গুণীজনের কদর করতে না পারার দৃষ্টান্ত হিসেবে হয়তো কোনো একদিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও আমাদের নাম উঠে যাবে!
বরিশাল শহরের সঙ্গে আমার সম্পর্কের কুড়ি বছর পেরিয়ে গেছে। তখন সবে পড়াশোনা শেষ করেছি, টেলিকমে কাজ করি। অফিস থেকে এক মাসের জন্য বরিশালে পাঠিয়ে দিল। উত্তরের ডাঙার ছেলে এসে পড়লাম নদী-খালবেষ্টিত এই শহরে। শহরে পরিচিত বলতে তেমন কেউ নেই। দিনে এদিক-সেদিক ঘুরি, সন্ধ্যা হলে শহরে ফিরে আসি। বেশির ভাগ সময় সদর রোডের হোটেল আলী ইন্টারন্যাশনালে থাকতাম।
পাশেই অশ্বিনীকুমার হল। সেখানে কালচারাল প্রোগ্রাম, রাজনৈতিক সভা-সমাবেশ হয়। অল্প কিছু দূরেই বিবির পুকুর। পুকুর ঘিরে বাঁধানো সুন্দর হাঁটার পথ। জলও বেশ স্বচ্ছ, ময়লা-আবর্জনা নেই। এক কোণে ছিল টং দোকান। সেখানে খুব ভালো আদা-লেবু চা বানাত। সময় পেলেই টংয়ে গিয়ে বসতাম। চা খেতে খেতে দেখতাম বরিশাইল্লা মানুষ।
একবার মন চাইল, লঞ্চে করে ঢাকা ফিরব। তখন সুন্দরবন-৭ নামে অত্যাধুনিক একটি লঞ্চ চলত। শেরেবাংলা রোডে টিকিট কাটার জন্য কাউন্টার খুঁজছিলাম।
এক দোকানদারকে জিজ্ঞেস করলাম, ‘সুন্দরবনের কাউন্টার কোন দিকে?’
তিনি জানেন না। তাঁর কাছ থেকে সরে সামনে এগোতেই দেখি, কাউন্টার একেবারে চোখের সামনে।
সামনেই কাউন্টার, অথচ জানেন না? বিষয়টি আমাকে বেশ অবাক করল। ফিরে এসে তাঁকে জিজ্ঞেস করলাম।
তিনি নির্বিকারভাবে বললেন, ‘হেইয়া জাইন্না মোর কাম কী!’
সেদিন লোকটির ওপর অসন্তুষ্ট হয়েছিলাম। পরে বুঝেছি, এটি আসলে এক অসাধারণ কথা—এক ভিন্ন দার্শনিক তত্ত্ব। জীবনে বহু মানুষের কাছে এই দর্শনের পাঠ শুনেছি। সেই দোকানদারের কাছেই যেন তার হাতেখড়ি হয়েছিল।
সুন্দরবন-৭-এ কেবিন নিয়েছিলাম। সন্ধ্যার আগে বরিশাল নদীবন্দর ছেড়ে লঞ্চটি কীর্তনখোলায় ভাসতে শুরু করল। কেবিন ছেড়ে চলে গেলাম উপরের খোলা ডেকে।
আকাশে চাঁদ। চাঁদের আলো নদীর জলে পড়ে তৈরি করেছে অপূর্ব এক দৃশ্য। কয়েকজন ছেলে গান গাইছে, সঙ্গে গিটার। কেউ গল্প করছে। রাত যত গভীর হচ্ছে, শব্দও তত কমে আসছে। নদীর বুক চিরে সুন্দরবন-৭ এগিয়ে চলেছে।
কী শীতল বাতাস! প্রচণ্ড গরমের সময়ও ঠান্ডা লাগার মতো অবস্থা। এমন পরিবেশ ছেড়ে কেবিনে ফিরতে ইচ্ছে হচ্ছিল না। ডেকের ওপরই বসে থাকলাম।
আহা, ভ্রমণ কত সুন্দর হতে পারে!
এরপর আর লঞ্চে যাওয়া হয়নি। কিন্তু সেই স্মৃতির জাবর কাটতে এখনো বরিশাল লঞ্চঘাটে ঢুঁ মারি।
সে সময়ের বরিশাল অনেকটাই মফস্বলের মতো ছিল। শহরটাকে বেশি আপন মনে হতো। এখন বরিশালে কসমোপলিটান ভাব এসেছে। তারপরও ভালো লাগায় ভাটা পড়েনি।
এক ফাঁকে ব্রজমোহন কলেজেও ঢুকে পড়লাম। প্রাচীন ও সুন্দর ভবনগুলো এখনো মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। কলেজ ক্যাম্পাসে দেখা মিলল জীবনানন্দ দাশ চত্বরের।
সাগরদী, বান্দ রোড, বাইপাস হয়ে নথুল্লাবাদের দিকে যাই। এর আগে সড়ক বিভাগের অফিসও নজরে পড়ে। তখন বৃষ্টির প্রকোপ বাড়ছে। দেখে-শুনে চলে গেলাম ভুরঘাটা। আমাদের বরিশাল আসার মূল কারণই ছিল সেখানে যাওয়া। শেষ পর্যন্ত সেখানেও পৌঁছালাম।
ফেরার পথে অমল দা নিয়ে গেলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মভিটায়। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। পাথারিয়া বাজার পেরিয়ে পূর্ব মাইজপাড়া।
সুনীলের জন্মভিটার অবস্থা জীবনানন্দের চেয়েও খারাপ। অথচ ‘কেউ কথা রাখেনি’ কবিতার উপমা, স্থান কিংবা চরিত্রগুলোর অনেকটাই যেন এই বাড়ির আশপাশের বাস্তবতার সঙ্গে মিশে আছে। সঙ্গে থাকা এক ভাই কিছুটা ধারণা দিলেন, জায়গাগুলোর সঙ্গে কবিতার স্মৃতির যোগসূত্রের কথা বললেন।
ফেরার পথে পাথারিয়া বাজারের দুধ চায়ের কথা উল্লেখ না করলে অন্যায় হবে। এক কাপ চা খেলাম। তারপর আরও এক কাপ হাতে নিয়ে গাড়িতে উঠে পড়লাম।
ড্রাইভার কুদ্দুস তখন ঢাকার দিকে গাড়ি ছুটিয়ে চলেছেন।
পেছনে পড়ে রইল বরিশাল—কীর্তনখোলার জল, চাঁদের আলো, লঞ্চের ডেক, বিবির পুকুরের আদা-লেবু চা, জীবনানন্দের স্মৃতি আর সুনীলের জন্মভিটার নীরবতা।
শহর বদলায়, রাস্তা বদলায়, মানুষ বদলায়। কিন্তু কিছু শহর স্মৃতির ভেতর থেকে যায় আগের মতোই। বরিশাল আমার কাছে তেমনই এক শহর—যেখানে নদীর জল ছুঁয়ে গেলে পুরোনো দিনের দরজা খুলে যায়, আর কীর্তনখোলার বাতাসে ভেসে আসে জীবনের কোনো এক হারিয়ে যাওয়া সময়ের গন্ধ।
মো. সাজেদুর রহমান সাজিদ, কর্মকর্তা, সড়ক বিভাগ, ঢাকা
১৭ অক্টোবর, ২০২৬ ২৩:২৭
১৭ অক্টোবর, ২০২৬ ২৩:২৪
১৭ অক্টোবর, ২০২৬ ১৮:২৭
১৭ অক্টোবর, ২০২৬ ১৬:৫৬