বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশালে দায়িত্ব পালনকালে পরিচ্ছন্ন, পেশাদার ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিতি পাওয়া এই পুলিশ কর্মকর্তা এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
মো. আশিক সাঈদ বাংলাদেশ পুলিশের ২০তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০০১ সালের ৩১ মে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০তম বিসিএস পুলিশ ক্যাডারে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন বলে প্রকাশিত জীবনীতে উল্লেখ রয়েছে।
দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন আশিক সাঈদ। কর্মজীবনের শুরুতে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) কাজ করেছেন। পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার, জামালপুরের পুলিশ সুপার, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এবং পুলিশ সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নৌ পুলিশ ও ঢাকা রেঞ্জেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
২০২৬ সালের ৭ মে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বরিশালে দায়িত্ব পালনকালে তাঁর পেশাদারিত্ব ও পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে স্থানীয়ভাবে ইতিবাচক আলোচনা ছিল। পরবর্তী সময়ে তাঁকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) অর্জন করেছেন।

১০ নভেম্বর, ২০২৬ ১০:৪২
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দিনটি গভীর শ্রদ্ধা ও তাৎপর্যের সঙ্গে স্মরণ করা হয়। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে রাজধানীর রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারান গণতন্ত্রকামী যুবক নূর হোসেন।
তার আত্মত্যাগ বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। বুকে ‘গণতন্ত্র মুক্তি পাক’ এবং পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন তিনি। সেই ছবি পরবর্তী সময়ে গণতন্ত্রের দাবিতে মানুষের প্রতিবাদের অন্যতম প্রতীকে পরিণত হয়।
১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও গণতন্ত্রকামী মানুষের অংশগ্রহণে রাজপথ উত্তাল হয়ে ওঠে। কর্মসূচির অংশ হিসেবে সচিবালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচিও পালিত হয়।
সেদিন বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নেন নূর হোসেন। গুলিস্তানের তৎকালীন জিরো পয়েন্ট এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। একই দিনে প্রাণ হারান যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল ও ক্ষেতমজুর আন্দোলনের নেতা আমিনুল হুদা টিটো।
নূর হোসেনের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। তাঁর বুকে-পিঠে লেখা স্লোগানসহ আলোকচিত্রটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হয়। তাঁর আত্মত্যাগসহ অসংখ্য মানুষের আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গুলিস্তানের ঐতিহাসিক জিরো পয়েন্টের নামকরণ করা হয় ‘শহীদ নূর হোসেন চত্বর’। প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি হাতে নিয়েছে।
নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। তাঁর সেই প্রতিবাদী স্লোগান আজও মানুষের অধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দেয়।
১০ নভেম্বর শুধু একজন শহীদের স্মরণে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী মানুষের ইতিহাস স্মরণ করারও দিন।

১০ নভেম্বর, ২০২৬ ০৯:০৯
বরিশালসহ দেশের ৮ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

১০ নভেম্বর, ২০২৬ ০৮:৪৬
বরিশালের গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ উঠেছে বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। একই সঙ্গে বাড়ি থেকে বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া এবং অবৈধ সংযোগে ব্যবহৃত তার জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আব্দুল হালিম খান।
তিনি জানান, গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার বাসিন্দা হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা তাঁর বাড়িতে অভিযান চালান। এ সময় অবৈধ সংযোগের সত্যতা পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।
আব্দুল হালিম খান আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
হুমায়ুন কবির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য। সম্প্রতি দেশে ফিরে তিনি গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (গেরাকুল ও দিয়াশুর) সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

০৪ নভেম্বর, ২০২৬ ১৬:০৯
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশালে দায়িত্ব পালনকালে পরিচ্ছন্ন, পেশাদার ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিতি পাওয়া এই পুলিশ কর্মকর্তা এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
মো. আশিক সাঈদ বাংলাদেশ পুলিশের ২০তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০০১ সালের ৩১ মে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০তম বিসিএস পুলিশ ক্যাডারে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন বলে প্রকাশিত জীবনীতে উল্লেখ রয়েছে।
দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন আশিক সাঈদ। কর্মজীবনের শুরুতে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) কাজ করেছেন। পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার, জামালপুরের পুলিশ সুপার, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এবং পুলিশ সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নৌ পুলিশ ও ঢাকা রেঞ্জেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
২০২৬ সালের ৭ মে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বরিশালে দায়িত্ব পালনকালে তাঁর পেশাদারিত্ব ও পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে স্থানীয়ভাবে ইতিবাচক আলোচনা ছিল। পরবর্তী সময়ে তাঁকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) অর্জন করেছেন।
১০ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭
১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫২
১০ নভেম্বর, ২০২৬ ১৫:১৩