একটি বোমা হামলায় মুহূর্তেই থেমে গিয়েছিল দুই তরুণ বিচারকের জীবন। কেঁপে উঠেছিল দেশের বিচারাঙ্গন। ঘটনার পর পেরিয়ে গেছে ২১ বছর। জেএমবির সেই ভয়াবহ হামলায় নিহত সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়েকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ঝালকাঠির মানুষ। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের স্মৃতি সংরক্ষণে উল্লেখযোগ্য স্থাপনা নির্মিত না হওয়া এবং বিচারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি নতুন করে সামনে এসেছে।
২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী সরকারি মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এতে ঘটনাস্থলেই নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ। গুরুতর আহত জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওই হামলায় বিচারকদের বহনকারী মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। আহত হন আরও কয়েকজন। তাঁদের মধ্যে ছিলেন আদালতের কর্মচারী আবদুল মান্নান ও দুধ বিক্রেতা বাদশা মিয়া। আহত অবস্থায় আটক হন হামলায় অংশ নেওয়া জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা হয়। তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের মধ্য দিয়ে জেএমবির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অন্যতম আলোচিত একটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ আসে।
উচ্চ আদালতে মৃত্যুদণ্ড বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁরা হলেন—সংগঠনটির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং হামলায় অংশ নেওয়া ইফতেখার হাসান আল মামুন।
অন্যদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম আরিফের সাজা কার্যকরের আগে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলে। ২০১৬ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁর রিভিউ আবেদন খারিজ করেন। একই বছরের ১৬ অক্টোবর খুলনা কারাগারে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
দুই বিচারক হত্যা মামলার বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট হায়দার হোসাইনও পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের শিকার হন। ২০০৭ সালের ১১ এপ্রিল রাতে ঝালকাঠিতে মসজিদ থেকে বের হওয়ার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জেএমবি সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ফলে দুই বিচারক হত্যার ঘটনা শুধু বিচার বিভাগের দুই সদস্যের প্রাণহানিতেই সীমাবদ্ধ থাকেনি; মামলার বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় আসে।
ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. আককাস সিকদার সাম্প্রতিক এক বক্তব্যে বিচারক ও বিচারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছেন। তাঁর ভাষ্য, দুই বিচারক হত্যার পরও বিচারাঙ্গনে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।
২১ বছর পরও দুই বিচারকের স্মৃতি সংরক্ষণে উল্লেখযোগ্য কোনো স্মৃতিস্তম্ভ বা স্থাপনা নির্মিত না হওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে আক্ষেপ তৈরি করেছে। তাঁদের নামে একটি মিলনায়তনের নামকরণ করা হলেও স্থায়ীভাবে স্মৃতি সংরক্ষণের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, ১৪ নভেম্বর ঝালকাঠিবাসী, বিশেষ করে বিচারাঙ্গন ও বিচারপ্রার্থীদের জন্য শোকাবহ দিন। এ দিন দুই উদীয়মান বিচারককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাঁদের স্মরণ করার পাশাপাশি বিচারক, আইনজীবী ও বিচারসংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দেশে যেন আর কোনো জঙ্গি হামলার পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এদিকে দুই বিচারকের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের হয়ে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। শোকযাত্রায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
পরে আদালত চত্বরের শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
দুই বিচারকের হত্যাকাণ্ড দেশের বিচার বিভাগের ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে রয়েছে। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁদের স্মৃতি, সেই হামলার ভয়াবহতা এবং বিচারাঙ্গনের নিরাপত্তার প্রশ্ন আজও প্রাসঙ্গিক। নিহত দুই বিচারকের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ এবং বিচারসংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাই আবারও সামনে এসেছে।’

০৯ নভেম্বর, ২০২৬ ১৫:৩৭
ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে শপথ গ্রহণের একটি ভিডিও প্রকাশ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী একত্রিত হয়েছেন। চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন।
শপথে নেতাকর্মীরা বলেন, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধুকন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এ বিষয়ে চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম বলেন, ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সর্বদা রাজপথে সক্রিয় থাকবে।
শপথ গ্রহণ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক রাশেদ অর্ণব।
এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০৮ নভেম্বর, ২০২৬ ১৭:৪৮
ঝালকাঠির নলছিটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা চালিয়ে একজন গ্রেপ্তার ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য।
তবে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সিরাজ মোল্লার তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের কাছ থেকে জোরপূর্বক সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
এ সময় পুলিশের পিকআপ ভ্যানে ভাঙচুর চালানো হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আকস্মিক এ হামলায় পুলিশ সদস্যরা পরিস্থিতির মুখে পড়েন বলে জানা গেছে।
ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা, হামলাকারীদের শনাক্তকরণ কিংবা পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

০৩ নভেম্বর, ২০২৬ ১৬:১৭
ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার চার দিন পর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজাপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. শহিদুল ইসলাম মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে রাজাপুর থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার শাহজাহান হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে কাউখালী থানায় এক পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজাপুরের নৈকাঠি এলাকার বাসিন্দা নুরে আলমকে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এরপর কাঠিপাড়া এলাকার কতবেলতলার একটি নালার মধ্যে তার মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মাহে আলম বাদী হয়ে ওই দিনই রাজাপুর থানায় হত্যা মামলা করেন।মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এতে শাহজাহান হাওলাদারকে প্রধান আসামি করা হয়।

১৪ নভেম্বর, ২০২৬ ১২:২০
একটি বোমা হামলায় মুহূর্তেই থেমে গিয়েছিল দুই তরুণ বিচারকের জীবন। কেঁপে উঠেছিল দেশের বিচারাঙ্গন। ঘটনার পর পেরিয়ে গেছে ২১ বছর। জেএমবির সেই ভয়াবহ হামলায় নিহত সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়েকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ঝালকাঠির মানুষ। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের স্মৃতি সংরক্ষণে উল্লেখযোগ্য স্থাপনা নির্মিত না হওয়া এবং বিচারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি নতুন করে সামনে এসেছে।
২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী সরকারি মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এতে ঘটনাস্থলেই নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ। গুরুতর আহত জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওই হামলায় বিচারকদের বহনকারী মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। আহত হন আরও কয়েকজন। তাঁদের মধ্যে ছিলেন আদালতের কর্মচারী আবদুল মান্নান ও দুধ বিক্রেতা বাদশা মিয়া। আহত অবস্থায় আটক হন হামলায় অংশ নেওয়া জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা হয়। তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের মধ্য দিয়ে জেএমবির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অন্যতম আলোচিত একটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ আসে।
উচ্চ আদালতে মৃত্যুদণ্ড বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁরা হলেন—সংগঠনটির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং হামলায় অংশ নেওয়া ইফতেখার হাসান আল মামুন।
অন্যদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম আরিফের সাজা কার্যকরের আগে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলে। ২০১৬ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁর রিভিউ আবেদন খারিজ করেন। একই বছরের ১৬ অক্টোবর খুলনা কারাগারে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
দুই বিচারক হত্যা মামলার বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট হায়দার হোসাইনও পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের শিকার হন। ২০০৭ সালের ১১ এপ্রিল রাতে ঝালকাঠিতে মসজিদ থেকে বের হওয়ার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জেএমবি সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ফলে দুই বিচারক হত্যার ঘটনা শুধু বিচার বিভাগের দুই সদস্যের প্রাণহানিতেই সীমাবদ্ধ থাকেনি; মামলার বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় আসে।
ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. আককাস সিকদার সাম্প্রতিক এক বক্তব্যে বিচারক ও বিচারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছেন। তাঁর ভাষ্য, দুই বিচারক হত্যার পরও বিচারাঙ্গনে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।
২১ বছর পরও দুই বিচারকের স্মৃতি সংরক্ষণে উল্লেখযোগ্য কোনো স্মৃতিস্তম্ভ বা স্থাপনা নির্মিত না হওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে আক্ষেপ তৈরি করেছে। তাঁদের নামে একটি মিলনায়তনের নামকরণ করা হলেও স্থায়ীভাবে স্মৃতি সংরক্ষণের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, ১৪ নভেম্বর ঝালকাঠিবাসী, বিশেষ করে বিচারাঙ্গন ও বিচারপ্রার্থীদের জন্য শোকাবহ দিন। এ দিন দুই উদীয়মান বিচারককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাঁদের স্মরণ করার পাশাপাশি বিচারক, আইনজীবী ও বিচারসংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দেশে যেন আর কোনো জঙ্গি হামলার পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এদিকে দুই বিচারকের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের হয়ে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। শোকযাত্রায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
পরে আদালত চত্বরের শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
দুই বিচারকের হত্যাকাণ্ড দেশের বিচার বিভাগের ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে রয়েছে। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁদের স্মৃতি, সেই হামলার ভয়াবহতা এবং বিচারাঙ্গনের নিরাপত্তার প্রশ্ন আজও প্রাসঙ্গিক। নিহত দুই বিচারকের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ এবং বিচারসংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাই আবারও সামনে এসেছে।’
১৪ নভেম্বর, ২০২৬ ১৪:২৮
১৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫৮
১৪ নভেম্বর, ২০২৬ ১২:২০
১৩ নভেম্বর, ২০২৬ ২৩:৫৯