দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (১৮ নভেম্বর) বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (১৫ নভেম্বর), সোমবার (১৬ নভেম্বর) ও মঙ্গলবার (১৭ নভেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ তিন দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
তবে বুধবার (১৮ নভেম্বর) থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এদিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, বর্ধিত পাঁচ দিনের প্রথমার্ধেও দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১৩ নভেম্বর, ২০২৬ ২৩:৫৯
তাকে স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা তার কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে একদল যুবক স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা তাঁর কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। এ সময় মিজানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা বলেন, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ‘ফরচুন মিজান’। ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেছেন। তার দাবি, মিজানুর রহমান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিসিবির পরিচালক হলেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
নাজমুল হুদা আরও বলেন, উত্তেজিত নেতাকর্মীরা স্টেডিয়ামে গিয়ে মিজানের ব্যানারে আগুন দিয়েছেন। তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির কেউ তাকে পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভে ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এস এম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহ-সাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল এবং সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুম প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টেডিয়ামের পাম্প অপারেটর মো. মামুন বলেন, প্রধান ফটকের সামনে থাকা কয়েকটি ব্যানারে কিছু যুবক আগুন দিয়েছেন। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।
অভিযোগের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না।’ ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন বলেন, ‘আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ করতে পারেন না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি জানেন না। কেউ তাঁকে বিষয়টি জানাননি। তবে তিনি খোঁজ নিচ্ছেন।
সম্প্রতি ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমের সামনে হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ (আমাদের পরিকল্পনা আছে) বলে মন্তব্য করেন। শুক্রবার তার বক্তব্যের প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতেই বরিশালে তার বিরুদ্ধে বিক্ষোভ ও ব্যানারে আগুন দেওয়া হয়।’

১৩ নভেম্বর, ২০২৬ ২৩:১৪
বরিশাল নগরীতে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের দেখতে কোতয়ালি মডেল থানায় গিয়ে আটক হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর কালিজিরা ও কোতোয়ালি মডেল থানায় এসব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় অ্যাপোলো মেডিকেল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন এবং ফাইজকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ব্যানার ও কয়েকটি মাস্ক উদ্ধার করা হয়েছে।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, উদ্ধার করা ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’ লেখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বরিশালে ব্যানার নিয়ে মিছিলের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচি হিসেবে প্রচারের পরিকল্পনা ছিল তাদের।
ওসি আরও জানান, প্রথম পাঁচজনকে থানায় নেওয়ার পর তাদের সঙ্গে দেখা করতে আসেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের আবু বক্কর এবং রুমন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদেরও আটক করা হয়।
আটক সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে, জানান ওসি।’

১৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৪
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ গুরুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ৬ এপ্রিল মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অবস্থায় কর্মরত ছিলেন। ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ছুটি কাটানোর জন্য ১৭ এপ্রিল তিনি কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে ২৩ এপ্রিল তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও এরপর থেকে তিনি আর কাজে যোগ দেননি।
কর্মস্থলে ফিরে আসার জন্য তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় নোটিশ পাঠানো হয়। পাশাপাশি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপেও বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু এসব নোটিশের কোনো লিখিত জবাব দেননি তিনি। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেননি।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। ২০২৫ সালের ১৪ আগস্ট তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এর আগে একই বছরের ২৩ জুলাই পুলিশ অধিদপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
বিভাগীয় মামলায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগ তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ৩০ জুন দাখিল করা প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপর চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে গত ১৪ জুলাই দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশেরও কোনো জবাব দেননি নাজমুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গত ৮ অক্টোবর তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মতামত দেয়। পরে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ৫ নভেম্বর এ গুরুদণ্ড আরোপের অনুমোদন দেন।
সবশেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকেই এ আদেশ কার্যকর বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

১৪ নভেম্বর, ২০২৬ ১৪:২৮
দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (১৮ নভেম্বর) বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (১৫ নভেম্বর), সোমবার (১৬ নভেম্বর) ও মঙ্গলবার (১৭ নভেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ তিন দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
তবে বুধবার (১৮ নভেম্বর) থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এদিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, বর্ধিত পাঁচ দিনের প্রথমার্ধেও দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৪ নভেম্বর, ২০২৬ ১৪:২৮
১৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫৮
১৪ নভেম্বর, ২০২৬ ১২:২০
১৩ নভেম্বর, ২০২৬ ২৩:৫৯