বরিশালসহ দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে বরিশালে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও অব্যাহত রয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। শুক্রবার ভোর ৬টায় এটি ঘূর্ণিঝড় আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকাল নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার কথা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার (২২ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এদিন ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে স্থানীয় সতর্কসংকেত ৩ নম্বর দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

২১ নভেম্বর, ২০২৬ ০০:১৮
বরিশালে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ২৭ লাখ টাকা আদায়ের অভিযোগে আলোচনায় থাকা ডিডাব্লিউএফ নার্সিং কলেজের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর থানায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তাঁকে বাসা থেকে নিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় তাঁর খোঁজ না পেয়ে থানায় বিক্ষোভ করেন সহপাঠী, বন্ধু ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁকে থানায় ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় সংক্ষুব্ধ ছাত্রসংগঠনগুলো শনিবার থেকে নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে।
ডিডাব্লিউএফ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস। ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাঁর ছাত্রত্ব বাতিল করা হয়েছে বলে অভিযোগ সহপাঠীদের। এর প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচের কথা বলে মোট ২৭ লাখ টাকা আদায় করে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের জানানো হয়েছিল, ওই অর্থ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালককে দিতে হবে। বিষয়টি নিয়ে গত ২৩ এপ্রিল শিক্ষার্থীরা হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চান। তখন হাসপাতালের পরিচালক সাংবাদিকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে জানান, ক্লিনিক্যাল প্রশিক্ষণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অর্থ গ্রহণ করে না।
এরপর অর্থ আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। শিক্ষার্থীদের দাবি, অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসার পর চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ আদায় করা টাকা ফেরত দেয়।
বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ১৭ মে আদালতের নজরে আসে। পরে পুলিশের প্রতিবেদনে প্রতিষ্ঠানটির মালিক জহিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক তথ্য উঠে আসার পর ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করেন। মামলায় জহিরুল ইসলাম ছাড়াও কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম এবং প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পাকে অভিযুক্ত করা হয়।
শিক্ষার্থীদের ভাষ্য, অর্থ আদায়ের অভিযোগ নিয়ে আন্দোলন এবং আদালতের পদক্ষেপের পর থেকেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে অন্তু বিশ্বাসের বিরোধ তীব্র হয়। এরই মধ্যে গত রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া, উসকানি, অসদাচরণ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর ছাত্রত্ব বাতিল করে কলেজ কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্তু।
ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে ওই দিন নগরীর সিএন্ডবি রোডসংলগ্ন কলেজ ক্যাম্পাসে একক বিক্ষোভ করেন অন্তু। এ সময় কলেজ কর্তৃপক্ষের এক ব্যক্তি তাঁর মাইকের তার ছিঁড়ে দিয়ে সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এর দুই দিনের মাথায় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান নগরীর সিএন্ডবি রোডের কাজীপাড়ায় অন্তুর বাসায় যান। সেখান থেকে তাঁকে থানায় নিয়ে আসা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও তাঁর সহপাঠীরা।
এরপর অন্তুর খোঁজ নিতে থানায় যান সহপাঠী ও বন্ধুরা। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। তাঁদের অভিযোগ, প্রথমে পুলিশ অন্তুকে থানায় আনার বিষয়টি অস্বীকার করে এবং তাঁকে আদালতে নেওয়া হয়েছে বলে জানায়। পরে আদালতে গিয়েও তাঁর সন্ধান পাননি সহপাঠীরা। এরপর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তু চিকিৎসার জন্য হাসপাতালে গেছেন।
এদিকে সহযোদ্ধার অবস্থান জানতে না পেরে বিক্ষোভে নামেন বরিশাল গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। নগরীতে দফায় দফায় মিছিলের পর সন্ধ্যা ৭টার দিকে তাঁরা কোতয়ালি থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করতে চান। তাঁকে না পেয়ে থানার সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে অন্তুকে থানায় ফিরিয়ে আনা হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন ওসি মনিরুজ্জামান।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় শুভ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুজয় সরকার, মহানগর ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সুজন আহমেদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভূমিকা সরকার এবং বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কাজী মারজানসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
তবে বাসা থেকে অন্তুকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান। তাঁর দাবি, আন্দোলনের বিষয়ে জানতে আদালত অন্তুকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী পুলিশ তাঁকে বাসা থেকে ডেকে আনে। পরে অন্তু কাউকে কিছু না জানিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে চলে যান এবং কারও ফোন ধরছিলেন না। খবর পেয়ে পুলিশ তাঁকে হাসপাতাল থেকে নিয়ে আদালতে যায়। পরে থানায় এনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে অন্তু বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন তিনি। এ কারণে তাঁর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। ছাত্রত্ব ফিরে পাওয়ার দাবিতে একাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত বুধবার কলেজের কর্মকর্তারা তাঁকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
অন্তুর ভাষ্য, এমন পরিস্থিতিতে শুক্রবার বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়ায় তিনি ভীত হয়ে পড়েন। তাঁর আশঙ্কা ছিল, কলেজের পরিচালক জহিরুল ইসলাম তাঁকে আবার কোনো মামলায় জড়াতে পারেন। পাশাপাশি শারীরিক দুর্বলতা থাকায় আদালত থেকে চলে গিয়ে হাসপাতালে ভর্তি হন বলে জানান অন্তু।
এদিকে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল এবং কলেজ ক্যাম্পাসে আন্দোলনরত অবস্থায় তাঁর ওপর হামলার অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্র কাউন্সিলসহ কয়েকটি ছাত্রসংগঠন। এসব ঘটনার প্রতিবাদে শনিবার থেকে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় শুভ।
তিনি জানান, আন্দোলনে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি এবং অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহালের দাবি গুরুত্ব পাবে।
এ বিষয়ে বক্তব্য জানতে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

২০ নভেম্বর, ২০২৬ ২৩:৪৩
ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম চূড়ান্ত করতে জরুরি সভা আহ্বান করা হয়েছে। আগামী শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
উৎসব উদযাপন কমিটির প্রচার উপপরিষদের চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক মকবুল হোসেন ও আহ্বায়ক কমল সেনগুপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উৎসবের সব উপকমিটির চেয়ারম্যান, আহ্বায়ক ও সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি ব্যাচের ব্যাচ কো-অর্ডিনেটর এবং আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদেরও সভায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সভায় ১১ যুগপূর্তি উৎসবের চূড়ান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে উৎসব সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
‘শিকড়ের টানে, আবার এক হই’ স্লোগানে আয়োজিত এ উৎসবে ইতোমধ্যে এক হাজারের বেশি সাবেক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। বিদ্যালয়ের ঐতিহ্য ধারণ করে উৎসবটি জমকালোভাবে আয়োজনের লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

২০ নভেম্বর, ২০২৬ ১৯:৫৪
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছেন। ৬৫০ জনের ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে কারাগারটিতে বন্দীর সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। অর্থাৎ ধারণক্ষমতার তুলনায় ১১৫ শতাংশ বেশি বন্দী রয়েছেন সেখানে। এতে কারাগারের আবাসন ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হয়েছে।
একই পরিস্থিতি দেশের আরও কয়েকটি কেন্দ্রীয় কারাগারে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারেও ধারণক্ষমতার তুলনায় ১৩৩ শতাংশ বেশি বন্দী রয়েছেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের তথ্য অনুযায়ী, সেখানে বর্তমানে বন্দী রয়েছেন ৪ হাজার ২০০ জন। অথচ কারাগারটির ধারণক্ষমতা ১ হাজার ৮০০ জন।
কুমিল্লার সিনিয়র জেল সুপার মো. শাহ আলম বলেন, গত ১৫ দিনে কারাগারে বন্দীর সংখ্যা বেড়েছে। এতে আবাসন ও কারা ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বন্দীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে কারা কর্তৃপক্ষ।
তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) বন্দীদের জন্য নতুন একটি কারাগার ভবন চালু করা হয়েছে। এতে বন্দী ধারণক্ষমতা বেড়ে ৬ হাজারের বেশি হয়েছে। এ ছাড়া অসুস্থ ও বয়স্ক বন্দীদের চিকিৎসা ও পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ স্ট্রিমকে জানান, গত কয়েক দিনে কারাগারে বন্দীর সংখ্যা বেড়েছে। এতে চাপ তৈরি হলেও বন্দীদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা।
এদিকে রংপুর কেন্দ্রীয় কারাগারের বর্তমান বন্দীর সংখ্যা জানা যায়নি। কারাগারটির ধারণক্ষমতা ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ বন্দীর জন্য ৮৩১টি এবং নারী বন্দীর জন্য ৪৪টি আসন রয়েছে।
বর্তমানে কারাগারটিতে কতজন বন্দী রয়েছেন, জানতে চাইলে জেলার মো. জুবায়ের এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

২০ নভেম্বর, ২০২৬ ১৩:২৪
বরিশালসহ দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে বরিশালে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও অব্যাহত রয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। শুক্রবার ভোর ৬টায় এটি ঘূর্ণিঝড় আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকাল নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার কথা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার (২২ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এদিন ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে স্থানীয় সতর্কসংকেত ৩ নম্বর দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২১ নভেম্বর, ২০২৬ ০০:১৮
২০ নভেম্বর, ২০২৬ ২৩:৪৩
২০ নভেম্বর, ২০২৬ ২০:০৯
২০ নভেম্বর, ২০২৬ ১৯:৫৪