পটুয়াখালীর মির্জাগঞ্জে আদালতের একটি মামলায় ওয়ারেন্ট জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত আইনজীবী অ্যাডভোকেট সামিউল আলীম মল্লিক (৪৪)। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রীও।
স্থানীয় সূত্র ও আইনজীবীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মো. জাকির হোসেন ফরাজী (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
রোববার (৯ আগস্ট) ওই মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা (টাইম পিটিশন) করা হলেও আদালত তা মঞ্জুর না করে ওয়ারেন্ট জারি করেন।
অভিযোগ রয়েছে, আদালতের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিকেলে মোটরসাইকেলে করে উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে অ্যাডভোকেট সামিউল আলীম মল্লিকের বাড়িতে যান জাকির হোসেন ফরাজী। সেখানে তিনি ধারালো অস্ত্র দিয়ে আইনজীবীর ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপ দেন।
এ সময় আইনজীবীর স্ত্রী স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলে তার হাত ও আঙুলে কোপ লাগে। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ছুটে এলে হামলাকারী রক্তমাখা অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত আইনজীবীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত জাকির হোসেন ফরাজী মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ফরাজীর ছোট ভাই। এছাড়া জাহাঙ্গীর হোসেন ফরাজী পূর্বে বিদেশি অস্ত্রসহ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং সংশ্লিষ্ট অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি।
এ ঘটনায় স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।'

২২ নভেম্বর, ২০২৬ ২৩:৩০
পটুয়াখালীর বাউফলে অপহরণ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় ১৫ দিন পরও গ্রেপ্তার হননি আসামি সোহান মোল্লা। অভিযোগ উঠেছে, তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। এদিকে মামলা দায়েরের পর আসামি ও তাঁর স্বজনদের হুমকির ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী কিশোরী ও তাঁর পরিবার।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সোহান মোল্লা উপজেলার কালিশুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিশুরী গ্রামের সোহাগ মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি কালিশুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীকে কালিশুরী বন্দর এলাকা থেকে ভুল বুঝিয়ে, ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ ওঠে সোহান মোল্লার (২৩) বিরুদ্ধে। পরে দুই দিন বিভিন্ন স্থানে ওই কিশোরীকে নিয়ে অবস্থান করেন তিনি। পুলিশি তৎপরতার মুখে ১০ ফেব্রুয়ারি সোহানের স্বজনেরা কিশোরীকে বাউফল থানায় নিয়ে আসেন। ওই দিনই তাঁর মা বাদী হয়ে সোহান মোল্লার বিরুদ্ধে অপহরণ মামলা করেন।
ভুক্তভোগীর স্বজন সঞ্জয় দাসের অভিযোগ, মামলা দায়েরের পর সোহান ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনার দিন রাতেই মোটরসাইকেলযোগে ১৫ থেকে ২০ জন যুবক বিভিন্ন স্থানে গিয়ে ভুক্তভোগীর বাবাকে খোঁজাখুঁজি করেন। এতে আতঙ্কিত হয়ে কিশোরী ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পটুয়াখালীর গলাচিপা ও ঢাকায় আশ্রয় নিয়েছেন।
সঞ্জয় দাস আরও অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে আদালত সোহান মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। একাধিকবার পুলিশকে তাঁর অবস্থান জানানো হয়েছে। এরপরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সোহানের দাদা বিএনপির প্রভাবশালী নেতা হওয়ায় তাঁকে গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সোহানের এক স্বজন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ভুক্তভোগীর সঙ্গে সোহানের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তাঁরা স্বেচ্ছায় পালিয়ে গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে সোহানের পরিবার কিশোরীকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেয়। পরে সোহানের রাজনৈতিক প্রতিপক্ষের পরামর্শে তাঁর মা মিথ্যা মামলা করেছেন। ভুক্তভোগীর পরিবারকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে সোহান মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধীরগতি দুঃখজনক। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আসামির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার সময় থানার গাড়ি অন্য একটি কাজে দূরে থাকায় তাৎক্ষণিক অভিযান চালানো সম্ভব হয়নি। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। ভুক্তভোগী পরিবার এলাকায় থাকতে পারছে না, এমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ পুলিশ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

২২ নভেম্বর, ২০২৬ ১৯:২২
পটুয়ালীর বাউফল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে দপ্তরিকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে বিদ্যালয়ের একটি ল্যাপটপ ফেলে রেখেই পালিয়ে যায় তারা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বগা ইউনিয়নের ৫৩ নম্বর শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দপ্তরির নাম মো. রাসেল (৩৫)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা জানান, ঘটনার খবর পেয়ে রোববার সকালে বিদ্যালয়ে গিয়ে স্থানীয় লোকজন ও দপ্তরি রাসেলের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো একসময় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দপ্তরি রাসেলের হাত-পা বেঁধে তাঁকে মারধর করে এবং তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার টাকা নিয়ে যায়।
এ সময় বাইরে লোকজনের কথাবার্তা শুনতে পেয়ে দুর্বৃত্তরা একটি ল্যাপটপ ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান প্রধান শিক্ষক।
তিনি আরও জানান, কয়েক মাস আগে বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কেন্দ্র করে ইভটিজিংয়ের একটি ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তাঁদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিদ্যালয়ের নিরাপত্তা ভেঙে গভীর রাতে দপ্তরিকে বেঁধে মারধর ও টাকা লুটের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৪
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের প্যাদা রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খোলা জায়গায় বিক্রি হচ্ছে জিলাপি, অমিতিসহ বিভিন্ন ধরনের মিষ্টিজাতীয় খাবার। এসব খাবারের ওপর অবাধে বসছে মশা-মাছি। ধুলাবালিতেও দূষিত হচ্ছে খাবার। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষ।
রোববার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, প্যাদা রোড এলাকার কয়েকটি দোকানে কোনো ধরনের আবরণ ছাড়াই খোলা অবস্থায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন খাবার। দীর্ঘ সময় খাবার খোলা পড়ে থাকায় সেগুলোর ওপর মশা-মাছি বসছে। খাবার সংরক্ষণ ও বিক্রিতে স্বাস্থ্যসম্মত পরিবেশেরও ঘাটতি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এসব দোকান থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাবার কিনে থাকেন। বিশেষ করে শিক্ষার্থীদের একটি অংশ এসব দোকানের ক্রেতা। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষিত খাবার খাওয়ার কারণে খাদ্যবাহিত রোগের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
স্থানীয়দের অভিযোগ, খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি নেই। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের তদারকির ঘাটতির সুযোগে ব্যবসায়ীরা অনেকটা অবাধে এসব খাবার বিক্রি করছেন। ফলে জনস্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে।
এ বিষয়ে বাউফল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হবে। পাশাপাশি এ ধরনের খাবার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, স্যানিটারি ইন্সপেক্টর বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত এসব দোকানে অভিযান চালিয়ে খাবারের মান পরীক্ষা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

১০ আগস্ট, ২০২৬ ১৮:০৯