সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ, বরিশাল বিভাগীয় টিমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর ঐতিহ্যবাহী বিবির পুকুর পাড় থেকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল বিভাগীয় টিমের সভাপতি মজিবর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক রুমান হাওলাদার, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) এসএম শাহিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাত ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান ফাহাদ, সদস্য রুহুল আমিন জুম্মান, আজম হাওলাদার রানা, সাংবাদিক নাইম ইসলাম ও ইঞ্জিনিয়ার মো. কামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
কর্মসূচি প্রসঙ্গে বরিশাল বিভাগীয় টিমের সভাপতি মজিবর রহমান নাহিদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাইট টক বাংলাদেশ দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বরিশালেও পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও আহবান জানান তিনি।

০১ নভেম্বর, ২০২৬ ১৩:২০
পরিচ্ছন্নতা অভিযান মানেই শুধু নির্দেশনা দেওয়া কিংবা আনুষ্ঠানিক উদ্বোধন নয়, সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজেরাই হাতে-কলমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন বরিশালের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক। নগরীর সেলফি রোডে তাঁদের ঘাস কাটতে ও আগাছা পরিষ্কার করতে দেখা গেছে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার নান্দনিক সেলফি রোডে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন এবং প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
অভিযানে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ ও জেলা প্রশাসক মামুন খন্দকার শুধু উপস্থিত থেকেই দায়িত্ব শেষ করেননি, নিজেরাই ঘাস কাটার কাজে অংশ নেন। তাদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে যোগ দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
এ সময় সড়কের দুই পাশের ঘাস, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের পাশাপাশি ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
কর্মকর্তাদের এমন সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততার বার্তা তুলে ধরা হয়। তাঁদের মতে, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দায়িত্ব কেবল সিটি করপোরেশন কিংবা প্রশাসনের নয়, প্রত্যেক নাগরিকেরও রয়েছে সমান দায়িত্ব।'

০১ নভেম্বর, ২০২৬ ১০:৫০
সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে ক্যান্টনমেন্টে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিনয় সুর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত বিনয় সুরের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। অভিযোগ রয়েছে, তিনি কখনো গোয়েন্দা পুলিশ (ডিবি), কখনো প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), আবার কখনো সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে ক্যান্টনমেন্টে চাকরি দেওয়ার আশ্বাস দেন বিনয়। এ প্রলোভনে ওই শিক্ষার্থীর কাছ থেকে তিন হাজার টাকা নেন তিনি। এ ছাড়া স্থানীয় আরও চার থেকে পাঁচজনের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শনিবার পুনরায় টাকা নিতে এলে তার কথাবার্তা ও পরিচয় নিয়ে শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা তাকে আটক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম বলেন, একদিন পরিচয়ের পর ওই ব্যক্তি নিজেকে প্রশাসনের লোক হিসেবে পরিচয় দেন। এ সময় তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি জানান, আইডি কার্ড বাসায় রেখে এসেছেন। তখনই তাদের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই করে তারা বুঝতে পারেন, ওই ব্যক্তি প্রতারণার আশ্রয় নিচ্ছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ ধরনের বিষয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর দেখভাল করে। এ জন্য প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন রোববার সকালে জানান, চাকরির প্রলোভন দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০১ নভেম্বর, ২০২৬ ১০:১৪
বরিশালসহ দেশের আট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বরিশাল ছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক বা দুই জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে নদী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকারও পরামর্শ রয়েছে।'

০১ নভেম্বর, ২০২৬ ০২:৫০
সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ, বরিশাল বিভাগীয় টিমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর ঐতিহ্যবাহী বিবির পুকুর পাড় থেকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল বিভাগীয় টিমের সভাপতি মজিবর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক রুমান হাওলাদার, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) এসএম শাহিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাত ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান ফাহাদ, সদস্য রুহুল আমিন জুম্মান, আজম হাওলাদার রানা, সাংবাদিক নাইম ইসলাম ও ইঞ্জিনিয়ার মো. কামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
কর্মসূচি প্রসঙ্গে বরিশাল বিভাগীয় টিমের সভাপতি মজিবর রহমান নাহিদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাইট টক বাংলাদেশ দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বরিশালেও পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও আহবান জানান তিনি।
০১ নভেম্বর, ২০২৬ ১৩:২০
০১ নভেম্বর, ২০২৬ ১০:৫০
০১ নভেম্বর, ২০২৬ ১০:১৪
০১ নভেম্বর, ২০২৬ ০৩:২৮