ছবি:সংগ্রহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’। এটি আগামী ২ নভেম্বর সন্ধ্যায় ভারতের উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে এবং ৩ নভেম্বর সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
শনিবার দুপুর ১২টায় নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এ পরিস্থিতিতে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল বিভাগের উপকূলীয় জেলা পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর এ সতর্কতার আওতায় থাকায় স্থানীয় উপকূলীয় এলাকার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

৩১ অক্টোবর, ২০২৬ ২৩:৪৬
বরিশালের কীর্তনখোলা, আড়িয়াল খাঁসহ বিভাগের নদ-নদী এবং সারা দেশের নদী ও সাগরে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা। আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ বা জাটকা আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।
এর আগে গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়। ওই সময়ে মা ইলিশের ডিম থেকে উৎপন্ন পোনা বর্তমানে দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করছে। এসব পোনা পাঁচ থেকে আট মাস বয়স পর্যন্ত উপকূলীয় জলসীমায় অবস্থান করে। এ সময়ে জাটকা আহরণ বন্ধ রাখা হলে পোনাগুলো বেড়ে ওঠার সুযোগ পাবে, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। জাটকা আহরণ, পরিবহণ ও বিপণন বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান ও নজরদারি চালানো হবে।

২৯ অক্টোবর, ২০২৬ ২১:০৭
পাবনার সদর উপজেলার আতাইকুলা হাটে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাটের ভেতরে একটি কার্যালয়ে ঢুকে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। নিহতদের একজন হাটের ইজারাদার ও শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলেন। অপরজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া গ্রামের মো. আবদুস সালাম (৪৫) এবং ধর্মগ্রামের মো. রিপন (৪০)।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, ঘটনার সময় সালাম ও রিপন হাটের ভেতরে সালামের কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন সশস্ত্র ব্যক্তি সেখানে ঢুকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে দুজন গুরুতর আহত হন।
পরে তাঁদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
পরিদর্শক প্রদীপ কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’
স্থানীয়দের ভাষ্য, আতাইকুলা হাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে এই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।’

২৯ অক্টোবর, ২০২৬ ১২:১৭
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলায় হানিফের পাশাপাশি আসামি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনের বিরুদ্ধেই জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
মামলার বিচার চলাকালে চার আসামিই পলাতক ছিলেন। তাঁদের অনুপস্থিতিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হয়।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে পরিকল্পনা, উসকানি ও সহযোগিতার মাধ্যমে কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সংঘটনে আসামিদের ভূমিকা ছিল। হানিফের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত গ্রহণ, অধীনস্থদের নির্দেশনা দেওয়া এবং টেলিফোনে কথোপকথনের মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখার অভিযোগও তুলে ধরে প্রসিকিউশন।
মামলায় আন্দোলন দমনে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং ছয়জনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়ে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। এসব অভিযোগের পক্ষে টেলিফোনে কথোপকথনের অডিও রেকর্ড, বিভিন্ন নথি এবং সাক্ষীদের বক্তব্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।
মামলায় তদন্ত কর্মকর্তা ছাড়াও মোট ১৯ জন সাক্ষ্য দেন। ২০২৫ সালের ৬ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
চলতি বছরের অক্টোবরে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছিল।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় এ মামলাটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: স্টার নিউজ, বাসস।

০১ নভেম্বর, ২০২৬ ০০:৩৫
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’। এটি আগামী ২ নভেম্বর সন্ধ্যায় ভারতের উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে এবং ৩ নভেম্বর সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
শনিবার দুপুর ১২টায় নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এ পরিস্থিতিতে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল বিভাগের উপকূলীয় জেলা পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর এ সতর্কতার আওতায় থাকায় স্থানীয় উপকূলীয় এলাকার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
০১ নভেম্বর, ২০২৬ ০০:৩৫
৩১ অক্টোবর, ২০২৬ ২৩:৪৬
৩১ অক্টোবর, ২০২৬ ২২:৫২
৩১ অক্টোবর, ২০২৬ ২১:১৮