ছবি:সংগ্রহীত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দিনরাত ১২টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পকেট গেটে দায়িত্বরত একজন আনসার সদস্য জানান, ক্যাম্পাসের বাইরে থেকে ককটেলগুলো ভেতরে ছুড়ে মারা হয়। পরে সেগুলো পকেট গেটের ভেতরে মসজিদ-সংলগ্ন এলাকায় বিস্ফোরিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দল সেখানে পৌঁছেছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ধরনের ভয়ভীতি পাওয়ার কারণ নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০৪ নভেম্বর, ২০২৬ ০৪:৪২
পটুয়াখালীর গলাচিপার বিপিসি স্কুল অ্যান্ড কলেজসহ বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়।
এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে শোকজ নোটিশ পাঠান।
নোটিশ পাওয়া ১১ প্রতিষ্ঠানের মধ্যে পটুয়াখালীর তিনটি, ভোলার তিনটি, বরগুনার দুটি, পিরোজপুরের দুটি এবং ঝালকাঠির একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিপিসি স্কুল অ্যান্ড কলেজ, মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ এবং সদর উপজেলার আউলিয়াপুর ছাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজ। ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা জালাল আহম্মেদ কলেজ, লালমোহন উপজেলার রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও সদর উপজেলার মেদুয়া কলেজ।
এ ছাড়া বরগুনার বেতাগী উপজেলার কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ এবং পাথরঘাটা উপজেলার হোগলাপাশা কলেজ, পিরোজপুরের কদমতলা জর্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও নাজিরপুর উপজেলার দিঘিরজান স্কুল অ্যান্ড কলেজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার অ্যাডভোকেট এইচ আর কে ফাউন্ডেশন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট অ্যান্ড কলেজকে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে প্রতিষ্ঠানগুলোর প্রথম ও সর্বশেষ স্বীকৃতিপত্র, হালনাগাদ পরিচালনা কমিটির তথ্য এবং গত পাঁচ বছরের ফলাফলের তালিকা চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সভাপতিকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে আগামী ১০ নভেম্বর শিক্ষা বোর্ডে সশরীর উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

০১ নভেম্বর, ২০২৬ ১৯:৫৯
এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাসের হার সবচেয়ে কম। সর্বোচ্চ ফলের সূচক জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। পরীক্ষার ফলের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়বে উচ্চশিক্ষায় ভর্তিতেও।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাথমিক তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষায় মোট আসন এবং এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিলে ৮ লাখের বেশি আসন খালি থাকতে পারে।
এর আগে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রায় ১৬ লাখ আসন খালি থাকার তথ্য পাওয়া যায়। যদিও এখনো তৃতীয় ধাপে ভর্তির প্রক্রিয়া চলছে, তাতেও খালি আসনের সংখ্যা খুব বেশি কমবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
ফলে মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষা—দুই স্তরেই বিপুলসংখ্যক আসন খালি থাকার পরিস্থিতি তৈরি হয়েছে।
গত শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। ফল প্রকাশের পর এখন উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া শুরু হবে।
উচ্চশিক্ষায় আসন বেশি, পাস কম
দেশের উচ্চশিক্ষা খাতের তদারকির দায়িত্বে রয়েছে ইউজিসি। সংস্থাটির প্রাথমিক তথ্য অনুযায়ী, এবার উচ্চশিক্ষায় মোট আসন রয়েছে ১৪ লাখ ৯২ হাজারের মতো। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১০ লাখের বেশি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চার লাখের বেশি আসন রয়েছে। এ হিসাব অনুযায়ী, এবার উত্তীর্ণ শিক্ষার্থীদের সবাই উচ্চশিক্ষায় ভর্তি হলেও ৮ লাখ ৪৫ হাজারের বেশি আসন খালি থাকার কথা।
বর্তমানে দেশে ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১১৭টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে উচ্চশিক্ষার সব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির পরিস্থিতি এক রকম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বাদে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে কমবেশি ৬৩ হাজারের কিছু বেশি। এসব বিশ্ববিদ্যালয়ে সাধারণত ভর্তির জন্য পর্যাপ্ত শিক্ষার্থী পাওয়া নিয়ে বড় ধরনের সংকট হওয়ার আশঙ্কা নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পরিচিত ও ভালো মানের বিশ্ববিদ্যালয়গুলোও তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকবে। তবে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যাপ্ত শিক্ষার্থী পাওয়া কঠিন হতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে চাপ
দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ রয়েছে ২ হাজার ২৫৭টি। এর মধ্যে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। এসব কলেজে সম্মান কোর্সে আসন রয়েছে সাড়ে চার লাখের বেশি। এ ছাড়া অনেক কলেজে স্নাতক (পাস) কোর্স চালু রয়েছে, যেখানে আসন প্রায় সাড়ে চার লাখ। প্রফেশনাল কোর্সেও কমবেশি ১০ হাজার আসন রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর আসনসংখ্যা বিবেচনায় নিলে এবার অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষার্থী পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ করে যেসব কলেজের শিক্ষার্থী আকর্ষণের সক্ষমতা কম, সেগুলো বেশি সংকটে পড়তে পারে।
গতকাল শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন।
ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষার সুযোগ
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাঁদের আগামী এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। এ পরীক্ষা আগামী ডিসেম্বরে নিয়ে একই মাসে ফল প্রকাশের প্রাথমিক চিন্তাভাবনা রয়েছে। যাতে এ বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ তৈরি হতে পারে।
বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের প্রায় এক বছর অপেক্ষা করতে হয়। নতুন উদ্যোগ কার্যকর হলে এ অপেক্ষা কমবে।
তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সবাই আবার পরীক্ষায় অংশ নেবেন বা পাস করবেন, এমন নিশ্চয়তা নেই। তাই তাঁদের সম্ভাব্য ফলও উচ্চশিক্ষার আসন খালি থাকার হিসাবের সঙ্গে সরাসরি যোগ করা যাচ্ছে না। তবে ধারণা করা যায়, এখানকার বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী এতে যুক্ত হবেন।
প্রয়োজন শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা—সব স্তরেই শিক্ষার্থীর চাহিদা, শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, শিক্ষক ও অবকাঠামো এবং কর্মসংস্থানের বাস্তবতার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। কোথাও শিক্ষার্থী কম, কিন্তু শিক্ষক ও অবকাঠামো রয়েছে; আবার কোথাও শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয় শিক্ষক নেই। বছরের পর বছর ধরে এমন পরিস্থিতি চললেও পরিকল্পিতভাবে তা মোকাবিলার উদ্যোগ যথেষ্ট নয়।
এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও আসনসংখ্যা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং শিক্ষার্থীর চাহিদা পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা। এ জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি সমন্বিত ‘ম্যাপিং’ করা দরকার। অর্থাৎ কোন এলাকায় কতটি প্রতিষ্ঠান প্রয়োজন, কোথায় কী ধরনের শিক্ষার চাহিদা রয়েছে এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকর—এসব বিষয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে।

০১ নভেম্বর, ২০২৬ ১৯:১৬
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২৯ জন রোগী।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন ৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, ময়মনসিংহে ২ জন, চট্টগ্রামে ১ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ১ জন রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। এর মধ্যে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ১১৪ জন রোগী। অন্যদিকে আক্রান্তদের মধ্যে থেকে হাসপাতাল ছেড়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৮৩১ জন। এছাড়া খুলনা বিভাগে ২৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, রাজশাহী বিভাগে ১৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগীর সংখ্যা ছিল ৭০ হাজার ৫১৩ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ২৭৮ জন। সে তুলনায় চলতি বছরের একই সময়ে (১ জানুয়ারি থেকে ১ নভেম্বর ২০২৬) রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।

০৮ নভেম্বর, ২০২৬ ০২:০২
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দিনরাত ১২টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পকেট গেটে দায়িত্বরত একজন আনসার সদস্য জানান, ক্যাম্পাসের বাইরে থেকে ককটেলগুলো ভেতরে ছুড়ে মারা হয়। পরে সেগুলো পকেট গেটের ভেতরে মসজিদ-সংলগ্ন এলাকায় বিস্ফোরিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দল সেখানে পৌঁছেছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ধরনের ভয়ভীতি পাওয়ার কারণ নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
০৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫
০৮ নভেম্বর, ২০২৬ ১৭:৪৮
০৮ নভেম্বর, ২০২৬ ১৫:৫৭
০৮ নভেম্বর, ২০২৬ ১২:৫৬