ছবি:সংগৃহীত
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলাকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছেন ওই কার্যালয়ের নিরাপত্তাকর্মী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দোগাছি ইউনিয়ন শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান বলেন, রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে কার্যালয়ের থাইগ্লাস ভাঙচুর করে বাইরে থেকে সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নৈশপ্রহরী আব্দুল ওহাব বলেন, হঠাৎ ভাঙচুরের শব্দ শুনে তিনি বাইরে বের হন। এ সময় হেলমেট ও মুখ ঢেকে রাখা ১০ থেকে ১৫ জনের একটি দল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করতে করতে আসে। তারা জানালার কাচ ভাঙচুর করে ভেতরে দুটি থেকে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। পরে আগুন দিয়ে চলে যায়। ঘটনার পর রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
আসাদুজ্জামান জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে আরেকটি দল সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১১ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫
ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাই মো. আব্দুল জলিলকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শহিদের (৬৬) বিরুদ্ধে। এ ঘটনায় শহিদকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তাঁর বড় ভাই শহিদ তাঁকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও গালাগালি হয়। একপর্যায়ে শহিদ ছোট ভাই জলিলের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধে জলিলের মৃত্যু হয়।
নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত শহিদ সম্পর্কে আপন ভাই। তাঁরা দুজনই মৃত মনু মিয়ার ছেলে। উভয়ের বাড়ি লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১১ নভেম্বর, ২০২৬ ১৯:০৯
নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অপর আসামি আমান উল্লাহর বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে আনা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুটির মা। তিনি বলেন, আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় তিনি সন্তুষ্ট। একই সঙ্গে তার মেয়ে ও নাতনির ভরণপোষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আদালতের নির্দেশনায় স্বস্তি পেয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৬০ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন হয়। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। এতে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি নেত্রকোনার মদনে তার নানার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা বাড়িতে ফিরে আসেন।
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে।
এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে আমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।
পরে আদালতের নির্দেশে নবজাতক ও তার মায়ের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান গত ২৭ আগস্ট আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২৮ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

১১ নভেম্বর, ২০২৬ ১৭:১৩
৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রায় এক কর্মীর সঙ্গে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের আচরণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ওই কর্মীকে লাথি মারতে দেখা যায়। এ ঘটনার পর দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
কেউ রাজিব আহসানের এমন আচরণকে অনভিপ্রেত বলছেন, আবার তার রাজনৈতিক সহকর্মীদের কেউ কেউ বিষয়টিকে শৃঙ্খলা রক্ষার প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করছেন। অন্যদিকে লাথির শিকার কর্মীর বক্তব্য, নেতা তাকে শাসন করেছেন।
ঘটনাটি নিয়ে শুধু সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেই নয়, রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীরা বলছেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন থাকলেও একজন কর্মীর সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। তাদের মতে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের কথা বলা হলেও দায়িত্বশীল ব্যক্তিদের আচরণে তার প্রতিফলন থাকা জরুরি।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে শেষ হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রায় দলটির নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল।
কর্মসূচি শেষ হওয়ার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে এক ব্যক্তিকে লাথি মারতে দেখা যায়। পরে জানা যায়, ওই ব্যক্তি লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলাম শফিক।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর রাজিব আহসানের আচরণ নিয়ে প্রতিক্রিয়া জানান অনেকে। নাইম হাসান নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘রাজিব আহসান ভাইয়ের কাছ থেকে এটা আশা করিনি!’
অন্যদিকে আতিউর রহমান নামে আরেকজন ফেসবুকে লিখেছেন, ‘যে ছেলেটাকে লাথি মেরেছে, সেই ছেলেটা বিগত ১৭ বছর দলটাকে আগলে রেখেছিল। আর এই রাজিব সাহেবরা এসি রুমে বসে বসে মোবাইলে আন্দোলন করেছে।’
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি রাজিব আহসানের সমর্থনেও বক্তব্য দিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীরা। স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার নুরুজ্জামান এক ফেসবুক পোস্টে রাজিব আহসানকে ‘এক উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলের প্রথম বর্ষ থেকে রাজিব আহসানের সঙ্গে পরিচয়ের কথা তুলে ধরে সরদার নুরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে তাকে কাছ থেকে দেখেছেন। ৭ নভেম্বরের শোভাযাত্রার সময়ও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তার দাবি, শোভাযাত্রার সামনের সারিতে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে রাজিব আহসান বেশ চাপের মধ্যে ছিলেন। এ সময় কয়েকজন কর্মী তার গায়ের ওপর উঠে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বারবার অনুরোধ করার পরও তারা সরে না যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে রাজিব রাগের বশে এমন আচরণ করেন।
সরদার নুরুজ্জামানের মতে, ঘটনাটি বিচ্ছিন্ন এবং এর পেছনে শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি কাজ করেছে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে রাজিব আহসানকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এদিকে লাথির শিকার শফিকুল ইসলাম শফিক ঘটনাটিকে ভিন্নভাবে দেখছেন। তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় তারা ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নিয়েছিলেন। সেখানে তার সঙ্গে এমন ঘটনা ঘটে। শোভাযাত্রা শেষে পরদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখতে পান তিনি।
শফিকুল বলেন, ‘যে আমার নেতার সঙ্গে আমার দূরত্ব তৈরি করার জন্য ষড়যন্ত্র করছে একটা পক্ষ। আমি মনে করি আমার নেতা আমাকে শাসন করেছেন।’
অর্থাৎ রাজিব আহসানের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা থাকলেও শফিকুল নিজে এটিকে নেতার শাসন হিসেবেই দেখছেন।
ঘটনাটি নিয়ে সরকারের ভেতরেও অস্বস্তি রয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিমন্ত্রী। তিনি বলেন, একজন প্রতিমন্ত্রীর এমন আচরণ দল ও সরকারের জন্য বিব্রতকর। প্রধানমন্ত্রী যেভাবে সংযত আচরণ করেন, দায়িত্বশীল ব্যক্তিদেরও সেভাবে চলা উচিত। কারণ তাদের আচরণ থেকেই অন্যরা শিক্ষা নেন।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান বলেন, রাজিব আহসানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। কারণ তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন। হয়তো অবচেতন মনেই এমন ঘটনা ঘটেছে।
অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ঘটনাটিকে লাথি মারার ঘটনা হিসেবে দেখতে নারাজ। জাগো নিউজকে তিনি বলেন, ‘এটা কিসের লাথি? দ্রুত সরে যাওয়ার জন্য বলা হয়েছে।’
ঘটনাটিকে রাজনৈতিক সংস্কৃতির আলোকে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক। জাগো নিউজকে তিনি বলেন, একজন প্রতিমন্ত্রী বা সংসদ সদস্যের কর্মীর সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ ক্ষমতাকেন্দ্রিক দাম্ভিকতা ও উচ্ছৃঙ্খল মানসিকতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে অগণতান্ত্রিক কৌশল ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণের প্রবণতা রয়েছে।
ভিডিওতে ঘটনাটি প্রকাশ্যে আসার প্রসঙ্গে তৌহিদুল হক বলেন, প্রতিমন্ত্রী হয়তো ভাবেননি তার এই আচরণ ক্যামেরায় ধারণ হবে কিংবা মানুষের নজরে আসবে। তার মতে, এ ধরনের ঘটনা শুধু একজনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বড় রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিতেও একই ধরনের চিত্র দেখা যায়।
রাজনৈতিক কর্মসূচিতে জনসমাগম বাড়ানোর প্রবণতা ব্যাখ্যা করে তিনি বলেন, দলগুলো নিজেদের নেতা-কর্মীদের পাশাপাশি নানা কৌশল ও প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের মানুষকে কর্মসূচিতে যুক্ত করে। এর মাধ্যমে সমাবেশের পরিসর বড় করে দেখানোর চেষ্টা থাকে। রাজনৈতিকভাবে এর মূল্য থাকলেও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে এর সম্পর্ক নেই। বরং এটি শক্তি প্রদর্শনের একটি প্রবণতা, যা অনেক সময় বিশৃঙ্খল আচরণের জন্ম দেয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক আচরণ ও ভাবমূর্তি প্রসঙ্গে এই সমাজবিজ্ঞানী বলেন, প্রধানমন্ত্রীর পোশাক, কথাবার্তা, নমনীয়তা, জনসম্পৃক্ততা ও ধৈর্যের প্রকাশ বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। মানুষ তার এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে দেখছে।
তবে একজন প্রধানমন্ত্রীর আচরণ পরিবর্তন হলেই সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে না বলে মনে করেন তিনি। মন্ত্রিসভার সদস্য ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যেও একই ধরনের আচরণগত পরিবর্তন ছড়িয়ে দিতে পারলে বড় ধরনের অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেন তৌহিদুল হক।
শৃঙ্খলা ফেরানোর যুক্তিতে কর্মীকে লাথি মারার ঘটনাকে সমর্থনের বিষয়ে তিনি বলেন, বড় রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সময় সাংগঠনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের নানা ধরনের চাপ সামলাতে হয়। এতে কখনো ধৈর্য হারানোর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দায়িত্ব ও পদমর্যাদায় যারা বড়, তাদের আরও বেশি সহনশীল হওয়া প্রয়োজন। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করাই তাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, নেতাদের আচরণ অনুসরণ করেই অন্য নেতা-কর্মীরা শেখেন। দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে দাম্ভিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধবহির্ভূত আচরণ দেখা গেলে কর্মীরা হতাশ হন। এ ধরনের ঘটনার জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহনও ঘটনাটির সমালোচনা করে বলেন, ঘটনার পুরো বিষয়টি তার জানা নেই, তবে ভিডিও ক্লিপটি দেখেছেন। শৃঙ্খলা প্রতিষ্ঠা কিংবা মিছিলের সৌন্দর্য রক্ষার জন্য হলেও কাউকে লাথি মারার বিষয়টি তিনি সমর্থন করেন না।
মহিউদ্দিন খান মোহনের ভাষ্য, শৃঙ্খলাভঙ্গ হলে তা নিয়ন্ত্রণের অনেক পন্থা রয়েছে। কিন্তু কাউকে লাথি মারা কোনো সভ্য সংস্কৃতির অংশ হতে পারে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নমনীয় ও জনসম্পৃক্ত রাজনৈতিক আচরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি প্রধানমন্ত্রীর আচরণ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে না পারেন, তাহলে তার ইতিবাচক ভাবমূর্তি তৈরির প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একা সবকিছু করতে পারবেন না। তার সহযোগী ও দায়িত্বশীল ব্যক্তিদেরও একই ধরনের আচরণ করতে হবে। অন্যথায় তার উদ্যোগগুলো প্রত্যাশিত ফল পাবে না।
এদিকে কর্মীকে লাথি মারার বিষয়ে বক্তব্য জানতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে জাগো নিউজ। তবে তিনি ফোন রিসিভ করেননি। তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

১১ নভেম্বর, ২০২৬ ১২:৩৩
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলাকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছেন ওই কার্যালয়ের নিরাপত্তাকর্মী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দোগাছি ইউনিয়ন শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান বলেন, রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে কার্যালয়ের থাইগ্লাস ভাঙচুর করে বাইরে থেকে সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নৈশপ্রহরী আব্দুল ওহাব বলেন, হঠাৎ ভাঙচুরের শব্দ শুনে তিনি বাইরে বের হন। এ সময় হেলমেট ও মুখ ঢেকে রাখা ১০ থেকে ১৫ জনের একটি দল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করতে করতে আসে। তারা জানালার কাচ ভাঙচুর করে ভেতরে দুটি থেকে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। পরে আগুন দিয়ে চলে যায়। ঘটনার পর রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
আসাদুজ্জামান জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে আরেকটি দল সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১১ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬
১১ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫
১১ নভেম্বর, ২০২৬ ১৯:২৩
১১ নভেম্বর, ২০২৬ ১৯:০৯