কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের উজিরপুরে আলোচনা সভা, কেক কাটা ও শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বুধবার (১১ নভেম্বর) প্রথম প্রহরে একটি কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। শুরুতে কেক কাটেন উপস্থিত নেতাকর্মীরা। পরে লিখিত শপথবাক্য পাঠ করান উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, উজিরপুর উপজেলা শাখা’র নাম দেখা গেছে।
ভিডিওতে আরও দেখা যায়, কেক কাটার সময় উপজেলা যুবলীগের সদস্য মো. শাওন বালী বিভিন্ন স্লোগান দেন। এ সময় উপস্থিত অন্য নেতাকর্মীরাও তাঁর সঙ্গে স্লোগানে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন খান, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন হাওলাদার, সহসভাপতি মামুন হাওলাদার, বামরাইল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সালমান কবির, জল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রফিক খান, শোলক ইউনিয়ন যুবলীগের সদস্য সোহেল রানা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু বেপারীসহ প্রমুখ।’

১১ নভেম্বর, ২০২৬ ১৯:২৩
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ৬ বিএনপি নেতার মধ্যে তাঁকেই এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সরকার। রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও হিসাব-নিকাশের পর চেয়ারম্যান পদে নিয়োগকে জিয়াউদ্দিন সিকদারের রাজনৈতিক পথচলার বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
এর আগে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বিএনপির একাধিক নেতার নাম আলোচনায় আসে। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
চেয়ারম্যান পদে ৬ নেতার নাম আলোচনায় থাকার বিষয়টি নিয়ে গত জুনে স্থানীয় গণমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত জিয়াউদ্দিন সিকদারের নামেই নিয়োগের প্রজ্ঞাপন জারি হলো। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক আলোচনা ও সম্ভাবনার অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পেলেন তিনি।
জিয়াউদ্দিন সিকদার বরিশাল মহানগর বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার হামলা, মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হন তিনি। নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এই নেতা।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় হামলার শিকার হন জিয়াউদ্দিন সিকদার। তাঁর অভিযোগ, ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে কুপিয়ে আহত করেন। পরে একই বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় হামলা, মামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া জিয়াউদ্দিন সিকদারের জন্য নতুন অধ্যায়ের সূচনা। রাজনৈতিক অঙ্গনে এটি তাঁর জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবেও বিবেচিত হচ্ছে।
নাগরিকসমাজ বলছে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা। নগরের অপরিকল্পিত সম্প্রসারণ রোধ, জলাবদ্ধতা নিরসন, খাল-জলাশয় সংরক্ষণ, আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলা এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নে তাঁর ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন বরিশালবাসী।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আলোচনায় থাকা ৬ নেতার মধ্য থেকে জিয়াউদ্দিন সিকদারের এই নিয়োগ তাঁর রাজনৈতিক জীবনে নতুন পরিচয়ের পাশাপাশি বরিশালের নগর উন্নয়নে দায়িত্ব পালনেরও বড় সুযোগ তৈরি করেছে, এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে শোনা যায়।

১১ নভেম্বর, ২০২৬ ১৭:৩০
সারাদেশে আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও অগ্নিসংযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বরিশালে সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জুলাই স্মৃতিস্তম্ভ-আমতলার মোড় থেকে মিছিলটি শুরু হয়। জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের উদ্যোগে আয়োজিত মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলপূর্ব সমাবেশে জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের সদস্য সচিব হুসাইন আল সুয়ান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ। তাঁর দায়িত্বে থাকা অবস্থায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির ওপর অতর্কিত হামলা হয়েছে। অথচ এসব ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের দৃশ্যমান কোনো ভূমিকা নেই।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে থেকেও যদি নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রতিরোধ করতে না পারেন, তাহলে তাঁর দায়িত্ব পালনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মিছিল থেকে সন্ত্রাস, নাশকতা ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

১১ নভেম্বর, ২০২৬ ১৬:১৬
বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইকে করে শক্তিশালী বোমা বহনের অভিযোগে কাওছার খলিফা নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করেছে বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী দল।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজারের দিকে যাচ্ছিলেন চালক কাওছার খলিফা। পথে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লার ইজিবাইকে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয়। তিনি চালককে গাড়ি থামাতে বললে কাওছার গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।
পরে উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকের পথরোধ করে ব্যাগের ভেতরে একটি বোমা দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক চালক কাওছার খলিফাকে গ্রেপ্তার করে।
বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এসআরবি’র ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে। পরে বাইপাস সড়কের পাশে স্টেডিয়ামের বালুর মাঠে নিয়ে দুপুরে সেটি নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় বুধবার আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ইজিবাইক চালক কাওছার খলিফা ছাড়াও আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ৯ (১১-১১-২০২৬)।
গ্রেপ্তার কাওছার খলিফা উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে। বুধবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয়রা বোমাসহ এক ইজিবাইক চালককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে এসআরবি সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’

১১ নভেম্বর, ২০২৬ ১২:৪৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের উজিরপুরে আলোচনা সভা, কেক কাটা ও শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বুধবার (১১ নভেম্বর) প্রথম প্রহরে একটি কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। শুরুতে কেক কাটেন উপস্থিত নেতাকর্মীরা। পরে লিখিত শপথবাক্য পাঠ করান উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, উজিরপুর উপজেলা শাখা’র নাম দেখা গেছে।
ভিডিওতে আরও দেখা যায়, কেক কাটার সময় উপজেলা যুবলীগের সদস্য মো. শাওন বালী বিভিন্ন স্লোগান দেন। এ সময় উপস্থিত অন্য নেতাকর্মীরাও তাঁর সঙ্গে স্লোগানে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন খান, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন হাওলাদার, সহসভাপতি মামুন হাওলাদার, বামরাইল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সালমান কবির, জল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রফিক খান, শোলক ইউনিয়ন যুবলীগের সদস্য সোহেল রানা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু বেপারীসহ প্রমুখ।’
১১ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬
১১ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫
১১ নভেম্বর, ২০২৬ ১৯:২৩
১১ নভেম্বর, ২০২৬ ১৯:০৯