ছবি:সংগৃহীত
রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু। তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি।
গোলাম মোস্তফা লুলুর অভিযোগ, স্থানীয় বিএনপির নামধারী কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালিয়েছেন। এ সময় তাঁর স্ত্রী ডলি আক্তার, মেয়ে ঐশি আক্তার ও ছেলের স্ত্রী শাহানা খাতুনকে মারধর করা হয়। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি বাড়ির আসবাব ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
তিনি বলেন, কী কারণে তাঁদের ওপর এ হামলা হয়েছে, তা তিনি জানেন না। এর আগেও তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি রাজনীতি করলেও কখনো কারও ক্ষতি করেননি; বরং এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
গোলাম মোস্তফা আরও বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে পাট্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মাসুম অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। বিএনপির কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ঘটনাটি রাজনৈতিক, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

১১ নভেম্বর, ২০২৬ ১৭:১৩
৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রায় এক কর্মীর সঙ্গে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের আচরণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ওই কর্মীকে লাথি মারতে দেখা যায়। এ ঘটনার পর দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
কেউ রাজিব আহসানের এমন আচরণকে অনভিপ্রেত বলছেন, আবার তার রাজনৈতিক সহকর্মীদের কেউ কেউ বিষয়টিকে শৃঙ্খলা রক্ষার প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করছেন। অন্যদিকে লাথির শিকার কর্মীর বক্তব্য, নেতা তাকে শাসন করেছেন।
ঘটনাটি নিয়ে শুধু সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেই নয়, রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীরা বলছেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন থাকলেও একজন কর্মীর সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। তাদের মতে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের কথা বলা হলেও দায়িত্বশীল ব্যক্তিদের আচরণে তার প্রতিফলন থাকা জরুরি।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে শেষ হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রায় দলটির নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল।
কর্মসূচি শেষ হওয়ার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে এক ব্যক্তিকে লাথি মারতে দেখা যায়। পরে জানা যায়, ওই ব্যক্তি লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলাম শফিক।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর রাজিব আহসানের আচরণ নিয়ে প্রতিক্রিয়া জানান অনেকে। নাইম হাসান নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘রাজিব আহসান ভাইয়ের কাছ থেকে এটা আশা করিনি!’
অন্যদিকে আতিউর রহমান নামে আরেকজন ফেসবুকে লিখেছেন, ‘যে ছেলেটাকে লাথি মেরেছে, সেই ছেলেটা বিগত ১৭ বছর দলটাকে আগলে রেখেছিল। আর এই রাজিব সাহেবরা এসি রুমে বসে বসে মোবাইলে আন্দোলন করেছে।’
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি রাজিব আহসানের সমর্থনেও বক্তব্য দিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীরা। স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার নুরুজ্জামান এক ফেসবুক পোস্টে রাজিব আহসানকে ‘এক উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলের প্রথম বর্ষ থেকে রাজিব আহসানের সঙ্গে পরিচয়ের কথা তুলে ধরে সরদার নুরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে তাকে কাছ থেকে দেখেছেন। ৭ নভেম্বরের শোভাযাত্রার সময়ও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তার দাবি, শোভাযাত্রার সামনের সারিতে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে রাজিব আহসান বেশ চাপের মধ্যে ছিলেন। এ সময় কয়েকজন কর্মী তার গায়ের ওপর উঠে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বারবার অনুরোধ করার পরও তারা সরে না যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে রাজিব রাগের বশে এমন আচরণ করেন।
সরদার নুরুজ্জামানের মতে, ঘটনাটি বিচ্ছিন্ন এবং এর পেছনে শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি কাজ করেছে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে রাজিব আহসানকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এদিকে লাথির শিকার শফিকুল ইসলাম শফিক ঘটনাটিকে ভিন্নভাবে দেখছেন। তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় তারা ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নিয়েছিলেন। সেখানে তার সঙ্গে এমন ঘটনা ঘটে। শোভাযাত্রা শেষে পরদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখতে পান তিনি।
শফিকুল বলেন, ‘যে আমার নেতার সঙ্গে আমার দূরত্ব তৈরি করার জন্য ষড়যন্ত্র করছে একটা পক্ষ। আমি মনে করি আমার নেতা আমাকে শাসন করেছেন।’
অর্থাৎ রাজিব আহসানের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা থাকলেও শফিকুল নিজে এটিকে নেতার শাসন হিসেবেই দেখছেন।
ঘটনাটি নিয়ে সরকারের ভেতরেও অস্বস্তি রয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিমন্ত্রী। তিনি বলেন, একজন প্রতিমন্ত্রীর এমন আচরণ দল ও সরকারের জন্য বিব্রতকর। প্রধানমন্ত্রী যেভাবে সংযত আচরণ করেন, দায়িত্বশীল ব্যক্তিদেরও সেভাবে চলা উচিত। কারণ তাদের আচরণ থেকেই অন্যরা শিক্ষা নেন।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান বলেন, রাজিব আহসানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। কারণ তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন। হয়তো অবচেতন মনেই এমন ঘটনা ঘটেছে।
অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ঘটনাটিকে লাথি মারার ঘটনা হিসেবে দেখতে নারাজ। জাগো নিউজকে তিনি বলেন, ‘এটা কিসের লাথি? দ্রুত সরে যাওয়ার জন্য বলা হয়েছে।’
ঘটনাটিকে রাজনৈতিক সংস্কৃতির আলোকে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক। জাগো নিউজকে তিনি বলেন, একজন প্রতিমন্ত্রী বা সংসদ সদস্যের কর্মীর সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ ক্ষমতাকেন্দ্রিক দাম্ভিকতা ও উচ্ছৃঙ্খল মানসিকতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে অগণতান্ত্রিক কৌশল ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণের প্রবণতা রয়েছে।
ভিডিওতে ঘটনাটি প্রকাশ্যে আসার প্রসঙ্গে তৌহিদুল হক বলেন, প্রতিমন্ত্রী হয়তো ভাবেননি তার এই আচরণ ক্যামেরায় ধারণ হবে কিংবা মানুষের নজরে আসবে। তার মতে, এ ধরনের ঘটনা শুধু একজনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বড় রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিতেও একই ধরনের চিত্র দেখা যায়।
রাজনৈতিক কর্মসূচিতে জনসমাগম বাড়ানোর প্রবণতা ব্যাখ্যা করে তিনি বলেন, দলগুলো নিজেদের নেতা-কর্মীদের পাশাপাশি নানা কৌশল ও প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের মানুষকে কর্মসূচিতে যুক্ত করে। এর মাধ্যমে সমাবেশের পরিসর বড় করে দেখানোর চেষ্টা থাকে। রাজনৈতিকভাবে এর মূল্য থাকলেও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে এর সম্পর্ক নেই। বরং এটি শক্তি প্রদর্শনের একটি প্রবণতা, যা অনেক সময় বিশৃঙ্খল আচরণের জন্ম দেয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক আচরণ ও ভাবমূর্তি প্রসঙ্গে এই সমাজবিজ্ঞানী বলেন, প্রধানমন্ত্রীর পোশাক, কথাবার্তা, নমনীয়তা, জনসম্পৃক্ততা ও ধৈর্যের প্রকাশ বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। মানুষ তার এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে দেখছে।
তবে একজন প্রধানমন্ত্রীর আচরণ পরিবর্তন হলেই সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে না বলে মনে করেন তিনি। মন্ত্রিসভার সদস্য ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যেও একই ধরনের আচরণগত পরিবর্তন ছড়িয়ে দিতে পারলে বড় ধরনের অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেন তৌহিদুল হক।
শৃঙ্খলা ফেরানোর যুক্তিতে কর্মীকে লাথি মারার ঘটনাকে সমর্থনের বিষয়ে তিনি বলেন, বড় রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সময় সাংগঠনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের নানা ধরনের চাপ সামলাতে হয়। এতে কখনো ধৈর্য হারানোর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দায়িত্ব ও পদমর্যাদায় যারা বড়, তাদের আরও বেশি সহনশীল হওয়া প্রয়োজন। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করাই তাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, নেতাদের আচরণ অনুসরণ করেই অন্য নেতা-কর্মীরা শেখেন। দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে দাম্ভিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধবহির্ভূত আচরণ দেখা গেলে কর্মীরা হতাশ হন। এ ধরনের ঘটনার জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহনও ঘটনাটির সমালোচনা করে বলেন, ঘটনার পুরো বিষয়টি তার জানা নেই, তবে ভিডিও ক্লিপটি দেখেছেন। শৃঙ্খলা প্রতিষ্ঠা কিংবা মিছিলের সৌন্দর্য রক্ষার জন্য হলেও কাউকে লাথি মারার বিষয়টি তিনি সমর্থন করেন না।
মহিউদ্দিন খান মোহনের ভাষ্য, শৃঙ্খলাভঙ্গ হলে তা নিয়ন্ত্রণের অনেক পন্থা রয়েছে। কিন্তু কাউকে লাথি মারা কোনো সভ্য সংস্কৃতির অংশ হতে পারে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নমনীয় ও জনসম্পৃক্ত রাজনৈতিক আচরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি প্রধানমন্ত্রীর আচরণ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে না পারেন, তাহলে তার ইতিবাচক ভাবমূর্তি তৈরির প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একা সবকিছু করতে পারবেন না। তার সহযোগী ও দায়িত্বশীল ব্যক্তিদেরও একই ধরনের আচরণ করতে হবে। অন্যথায় তার উদ্যোগগুলো প্রত্যাশিত ফল পাবে না।
এদিকে কর্মীকে লাথি মারার বিষয়ে বক্তব্য জানতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে জাগো নিউজ। তবে তিনি ফোন রিসিভ করেননি। তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

১১ নভেম্বর, ২০২৬ ১২:৩৩
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলাকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছেন ওই কার্যালয়ের নিরাপত্তাকর্মী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দোগাছি ইউনিয়ন শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান বলেন, রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে কার্যালয়ের থাইগ্লাস ভাঙচুর করে বাইরে থেকে সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নৈশপ্রহরী আব্দুল ওহাব বলেন, হঠাৎ ভাঙচুরের শব্দ শুনে তিনি বাইরে বের হন। এ সময় হেলমেট ও মুখ ঢেকে রাখা ১০ থেকে ১৫ জনের একটি দল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করতে করতে আসে। তারা জানালার কাচ ভাঙচুর করে ভেতরে দুটি থেকে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। পরে আগুন দিয়ে চলে যায়। ঘটনার পর রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
আসাদুজ্জামান জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে আরেকটি দল সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১০ নভেম্বর, ২০২৬ ১৪:০৪
লগি-বৈঠা হাতে মিছিল, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া—শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে আগুন। দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ ঘটনার সূত্রপাত। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে সেখানে জড়ো হন। পরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন।
বিক্ষোভকারীরা লগি-বৈঠা হাতে এলাকায় মিছিল বের করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। গোপালগঞ্জ থেকে অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতেও ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যায়। শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটালীপাড়া উপজেলাতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এদিকে রাতের সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
পুলিশ সুপারের ভাষ্য, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

১১ নভেম্বর, ২০২৬ ১৩:৩৭
রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু। তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি।
গোলাম মোস্তফা লুলুর অভিযোগ, স্থানীয় বিএনপির নামধারী কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালিয়েছেন। এ সময় তাঁর স্ত্রী ডলি আক্তার, মেয়ে ঐশি আক্তার ও ছেলের স্ত্রী শাহানা খাতুনকে মারধর করা হয়। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি বাড়ির আসবাব ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
তিনি বলেন, কী কারণে তাঁদের ওপর এ হামলা হয়েছে, তা তিনি জানেন না। এর আগেও তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি রাজনীতি করলেও কখনো কারও ক্ষতি করেননি; বরং এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
গোলাম মোস্তফা আরও বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে পাট্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মাসুম অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। বিএনপির কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ঘটনাটি রাজনৈতিক, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
১১ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬
১১ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫
১১ নভেম্বর, ২০২৬ ১৯:২৩
১১ নভেম্বর, ২০২৬ ১৯:০৯