০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৩৮
দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলার মৎস ইনস্টিটিউটে অবস্থিত বিজিবির অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
এসময় তিনি আরও বলেন, নির্বাচনকালে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে, যারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন জোয়ানরা।
বিশেষ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলাতেই ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৪৮
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে আনসার-ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েত করা হবে। সে লক্ষে আমাদের সকলের নির্বাচনী প্রস্তুতি দরকার।
আনসার-ভিডিপি একমাত্র বাহিনী তারা নিয়মিত সদস্য নয়। সমাজে এরা সাধারণ জীবন–যাপন করে। শুধু রাষ্ট্রের প্রয়োজনে তাদের জীবন জীবিকা থেকে বের হয়ে রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য আসে। প্রথমবারের মতো প্রতিটি জেলায় আমরা এ আয়োজন করছি।’
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও বলেন, ‘নির্বাচনে আনসার সদস্যরা মূল ভূমিকা পালন করবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে।
নির্বাচন কমিশন মোতাবেক সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম হচ্ছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের ২ থেকে ৩ জনকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে।
সুরক্ষা অ্যাপসে মাধ্যমে নির্বাচনের দিন কোন ঝামেলার রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইল ট্রাইকিং ফোর্স সক্রিয়ভাবই সেখানে হাজির হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সকল বাহিনীর সমন্বয়নে আমরা ডিজিটালি ও ফিজিকক্যালি সমন্বয়ন করেছি। এটিই উপজেলা পর্যায়ে ভালো ভূমিকা রাখবে।’
আনসারের মহাপরিচালক বলেন, ‘নির্বাচনী ভোট কেন্দ্রে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আগের প্রচলিত অনিয়মের ধারা থেকে বের হতে পেরেছি। যেই অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
এসময় জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আনসারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টাঙ্গাইলের ৮টি আসনে নির্বাচনী ১৩ হাজার ৫ শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৫৭
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা দিতে গিয়ে ঘুষ নেয়া এবং সেই তথ্য গোপন করতে সাংবাদিককে ঘুষ দেয়ার অভিযোগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে অপসারণের বিষয়টি জানানো হয়েছে।
বিস্তারিত আসছে...

০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৩১
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এটি হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার তৃতীয় রায়। গত রোববার (১ ফেব্রুয়ারি) মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।
এর আগে রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। তারও আগে ১৪ ও ১৫ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এস. এম. মিরাজুল আলম আজমান।
এ মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনো পলাতক রয়েছেন।
গত বছরের ২১ আগস্ট এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হয়। ওই সময় উপস্থিত আট আসামির সাতজনই নিজেকে নির্দোষ দাবি করেন। তবে দোষ স্বীকার করেন এসআই শেখ আবজালুল হক। তিনি রাজসাক্ষী হয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৪৮
০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:১৮
০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:১৪
০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:০৯