০৯ জুলাই, ২০২৫ ১৮:৩৪
গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপক‚লীয় এলাকার প্রায় চার শতাধিক ট্রলার মাছ শিকার করতে গভীর সমুদ্রে যেতে পারেনি। এ বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকারে যেতে না পারায় কয়েক হাজার জেলে বেকার সময় কাটাচ্ছেন।
তিগ্রস্ত হচ্ছেন ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরাও। স্থানীয় বাজারে দেখা দিয়েছে ইলিশসহ সামুদ্রিক সকল প্রকারের মাছের সংকট। মৎস্য সম্পদ বৃদ্ধির ল্েয সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের নিষেজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা
শেষে জেলেরা আশায় বুক বেঁধেছিল সাগরে মাছ শিকারে যাবে, আর সমুদ্র থেকে ট্রলার ভর্তি ঝাঁকে ঝাঁকে ইলিশসহ নানা প্রজাতির মাছ নিয়ে ঘাটে ফিরবে। এ নিয়ে ট্রলার মালিক ও ব্যবসায়ীদেরও ছিল ব্যাপক প্রস্তুতি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সব আশাই শেষ করে দিয়েছে।
আবহাওয়ার সতর্ক বার্তায় জানিয়েছে, দেশের দণি-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ৮ জুলাই সকাল ১০ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (ঘন্টায় ৪৪ থেকে ৮৮ মি.মি) থেকে অতি ভারী (১৮৮ মি.মি) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ সময় দণি বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
জেলে ছগির হোসেন, মনির মিয়া, আনিচুর রহমান, এমাদুল হোসেনসহ একাধিক জেলে বলেন, ইলিশের ভরা মৌসেমের সময় সরকার দেয় অবরোধ, আর যখন অবরোধ শেষ হয় তখন থেকেই শুরু হয় সমুদ্রে নিম্নচাপ। গত প্রায় দুই সপ্তাহ ধরে নি¤œচাপের কারণে গভীর সমুদ্রে কোন জেলেই মাছ শিকার করতে যেতে পারছে না।
এই নিম্নচাপে মাছ শিকার করতে গেলে উত্তাল সমুদ্র ট্রলার ডুবির সঙ্কা থাকে। যারা ঝুঁকি নিয়ে মাছ শিকারে গিয়েছে তাদের অনেকেই খালি হাতে ফিরে আসতে হয়েছে। কোন ইলিশ বা অনান্য মাছের দেখা মেলেনি। সবারই তেল এবং বাজারের টাকা লস হয়ে গেছে। প্রতিবছর এভাবে আবহাওয়া খারাপ থাকলে বাংলাদেশের মানুষ যে মাছে ভাতে বাঙালি তা ভুলে যাবে। প্রতিবছর মাছের সংখ্যা কমতে থাকে। অনেক জেলেই এই পেশা পরিবর্তন করেছেন। এই মৎস্য শিল্প আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে বলেও ধারণা করছেন জেলেরা।
এফবি আলাহর দান ১,২ ও ৩ ট্রলারে মালিক আবুল হোসেন ফরাজী বলেন, গত এক মাস ধরেই পর্যায়ক্রমে গভীর বঙ্গোপসাগরে নি¤œচাপ চলছে। এর নি¤œচাপে বাজার সওদা করে সমুদ্রে মাছ শিকারের জন্য পাঠালেও ফিরে আসতে হয়েছে খালি হাতে। আমার তিনটি ট্রলারে গত এক মাসে ১৪ লাখ টাকার বাজার সওদা করে পাঠিয়েছি মাছ শিকারে।
এই ১৪ লাখ টাকা খরচ করে মাছ বিক্রি করতে পেরেছি মাত্র ৪ লাখ টাকার। গত এক মাসে আমার ১০ লাখ টাকার লোকসান হয়েছে। এই লোকসানে বেশি প্রভাব পড়েছে আমরা ট্রলার মালিক এবং জেলেদের উপর। গতবছরের চেয়ে এ বছরে সমুদ্রে আবহাওয়া খুব বেশি খারাপ রয়েছে। এভাবে চলতে থাকলে এই পেশাটা ছেড়ে দিতে হবে বলেও জানান তিনি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে বৈরী আবহাওয়ার কারণে উপক‚লী এলাকার প্রায় ৪শ ট্রলার জেলেদের নিয়ে মাছ শিকার বন্ধ করে ঘাটে অলস সময় কাটাচ্ছেন।
এ বছর জেলেদের একের পর এক সমস্যা লেগেই আছে। কখনো সরকার নির্দেশিত মাছ শিকারে নিষেধাজ্ঞা আবার প্রাকৃতিকভাবে কখনো সাগরে নি¤œচাপ এ নিয়ে বিপাকের মধ্যে রয়েছে জেলেরা। গত কয়েক বছর ধরে ইলিশ শুন্য হয়ে পড়েছে গভীর সমুদ্র।
প্রতি ট্রিপে ট্রলার মালিকদের এভাবে লোকসান গুনতে হলে অচিরেই তারা নিঃস্ব হয়ে যাবে। এই দণিাঞ্চলের মানুষ মাছের উপর নির্ভরশীল। চলতি বছরে একের পর এক নি¤œচাপ চলছেই। এভাবে নিম্নচাপ থাকলে জেলেদের দুরবস্থার শেষ থাকবে না। দেশে মাছের উপর নির্ভর করে অর্থনীতির বড় একটি অংশ। এই সময়গুলোতে সরকারের উচিত জেলেদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করে দেওয়া।

১৫ মার্চ, ২০২৬ ২০:৩৩
বরগুনায় বেশি দামে পেট্রোল বিক্রির করায় মো. আবুল বাসার (৪৮) নামে এক ব্যাবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের থেকে লিটার প্রতি ৩০-৪০ টাকা বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (১৫ মার্চ) বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পৌর বাসস্ট্যান্ড-সংলগ্ন খেজুরতলা নামক এলাকায় ফাহিম স্টোর নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বরগুনার বিভিন্ন এলাকার কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিমভাবে জ্বালানি তেল মজুদ করে অবৈধভাবে বেশি দামে বিক্রি করছেন।
এমন অভিযোগের ভিত্তিতে গোপনে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা বরগুনার বিভিন্ন এলাকায় নজরদারি করেন। এ সময় সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পৌর বাসস্ট্যান্ড-সংলগ্ন খেজুরতলা নামক এলাকার ব্যবসায়ী আবুল বাসারকে নির্ধারিত মূল্যের তুলনায় লিটার প্রতি ৩০-৪০ টাকা বেশি দামে পেট্রোল বিক্রি করতে দেখেন তারা।
এ ছাড়া, ব্যবসাপ্রতিষ্ঠানে না রেখে পেছনে থাকা বাড়িতে পেট্রোল রেখে বিক্রি করছিলেন তিনি। পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন অনুযায়ী ব্যবসায়ী মো. আবুল বাসারকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে বরগুনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, বৈশ্বিক একটি প্রেক্ষাপটে সারা দেশে জ্বালানি তেলের একটি কৃত্রিম সংকটের সম্ভাবনা তৈরি হয়েছে।
কিছু অসাধু ব্যবসায়ী এ সংকট তৈরির চেষ্টা করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের কোনো সংকট নেই। আমরা সে লক্ষেই জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি। আশাকরি বরগুনায় কোনো সংকট তৈরি হবে না। অভিযানে অংশ হিসেবেই ব্যবসায়ী মো. আবুল বাসারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, বরগুনায় কেউ যদি কৃত্রিমভাবে জ্বালানি তেলের সংকট সৃষ্টি করেন, তাহলে তার বিরুদ্ধে জেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বরগুনাবাসীকে স্বস্তি দিতে এবং জ্বালানি তেল সংকট রোধে যা যা করা প্রয়োজন জেলা প্রশাসন তাই করবেন।

১২ মার্চ, ২০২৬ ১৯:৫৫
টেকসই ও জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নের লক্ষ্যে কাঁকড়া চাষীদের মাঝে উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত (আরএইচএল) প্রকল্পের আওতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) বাস্তবায়নে বরগুনার পাথরঘাটা উপজেলা চরদুয়ানী, কাঠালতলী ও পাথরঘাটা সদর ইউনিয়নের ২০ জন কাঁকড়া চাষীদের মাঝে বিভিন্ন উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
প্রতি উপকারভোগী সদস্য ১৮০ হাত সুপারির গড়া,১টি ডিজিটাল মিটার স্কেল,১টি পিএইচ ও এমোনিয়া টেস্ট কিট,২০০ গজ বেষ্টনী জাল, ৬টি কাঁকড়ার খাঁচা, ১টি ফিড ট্রেসহ মোট ৯ আইটেমের উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাসিবুল হক, প্রকল্প সমন্বয়কারী আবু বকর ছিদ্দিক, এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান শেখ, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমল তালুকদার ও শফিকুল ইসলাম খোকন।
কাঁকড়া চাষি কৃষ্ণা রানী বলেন, আমি দীর্ঘদিন ধরে কাঁকড়া চাষ করি। কিন্তু কোন প্রশিক্ষণ ছিলো না। প্রশিক্ষণসহ উপকরণ পেয়ে আমি কাঁকড়া চাষে আরও উদ্বুদ্ধ হয়েছি।
উপজেলা সমন্বয়কারী আবু বকর বলেন, এই উপকরণগুলো কাঁকড়া চাষীদের টেকসই ও বিজ্ঞানভিত্তিক কাঁকড়া চাষে সহায়তা করবে। স্থানীয় জলবায়ুগত চ্যালেঞ্জ মোকাবেলায় কাঁকড়া চাষ একটি সম্ভাবনাময় বিকল্প জীবিকা হিসেবে কাজ করছে। এই সহায়তা উপকূলীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধির পাশাপাশি জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তুলতে অবদান রাখবে যা আরএইচএল প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, উপকূলে কাঁকড়া চাষ এখন লাভজনক ও টেকসই। প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য জলবায়ু সহনশীল কাঁকড়া চাষে দিন দিন আগ্রহ বাড়ছে চাষীদের মাঝে। কাঁকড়া চাষে উপকূলীয় জনগণের জীবন ও জীবিকায় স্থায়িত্ব আনবে বলে আমি বিশ্বাস করি।

১১ মার্চ, ২০২৬ ১৩:৫৪
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মায়ের হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা আছিয়ার চার বছরের শিশু সন্তান উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ছয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘আছিয়া হত্যার বিচার চাই’ এবং ‘হত্যাকারীদের ফাঁসি চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।
এ সময় বক্তব্য দেন নিহত আছিয়ার বাবা মজিবর জমাদ্দার, চাচা জাহাঙ্গীর জমাদ্দার, বোন মনিরা বেগম, স্থানীয় মসজিদের ইমামসহ গ্রামবাসী। বক্তারা অভিযোগ করেন, যৌতুকের টাকার জন্য দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন আছিয়া আক্তার। সামান্য ঈদের কাপড়চোপড়ের টাকা দিতে দেরি হওয়ায় তাকে হত্যা করা হয়।
তারা আরও অভিযোগ করেন, হত্যাকারীরা ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করেছিল। পুলিশ যখন মৃতদেহ উদ্ধার করতে যায়, তখনই আসামিরা পালিয়ে যায়, যা প্রমাণ করে তারা প্রকৃতপক্ষে হত্যাকারী।
নিহত আছিয়ার শিশু সন্তান যে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিল, তাতে লেখা ছিল, ‘বাবা, আমার মাকে ফিরিয়ে দাও। আমার মা কেন কবরে? প্রশাসনের কাছে জবাব চাই।’ হৃদয়বিদারক এ দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।
[125311
মানববন্ধনে বক্তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ‘এর মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় এলাকাবাসী তালতলী থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’
তালতলী থানার ওসি আশাদুর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আমরা মামলাটি তদন্ত করছি। এ ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে আইনের আওতায় আনা হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
বরিশাল টাইমস

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.