১৩ জুলাই, ২০২৫ ২১:২২
দেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতা, নৈতিক নেতৃত্বের সংকট এবং দুর্নীতি-সহিংসতার অভিশাপ থেকে জাতি মুক্তি চায়, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,চাতক পাখির মতো জাতি আজ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে।
শনিবার (১২ জুলাই) রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর মাল্টিপারপাস হলে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, এই দেশ দুর্নীতিবাজ, লুটপাটকারী, খুন-চাঁদাবাজদের হাতে নিরাপদ নয়। জনগণ যাদের কারণে বারবার প্রতারিত হয়েছে, তাদের ওপর আর আস্থা রাখতে চায় না। দেশের ভবিষ্যৎ গড়তে হলে সৎ, যোগ্য, আদর্শিক ও মানবিক নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামীর মধ্যেই সেই বিকল্প নেতৃত্ব রয়েছে।
তিনি বলেন, যারা জনরোষে পতিত, তারাই জামায়াতকে ভয় পায়। তাই নতুন করে ষড়যন্ত্র করছে, অপপ্রচার ছড়াচ্ছে। কিন্তু যত ষড়যন্ত্রই হোক, জনগণ সেসব প্রতিহত করবে।
সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় পাথর দিয়ে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিকভাবে হত্যা করা হয়। এ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এমন বর্বর হত্যাকাণ্ড গোটা জাতিকে কলঙ্কিত করেছে। আর যারা এসব সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, তাদের বিরুদ্ধেই আজ অপপ্রচার।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সারাদেশে ধর্ষক, দুর্নীতিবাজ ও খুনিদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এতে কারও গায়ে লাগলে তারা হয়তো অপরাধীদের পক্ষেই আছে।
তিনি আরও বলেন, যখন অপরাধীদের গ্রেপ্তার করা হয়, তখন এক দল থানা ঘেরাও করে, পুলিশকে মারধর করে, এবং অপরাধীদের ছিনিয়ে নিয়ে যায়। এই সংস্কৃতি দেশের জন্য আত্মঘাতী।
সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, যারা বলে নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে, তারা আসলে বিচারের সংস্কৃতি ও রাজনৈতিক সংস্কারকে পাশ কাটিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করতে চায়।
তিনি বলেন, ৩৫ শতাংশ তরুণ ভোটার সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষক কিংবা টেন্ডারবাজদের ভোট দেবে না। আগামী নির্বাচনে তারাই ভোটকেন্দ্র পাহারা দেবে। যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়া আর সম্ভব নয়।
তিনি আরও বলেন, মিটফোর্ডে সোহাগ হত্যার বিষয়ে ডিএমপি কমিশনার বলছেন, এটি ব্যবসায়িক বিরোধ। অথচ নিহতের পরিবার বলছে, প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
তিনি রাজনৈতিক পক্ষপাত বন্ধ করে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন,ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. শহিদুল ইসলাম, আইইবি সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ আল-আমিন, অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।

০১ মে, ২০২৬ ১৩:৩২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তাকে প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় সাদিক কায়েম সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

৩০ এপ্রিল, ২০২৬ ১২:২২
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ মে গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
এরপর ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতে জামিন দেওয়া হলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর তা আবার স্থগিত করা হয়।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

২৫ এপ্রিল, ২০২৬ ১৬:৪৬
‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কিনা—সেই চিন্তা আমাদের করতে হবে।
তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়েছে। জনগণ ও বিশ্ববাসীর কাছে এই নির্বাচন স্বীকৃত।
দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচন প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে জামাত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয় বরং এটি সুস্থ চিন্তার পরিপন্থী।’
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে না বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে। ৫ আগস্টের পর আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পেয়েছি, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না, তা দেশবাসীকে ভেবে দেখতে হবে।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.