ছবি:সংগৃহীত
বরিশাল মহানগর বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনসহ দুই কর্মীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি নালিশি মামলা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার আদেশ দিয়েছেন। ৩ নভেম্বর করা এই মামলাটিতে নাসরিনের দুই সহযোগী বিএনপি কর্মী আহমেদ কবির এবং বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশিক হাওলাদারকে অভিযুক্ত করা হয়েছে।
বরিশালে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে করা এই মামলাটির বাদী তার এক সময়ের রাজনৈতিক কর্মী মাকছুদা আক্তার।
২২ নম্বর ওয়ার্ড মহিলাদলের সাধারণ সম্পাদক মাকছুদা আক্তার নালিশিতে উল্লেখ করেন, ১ নম্বর আসামী আশিক হাওলাদার গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মাকছুদা আক্তারকে চরিত্রহীন ও ২ জন পুরুষের সাথে একত্রে ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে তা মানুষের কাছ ছড়িয়ে দেন। এবং আসামী আশিক, নাসরিন ও আহম্মেদ কবির তাদের নিজের ফেসবুক আইডি থেকে তা সরাসরি প্রচার করেন। এতে মাকছুদা আক্তার সামাজিক ও মানুষিকভাবে হয়রানির শিকার হয়েছেন, হচ্ছেন এই মর্মে নালিশী মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মাকছুদা আক্তারের অভিযোগটি আমলে নিয়েছেন এবং পুরো ঘটনাটি তদন্ত করে পিবিআইয়ের পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান।
গত ৫ আগস্টপরবর্তী বিএনপির নারী নেত্রী নাসরিন বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ থাকলেও এই প্রথম তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলেন।
অবশ্য এই মামলার বিষয়ে বিএনপি নেত্রী নাসরিনের ভাষ্য হচ্ছে, তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সবখানে ব্যর্থ হয়ে একটি পক্ষ এখন আইনিভাবে হেনস্থায় অগ্রসর হয়েছে। তবে এতে তিনি মোটেও বিচলিত নন বলে জানান।

০৯ নভেম্বর, ২০২৬ ২৩:৪২
পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিকের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু। মামলার নম্বর ৩১৩/২০২৬ (বরিশাল)।
মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীকে নিয়ে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এতে তাঁর পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী কে. এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি। আদালত অভিযোগ আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বাদী কামরুজ্জামান বাচ্চু বলেন, তিনি এ মামলার মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। ভবিষ্যতে কোনো সাংবাদিক কিংবা সুশীল সমাজের প্রতিনিধিকে নিয়ে যেন কেউ কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ করতে না পারে, সে লক্ষ্যেই আইনের আশ্রয় নিয়েছেন।’

০৯ নভেম্বর, ২০২৬ ২৩:২৩
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা আনন্দ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৯, ১১ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নাম উল্লেখ করা আসামিরা হলেন—বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য গোলাম কিবরিয়া রিজন, রাসেল, আব্দুল মান্নান সন্যামত, সুমন হাওলাদার ওরফে ‘কবুতর সুমন’, লিটন মিত্র, জোবায়ের রহমান, জিন্নাহ মীর, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম, হাদিস মীর এবং জামাল হাওলাদার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে নগরীর পুলিশ লাইন্স রোডের এন হোসেন ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সেখান থেকে সরে যান। পুলিশ ধাওয়া করেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তবে পরবর্তী সময়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

০৯ নভেম্বর, ২০২৬ ২২:১২
বরিশালের গৌরনদীতে মায়ের বকাঝকার পর অভিমান করে আত্মহত্যা করেছে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসাছাত্রী। পরিবারের সদস্যদের ভাষ্য, টিকটক করা নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জান্নাতুল খানম জান্নাত ওই গ্রামের ইতালিপ্রবাসী মো. কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউসিয়া আবেদিয়া সুন্নিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, পড়াশোনার সময় টিকটক করায় শনিবার বিকেলে জান্নাতকে বকাঝকা করেন তার মা। এরপর মায়ের ওপর অভিমান করে সে।রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. আলাউদ্দিন আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

০৯ নভেম্বর, ২০২৬ ১৬:২৩
বরিশাল মহানগর বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনসহ দুই কর্মীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি নালিশি মামলা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার আদেশ দিয়েছেন। ৩ নভেম্বর করা এই মামলাটিতে নাসরিনের দুই সহযোগী বিএনপি কর্মী আহমেদ কবির এবং বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশিক হাওলাদারকে অভিযুক্ত করা হয়েছে।
বরিশালে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে করা এই মামলাটির বাদী তার এক সময়ের রাজনৈতিক কর্মী মাকছুদা আক্তার।
২২ নম্বর ওয়ার্ড মহিলাদলের সাধারণ সম্পাদক মাকছুদা আক্তার নালিশিতে উল্লেখ করেন, ১ নম্বর আসামী আশিক হাওলাদার গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মাকছুদা আক্তারকে চরিত্রহীন ও ২ জন পুরুষের সাথে একত্রে ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে তা মানুষের কাছ ছড়িয়ে দেন। এবং আসামী আশিক, নাসরিন ও আহম্মেদ কবির তাদের নিজের ফেসবুক আইডি থেকে তা সরাসরি প্রচার করেন। এতে মাকছুদা আক্তার সামাজিক ও মানুষিকভাবে হয়রানির শিকার হয়েছেন, হচ্ছেন এই মর্মে নালিশী মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মাকছুদা আক্তারের অভিযোগটি আমলে নিয়েছেন এবং পুরো ঘটনাটি তদন্ত করে পিবিআইয়ের পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান।
গত ৫ আগস্টপরবর্তী বিএনপির নারী নেত্রী নাসরিন বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ থাকলেও এই প্রথম তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলেন।
অবশ্য এই মামলার বিষয়ে বিএনপি নেত্রী নাসরিনের ভাষ্য হচ্ছে, তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সবখানে ব্যর্থ হয়ে একটি পক্ষ এখন আইনিভাবে হেনস্থায় অগ্রসর হয়েছে। তবে এতে তিনি মোটেও বিচলিত নন বলে জানান।
০৯ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭
০৯ নভেম্বর, ২০২৬ ২৩:৪২
০৯ নভেম্বর, ২০২৬ ২৩:২৩
০৯ নভেম্বর, ২০২৬ ২২:১২