সড়ক নির্মাণকাজ নির্বিঘ্নে চালাতে দিতে হবে ৩ লাখ টাকা। চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর করাসহ তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বরিশালের বাবুগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে। আলোচিত এই ঘটনায় ওই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর পুলিশ। উদ্ধার করা হয়েছে ঠিকাদারের মোটরসাইকেলটিও।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তার ছেলে মো. মুবিন মোল্লা (২২) এবং সহযোগী মো. সাকিব হাওলাদার (৩৫)।
পুলিশ জানায়, রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই কাজের সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রুস্তম হাওলাদার। শনিবার (৭ নভেম্বর) রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দেন। এবং এ সময় কাজ চালিয়ে যেতে হলে ৩ লাখ টাকা দিতে হবে বলে দাবি করা হয়। রুস্তম হাওলাদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়, তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এজাহারে বলা হয়, পরে রুস্তম হাওলাদারের প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।
ভুক্তভোগী ঠিকাদার রুস্তম হাওলাদারের অভিযোগ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সেই টাকা দিতে না পারায় তাকে মারধর করে মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রোববার মাহবুব মোল্লাসহ চারজনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেন তিনি। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে মাহবুব মোল্লা বলছেন, রুস্তম হাওলাদারের কাছে তার ২ লাখ টাকা পাওনা রয়েছে। সড়কটির নির্মাণকাজে তিনিও অংশীদার ছিলেন। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছিলেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন বলেও জানিয়েছিলেন তিনি।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটিও। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

০৯ নভেম্বর, ২০২৬ ২৩:২৩
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা আনন্দ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৯, ১১ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নাম উল্লেখ করা আসামিরা হলেন—বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য গোলাম কিবরিয়া রিজন, রাসেল, আব্দুল মান্নান সন্যামত, সুমন হাওলাদার ওরফে ‘কবুতর সুমন’, লিটন মিত্র, জোবায়ের রহমান, জিন্নাহ মীর, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম, হাদিস মীর এবং জামাল হাওলাদার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে নগরীর পুলিশ লাইন্স রোডের এন হোসেন ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সেখান থেকে সরে যান। পুলিশ ধাওয়া করেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তবে পরবর্তী সময়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

০৯ নভেম্বর, ২০২৬ ২২:১২
বরিশালের গৌরনদীতে মায়ের বকাঝকার পর অভিমান করে আত্মহত্যা করেছে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসাছাত্রী। পরিবারের সদস্যদের ভাষ্য, টিকটক করা নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জান্নাতুল খানম জান্নাত ওই গ্রামের ইতালিপ্রবাসী মো. কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউসিয়া আবেদিয়া সুন্নিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, পড়াশোনার সময় টিকটক করায় শনিবার বিকেলে জান্নাতকে বকাঝকা করেন তার মা। এরপর মায়ের ওপর অভিমান করে সে।রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. আলাউদ্দিন আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

০৯ নভেম্বর, ২০২৬ ১৭:৫৯
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। নিজেদের ওই শিশুর বাবা ও প্রসূতি নারীর স্বামী পরিচয় দিয়ে হাসপাতালে হাজির হন তারা। এ নিয়ে হাসপাতালজুড়ে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। তবে দ্বিতীয় ব্যক্তির দাবি সরাসরি অস্বীকার করেছেন প্রসূতি নারী।
রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শান্তা নামের ওই নারী সন্তান জন্ম দেওয়ার সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে কিছুক্ষণ পর এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে দাবি করেন, শান্তার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং নবজাতকের বাবা তিনি।
এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে যান। নিজের দাবির পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত ব্যক্তিদের বিয়ের কাবিননামাসহ বিভিন্ন নথি দেখান এমদাদুল।
তবে এমদাদুলের দাবি অস্বীকার করে শান্তা জানান, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি। নবজাতকের বাবাও তিনি নন।
এদিকে এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর সেখান থেকে চলে যান শুভাস। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ে হয় বলে দাবি স্থানীয়দের।
আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির পিতৃত্ব ও বৈবাহিক সম্পর্কের দাবি সামনে আসার পর তারা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।

০৯ নভেম্বর, ২০২৬ ১৭:০৮
সড়ক নির্মাণকাজ নির্বিঘ্নে চালাতে দিতে হবে ৩ লাখ টাকা। চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর করাসহ তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বরিশালের বাবুগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে। আলোচিত এই ঘটনায় ওই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর পুলিশ। উদ্ধার করা হয়েছে ঠিকাদারের মোটরসাইকেলটিও।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তার ছেলে মো. মুবিন মোল্লা (২২) এবং সহযোগী মো. সাকিব হাওলাদার (৩৫)।
পুলিশ জানায়, রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই কাজের সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রুস্তম হাওলাদার। শনিবার (৭ নভেম্বর) রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দেন। এবং এ সময় কাজ চালিয়ে যেতে হলে ৩ লাখ টাকা দিতে হবে বলে দাবি করা হয়। রুস্তম হাওলাদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়, তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এজাহারে বলা হয়, পরে রুস্তম হাওলাদারের প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।
ভুক্তভোগী ঠিকাদার রুস্তম হাওলাদারের অভিযোগ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সেই টাকা দিতে না পারায় তাকে মারধর করে মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রোববার মাহবুব মোল্লাসহ চারজনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেন তিনি। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে মাহবুব মোল্লা বলছেন, রুস্তম হাওলাদারের কাছে তার ২ লাখ টাকা পাওনা রয়েছে। সড়কটির নির্মাণকাজে তিনিও অংশীদার ছিলেন। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছিলেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন বলেও জানিয়েছিলেন তিনি।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটিও। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
০৯ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭
০৯ নভেম্বর, ২০২৬ ২৩:৪২
০৯ নভেম্বর, ২০২৬ ২৩:২৩
০৯ নভেম্বর, ২০২৬ ২২:১২