কুয়াকাটায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সৈকতের স্টুডিও'র মালামাল জব্দ ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করেছে ফটোগ্রাফাররা। এসময় মিছিলকারীরা ইউএনও রবিউল ইসলাম এর পদত্যাগ দাবি করেন।
জানা গেছে, পর্যটকদের নানা অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা সৈকতে ছবি প্রিন্ট ও ডেলিভারির জন্য স্থাপিত স্টুডিও গত ১ মে বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে স্টুডিও খোলা রাখার অভিযোগে আজ মঙ্গলবার বিকেল ৫ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কম্পিউটারসহ স্টুডিওর মালামাল জব্দ করে নিয়ে যায়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন সেনাবাহিনী এবং মহিপুর থানা পুলিশ। এর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধা ৭ সাড়ে টায় সৈকতের ফটোগ্রাফার ও স্টুডিও মালিকরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এর পদত্যাগ চেয়ে কুয়াকাটা মহাসড়কে ঝাড়ু মিছিল দেয়। এসময় তারা "ইউএনও'র দুই গালে জোতা মারো তালে তালে" এমন স্লোগান দিতে শোনা গেছে।
সৈকতের স্টুডিও মালিক দোজাহান শেখ, কাওসার হাওলাদার, সোহেল দাবি করেন, তাদের কোন পূর্ব নোটিশ কিংবা সময় না দিয়ে বন্ধ স্টুডিওর তালা ভেঙে মালামাল জব্দের নামে ভাংচুর এবং কম্পিউটার, পিসি নিয়ে যায়। তারা আরো দাবি করেন, ভ্রাম্যমাণ আদালতের নামে এক প্রকার লুটপাট চালিয়েছে ইউএনও।
স্টুডিও মালিক ওসমান, ফিরোজ জানান, ২৫ টি স্টুডিও রয়েছে। যেখানে ৩০ টি কম্পিউটার, পিসি, প্রিন্টার, আইপিএস সহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল জব্দসহ লুট করে নিয়ে যায়। তারা ইউএনওর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, বীচ ম্যননেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক স্টুডিও বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সে মোতাবেক স্টুডিও বন্ধের সময় বেঁধে দেয়া হয়। নির্ধারিত সময়ে স্টুডিও বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্টুডিওর মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, সৈকতে ক্যামেরাম্যানদের ছবি তুলতে কোন বাঁধা নেই। এ স্টুডিও বন্ধের মধ্যদিয়ে কমিশন বাণিজ্য বন্ধের পাশাপাশি পর্যটক হয়রানি বন্ধ হবে বলে দাবি করেন তিনি।
এর আগে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ফেসবুকে স্টুডিও বন্ধ এবং ওটিজির মাধ্যমে ছবি ডেলিভারির সিদ্ধান্ত সংক্রান্ত একটি পোস্ট করেন। তার পোস্টের কমেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুবাদ জানিয়েছেন। কমেন্টকারীরা দাবি করেন স্টুডিও বন্ধ থাকলে এবং ওটিজির মাধ্যমে ছবি ডেলিভারি করলে ফটোগ্রাফার কর্তৃক পর্যটক হয়রানি বন্ধ হবে।’

১৬ নভেম্বর, ২০২৬ ১০:৫৩

১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫১

১৪ নভেম্বর, ২০২৬ ১৭:২৮

০৪ জুন, ২০২৫ ০০:২০

পটুয়াখালীর গলাচিপায় তেঁতুলিয়া নদীর খেয়াঘাটে যাত্রী পারাপারের দুটি ট্রলার ঘিরে দখলবাজির অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে। বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে চলাচলকারী ট্রলার দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাত্রী পারাপার ও ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এতে প্রায় ১৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করা ট্রলারের মালিকপক্ষ পড়েছে বিপাকে।
মালিকপক্ষের দাবি, প্রায় ২০ লাখ টাকা মূল্যের ট্রলার দুটি দখলে নেওয়ার পর তাদের কর্মচারীদের ঘাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অভিযুক্তরাই ট্রলার চালিয়ে যাত্রী পারাপার করছেন এবং ভাড়া আদায় করছেন।
ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর সকালে। এ ঘটনায় ট্রলার দুটির ব্যবস্থাপক ইমাম হোসাইন মিলন ১৩ নভেম্বর গলাচিপা থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন। একই সঙ্গে অভিযোগ দেওয়া হয়েছে পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষের কাছেও।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মেসার্স ব্রাদার্স নেভিগেশন ও মেসার্স বিথী এন্টারপ্রাইজের নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট নিয়ে তেঁতুলিয়া নদীর বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে দীর্ঘদিন ধরে যাত্রী পারাপার করা হচ্ছিল। ট্রলার দুটি পরিচালনার দায়িত্বে ছিলেন ইমাম হোসাইন মিলন।
অভিযোগে বলা হয়েছে, ১১ নভেম্বর সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক আ. রব বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার মাতব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ডিপটি ও ছাত্রদলের সদস্য নিশাদসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি বন্যাতলি খেয়াঘাটে যান। পরে বিআইডব্লিউটিএর পন্টুনে বাঁধা ট্রলার দুটি নিজেদের নিয়ন্ত্রণে নেন তারা।
এ সময় ব্যবস্থাপক ইমাম হোসাইন মিলন ও ট্রলারের কর্মচারীরা প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ঘাট ছেড়ে চলে যেতে বলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ট্রলার ব্যবস্থাপক ইমাম হোসাইন মিলনের অভিযোগ, ট্রলার দুটি দখলে নেওয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরাই সেগুলো দিয়ে যাত্রী পারাপার করছেন। স্থানীয় গণমাধ্যমে বিষয়টি জানানোর পরও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় ও নদীবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিতে হয়েছে।
ট্রলার মালিক হুমায়ুন কবীর বলেন, বিআইডব্লিউটিএর রুট পারমিট নিয়ে প্রায় ১৫ বছর ধরে তেঁতুলিয়া নদীর বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে যাত্রী পারাপারের ব্যবসা করছেন তিনি। অথচ গত ১১ নভেম্বর তার প্রায় ২০ লাখ টাকা মূল্যের দুটি ট্রলার নিজেদের বলে দাবি করে দখলে নেওয়া হয়েছে। কর্মচারীদের ঘাট থেকে সরিয়ে দিয়ে এখন অন্যরাই যাত্রী পারাপার ও ভাড়া আদায় করছেন।
তিনি আরও জানান, বিষয়টি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান এবং স্থানীয় বিএনপির নেতাদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ পাননি।
তবে ট্রলার দখলের অভিযোগ অস্বীকার করেছেন গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রব বেপারী। তার দাবি, এখানে দখলের কোনো বিষয় নেই, স্থানীয়রাই নৌযান চালাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার মাতব্বরও। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, বিষয়টি তার জানা নেই।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি হাতে পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক জাকী শাহারিয়ার জানিয়েছেন, ট্রলারের মালিকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তার দপ্তর থেকে গলাচিপা থানা-পুলিশকে আইনগত সহায়তার জন্য বলা হয়েছে। পাশাপাশি ট্রলারের মালিককে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের ব্যবসা, বিনিয়োগ ও জীবিকার ওপর এমন ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় নৌযান ব্যবসায়ীদের মধ্যে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ট্রলার দুটির প্রকৃত মালিকানা ও পরিচালনার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মালিকপক্ষ।

পাওনা টাকার বিরোধ গড়াল মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে। পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় এক হোটেল কর্মচারীকে মারধর করে ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দলটির কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি শাহ আলম হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটার মেরিন ভিউ রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগকারী মো. মামুন গাজী (২৮) কুয়াকাটার হোটেল গ্রান্ড প্লাসিডের আবাসিক শাখায় অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত।
মামুনের দাবি, হোটেলের মুদি মালামাল কেনা নিয়ে শাহ আলমের দোকানে ১৩ হাজার টাকা বকেয়া ছিল। কয়েক দিন আগে ১০ হাজার টাকা পরিশোধের পর অবশিষ্ট থাকে ৩ হাজার টাকা। এই বকেয়ার হিসাব ও কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।
অভিযোগে বলা হয়েছে, রবিবার সকালে হোটেলের অতিথিদের খাবার আনতে মেরিন ভিউ রেস্তোরাঁয় যান মামুন। সেখানে শাহ আলমের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে শাহ আলমসহ আরও তিনজন তাঁকে মারধর করেন। এতে মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। কপালের ডান পাশেও ফোলা জখম হয়।
মামুনের অভিযোগ, মারধরের সময় হোটেলের বাজার করার জন্য তাঁর কাছে থাকা ২০ হাজার টাকাও নিয়ে যান শাহ আলম। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলে যান।
অভিযোগে শাহ আলম ছাড়াও ইব্রাহিম, রাজ্জাক ও খলিল দফাদারকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি টাকা পাব, কিন্তু তারা টাকা দেয় না। আমি টাকা চেয়েছি। তখন আমাকে গালাগালি করেছে। তাই আমার পাশে থাকা ভাইদের সাথে তাদের হাতাহাতি হয়েছে।’
শাহ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি। স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, তিনি একসময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৩ সালে আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেন। আগামী পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহও রয়েছে তাঁর।
এদিকে দলটির কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. হালিম বেপারি বলেন, ‘আমাদের সংগঠনে অপরাধের কোনো সুযোগ নেই। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের নয় দিন পর রুহুল আমীন (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ ও মাথা উদ্ধার করেছে পুলিশ। এর আগে তাঁর একটি হাত ও দুই পা উদ্ধারের তিন দিন পর শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার একটি ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম নামে এক নারী ও আবুল বশার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। এ সময় তাঁর কথাবার্তায় অসংগতি ধরা পড়ে বলে অভিযোগ করেন তাঁরা। একপর্যায়ে শাহিদা আত্মগোপনে চলে যান।
গত ১২ নভেম্বর পোনাহুরা এলাকার একটি ধানখেত ও জমির আইল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একটি হাত উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার হওয়া অঙ্গপ্রত্যঙ্গ রুহুল আমীনের বলে শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্তে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবুল বশারকেও গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল ৯টা থেকে পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে বিরোধ থেকে যায়। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।
পুলিশের দাবি, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমীনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পরে আবুল বশার ও তাঁর সহযোগী সোহেল তাঁকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উল্লেখ রয়েছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ আলাদা করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০