১৬ জুন, ২০২৫ ১৬:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও হাইকোর্টের সামনের রাস্তা থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে দুর্বৃত্তরা এসব অবিস্ফোরিত ককটেল ফেলে যায়। সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের (আইন ভবন) পাশের একটি গাছের নিচে অবিস্ফোরিত ৬টি ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। পরে ঢাবির প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হয়। পরবর্তীতে ককটেল নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সকাল সাড়ে সকাল ৯টার দিকে ককটেলগুলো নিয়ে যায় তারা।
এদিকে ভোরে হাইকোর্ট মাজার গেট ও রাস্তার বিপরীত পাশ থেকে দুইটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এসময় ১টি ককটেল মাজার গেটের সামনে বিস্ফোরিত হয়, অন্যটি হাইকোর্টের সামনের ওপর পাশের সড়কে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, সকালে প্রথমে নিরাপত্তা কর্মীরা দুটি খাবারের বক্স দেখতে পায়। পরে সন্দেহ হলে তারা ব্যাগ খুলে দেখে লাল টেপ দিয়ে প্যাঁচানো। তখন আমরা পুলিশকে খবর দেই। প্রথমে পুলিশ পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

১১ মার্চ, ২০২৬ ১৫:৪২
আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ঈদ উদযাপন নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভায় সিদ্ধান্ত হয়, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে তাৎক্ষণিকভাবে বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তর করা হবে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি প্রধান জামাতের স্থান পরিবর্তন সিদ্ধান্ত নিতে দায়িত্বে থাকবে।
এছাড়া প্রধান জামাতের ইমাম, ক্বারী ও উপস্থাপক মনোনয়ন করার জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনজন বিশিষ্ট আলেম, তিনজন ক্বারী ও তিনজন উপস্থাপকের তালিকা ধর্মমন্ত্রণালয়ে পাঠাবে। ধর্মমন্ত্রণালয় সেই তালিকা থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন ক্বারী ও বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মনোনয়ন দেবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মূলত প্রধান জামাতের আয়োজনের দায়িত্বে রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করবেন। ঈদের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হবে।

১১ মার্চ, ২০২৬ ১৫:৩২
দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।
আদালতে এ বি এম খাইরুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আপাতত কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এর আগে রায় জালিয়াতির অভিযোগে করা মামলা ও দুর্নীতি দমন কমিশনের করা মামলাসহ পৃথক পাঁচ মামলায় খায়রুল হকের জামিন প্রশ্নে গত বছরের ২৬ অক্টোবর হাইকোর্ট রুল দেন। মামলাগুলোতে কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। দুদক ও রাষ্ট্রপক্ষকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। ৫টির মধ্যে দুদকের করা মামলাটি ছাড়া অপর চার মামলায় খায়রুল হকের করা জামিন আদেশের জন্য নির্ধারিত ছিল আজ।
খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। এই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় এক বছর পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

১০ মার্চ, ২০২৬ ১২:২৬
স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবেন।
সরকারের তথ্য অনুযায়ী, পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়।
এর মধ্যে ডাবল ডিপিং (একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ), সরকারি চাকরি বা পেনশনসহ বিভিন্ন কারণে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবার একটি করে আধুনিক ‘ফ্যামিলি কার্ড’ পাবে। স্পর্শবিহীন (কন্ট্যাক্টলেস) চিপযুক্ত এ কার্ডে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি থাকবে। একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচ সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। সদস্য সংখ্যা পাঁচজনের বেশি হলে প্রয়োজন অনুযায়ী একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী ভাতা মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহের সময়ই এসব হিসাবের তথ্য সংগ্রহ করা হয়েছে।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.