নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক ও সাবেক শিবির নেতা গোলাম সারোয়ার সাঈদকে মারধর করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত মসজিদ সংলগ্ন পৌর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির বহিষ্কৃত সদস্য শওকত হাশেম শকু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
মারধরের শিকার গোলাম সারোয়ার সাঈদ জেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, চাষাঢ়ায় পৌর মার্কেটের একটি দোকানের মালিকানা নিয়ে বিরোধ ছিল। আশিকুর রহমান নামের একজন ওই দোকানের মালিক দাবি করলেও সাঈদের দাবি, তিনি নিজেও ওই দোকানের মালিক। এ নিয়ে মামলা ছিল।
স্থানীয়রা আরও জানান, এরমধ্যে সোমবার দুপুরে সাঈদ বুলডোজার দিয়ে ওই দোকানে ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান জুলহাস এসে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরে খবর পেয়ে সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকুর ঘটনাস্থলে এলে তার সঙ্গে সাঈদের বাগবিতণ্ডা হয়। একই সময় ছুটে যান মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা। পরে তাদের উপস্থিতিতে সঙ্গে থাকা লোকজন সাঈদকে মারধর করেন।
হামলার শিকার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ বলেন, ওই দোকানের পুরো জায়গার মালিক আমি। জুলহাসের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তার সঙ্গে আমি তর্কে জড়াই নাই।
আমি তাকে শুধু একটা কথাই বলেছি, আপনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তা বের করেন আর আমার কাছে যে কাগজপত্র রয়েছে তাও বের করবো। কাগজ অনুযায়ী যদি আমি না পাই তাহলে স্বেচ্ছায় চলে যাবো। আমি সব আইনি প্রক্রিয়া মেনেই করছিলাম। কিন্তু তারা আমার ওপর আঘাত করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবো।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, হঠাৎ আমি খবর পাই বুলডোজার দিয়ে দোকান ভেঙে ফেলছে। আমি তাকে বার বার বলি দেশে আইন আছে। আপনি সিটি করপোরেশনে যান। আইনগত প্রক্রিয়ায় সামনে আগান। তিনি যদি এভাবে গায়ের জোরে সব দখল করে নেন তা কাম্য নয়। আর আমরা তাকে কোনো আঘাত করি নাই।
শওকত হাশেম শকু বলেন, সিটি করপোরেশনে দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এই খবর শুনে আমি সাবেক কাউন্সিলর হিসেবে ঘটনাস্থলে যাই। তখন সাঈদ নামের যে ব্যক্তি এই ঘটনা ঘটান তাকে জিজ্ঞেস করি কেন দোকান ভাঙলেন।
তখন তিনি বলেন, আমার জমিতে যাওয়ার জন্য রাস্তা দরকার তাই এটা ভাঙা হয়েছে। পরে আমি তাকে বলি, আপনার কাছে যদি এই জমির মালিকানা থাকে তাহলে আপনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোকানের দখল নিতেন। আপনি কেন ভাঙচুর করে দোকানের ক্ষতি করলেন? পরে তিনি কয়েকজনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক থানায় মামলা করবেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আলমগীর শরীফপুর ইউনিয়নের পশ্চিম খানপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে কবিরাজি ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক করতেন। দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সাল পর্যন্ত তিনি শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক, সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের কোনো কার্যক্রমে সক্রিয় নন বলে জানিয়েছে স্থানীয় জামায়াত।
মামলার এজাহার ও শিশুটির পরিবারের বরাতে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মাথাব্যথা নিয়ে আলমগীরের দোকানে যায় শিশুটি। এ সময় ঝাড়ফুঁক করার কথা বলে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে পুরো ঘটনা জানায়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ গত রাতে নিজ বাড়ি থেকে আলমগীরকে গ্রেপ্তার করে।
বেগমগঞ্জ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. শামসুজ্জামান জানান, আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের জিআরও মো. সাইফুল ইসলাম জানান, শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর একই আদালতে ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।
এদিকে শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন জানান, আলমগীর ২০২২ সাল পর্যন্ত দলীয় বিভিন্ন পদে থাকলেও বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলের কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

২০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩১
চলতি বছরের প্রথম আট মাসে দেশের বিভিন্ন স্থান থেকে নিখোঁজ ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু। শিশু নিখোঁজ ও হত্যার ধারাবাহিক ঘটনায় উদ্বেগ বাড়ছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনায় মোট ১৫৫ শিশু নিহত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯, ধর্ষণের পর ২৬ এবং ধর্ষণচেষ্টার পর চার শিশু নিহত হয়েছে।
এ ছাড়া গুলিতে তিন, গৃহকর্মী হিসেবে নির্যাতনে দুই, উত্ত্যক্তকারীর হাতে দুই এবং অপহরণের পর একজন শিশুকে হত্যা করা হয়েছে।
সম্প্রতি কুমিল্লায় নিখোঁজের পর ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় শিশু নিখোঁজ ও হত্যার বিষয়টি ফের আলোচনায় এসেছে। এর আগেও নিখোঁজ শিশুদের কারও মরদেহ মাটিচাপা অবস্থায়, আবার কারও মরদেহ নদী বা ডোবা থেকে উদ্ধার হয়েছে।
শুধু হত্যাই নয়, শিশু নিখোঁজের সংখ্যাও উদ্বেগজনক। পুলিশ সদরদপ্তরের ৩ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে। সেই হিসাবে এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু, যা মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ।
আসকের হিসাবে, একই সময়ে আত্মহত্যা, রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধারের আরও ৯৯টি ঘটনাও নথিভুক্ত হয়েছে।

২০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১২
রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, মরদেহ তখনও ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম পাঠানো হচ্ছে।
ডিসি তেজগাঁও বলেন, “লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”
মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষা ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

০৭ জুলাই, ২০২৫ ২০:১৬
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক ও সাবেক শিবির নেতা গোলাম সারোয়ার সাঈদকে মারধর করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত মসজিদ সংলগ্ন পৌর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির বহিষ্কৃত সদস্য শওকত হাশেম শকু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
মারধরের শিকার গোলাম সারোয়ার সাঈদ জেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, চাষাঢ়ায় পৌর মার্কেটের একটি দোকানের মালিকানা নিয়ে বিরোধ ছিল। আশিকুর রহমান নামের একজন ওই দোকানের মালিক দাবি করলেও সাঈদের দাবি, তিনি নিজেও ওই দোকানের মালিক। এ নিয়ে মামলা ছিল।
স্থানীয়রা আরও জানান, এরমধ্যে সোমবার দুপুরে সাঈদ বুলডোজার দিয়ে ওই দোকানে ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান জুলহাস এসে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরে খবর পেয়ে সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকুর ঘটনাস্থলে এলে তার সঙ্গে সাঈদের বাগবিতণ্ডা হয়। একই সময় ছুটে যান মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা। পরে তাদের উপস্থিতিতে সঙ্গে থাকা লোকজন সাঈদকে মারধর করেন।
হামলার শিকার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ বলেন, ওই দোকানের পুরো জায়গার মালিক আমি। জুলহাসের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তার সঙ্গে আমি তর্কে জড়াই নাই।
আমি তাকে শুধু একটা কথাই বলেছি, আপনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তা বের করেন আর আমার কাছে যে কাগজপত্র রয়েছে তাও বের করবো। কাগজ অনুযায়ী যদি আমি না পাই তাহলে স্বেচ্ছায় চলে যাবো। আমি সব আইনি প্রক্রিয়া মেনেই করছিলাম। কিন্তু তারা আমার ওপর আঘাত করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবো।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, হঠাৎ আমি খবর পাই বুলডোজার দিয়ে দোকান ভেঙে ফেলছে। আমি তাকে বার বার বলি দেশে আইন আছে। আপনি সিটি করপোরেশনে যান। আইনগত প্রক্রিয়ায় সামনে আগান। তিনি যদি এভাবে গায়ের জোরে সব দখল করে নেন তা কাম্য নয়। আর আমরা তাকে কোনো আঘাত করি নাই।
শওকত হাশেম শকু বলেন, সিটি করপোরেশনে দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এই খবর শুনে আমি সাবেক কাউন্সিলর হিসেবে ঘটনাস্থলে যাই। তখন সাঈদ নামের যে ব্যক্তি এই ঘটনা ঘটান তাকে জিজ্ঞেস করি কেন দোকান ভাঙলেন।
তখন তিনি বলেন, আমার জমিতে যাওয়ার জন্য রাস্তা দরকার তাই এটা ভাঙা হয়েছে। পরে আমি তাকে বলি, আপনার কাছে যদি এই জমির মালিকানা থাকে তাহলে আপনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোকানের দখল নিতেন। আপনি কেন ভাঙচুর করে দোকানের ক্ষতি করলেন? পরে তিনি কয়েকজনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক থানায় মামলা করবেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৯
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১১
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৪
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬