১৩ জুন, ২০২৫ ১২:৫৯
রাজশাহীর মোহনপুর ও বাগমারা উপজেলার সীমান্তবর্তী গনিপুর ইউনিয়নের আচিনঘাটে বিএনপির একনিষ্ঠ কর্মী সাহেব আলীর হাটু ও পায়ে পেরেক পুতে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতের আমির মাহবুব রহমানের বিরুদ্ধে। নির্যাতনের একপর্যায়ে সাহেব আলীর দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙ্গে ফেলা হয়।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯ টার দিকে আচিনঘাট গ্রামের সাহেব আলীর নিজ আম-লিচুর বাগানে এ অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটে। আহত সাহেব আলী আচিনঘাট গ্রামের মৃত লবিণ প্রামাণিকের ছেলে।
আহত সাহেব আলীর পরিবারের অভিযোগ, পারিবারিক জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে ইউনিয়ন জামায়াতের আমির মাহবুব রহমান আওয়ামী লীগের ৭/৮ জন সন্ত্রাসী নিয়ে সাহেব আলীর উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করেছে।
সাহেব আলীর ছেলে মৃদুল হাসান জানান, আমার বাবা বিএনপির একনিষ্ঠ কর্মী। গত ৫ আগস্ট পূর্বে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের হাতে আটক হয়ে বেশকিছু দিন কারাভোগ করেন। সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হয়েছেন একাধিকবার।
মৃদুল জানান, আমাদের আম ও লিচু বাগানের বসে থাকা অবস্থায় জামাত নেতা মাহবুব রহমান ও তার ভাড়াটে পার্শ্ববর্তী নামাজগ্রামের কতিপয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা শরীরে হাতুড়ি দিয়ে পেরেক পুতে নির্যাতন করে। তারা আমার বাবার দুই পা ভেঙ্গে দেয়। এসময় বাবার আত্ম-চিৎকারে আমরা দৌড়ে গিয়ে আমার বাবাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) ভর্তি করায়। তিনি জানান, বাবার চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নিবো।
এদিকে, আহত সাহেব আলীর পরিবারের অভিযোগ অস্বীকার করেন গণিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাহবুব রহমান। তিনি উল্টো অভিযোগ করে বলেন, সাহেব আলী গত ঈদের আগে গ্রামের মোড়ে সন্ধ্যার সময় আমার ভাইয়ের উপর হামলা চালায়। মারপিট করে। সে একজন মাদকাসক্ত। বাগান পাহারার আড়ালে সেখানে নিয়মিত মাদক সেবন করে। বহিরাগত মাদক সেবিরা এসে বাগানে আড্ডা জমিয়ে মাদক সেবন করে। তাকে মাদক সেবনে বাঁধা দিলে সে ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে। সেসময় আশেপাশে লোকজন এসে তাকে মারপিট করে। জমিজমা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি তিনি অস্বীকার করে এড়িয়ে যান।
ঐ গ্রামের স্থানীয় একাধিক বাসিন্দা সময়ের আলোকে জানান, পুকুরের পাড় ভাঙ্গাকে কেন্দ্র করে ইউনিয়ন জামায়াত নেতা মাহবুব রহমান ও সাহেব আলীর মধ্যে বেশকিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। জামায়াত নেতা মাহবুব রহমানের মালিকানাধীন পুকুরে সাহেব আলীর ভিটা জমির অনেকখানি পাড় ভেঙ্গে ঢুকে যায়। সাহেব আলীর পাড় বেঁধে চাইলে উভয়ের মধ্যে ঝামেলা বাঁধে। গত তিন বছর পূর্বে স্থানীয় এক মীমাংসায় পাড় বেঁধে দেয়ার সিদ্ধান্ত হয়। তিন বছর পার হলেও সায়েব আলীর ভিটা জমির পাড় বেঁধে না দেয়ায় ঈদের আগে জামায়াত নেতাকে পাড় বেঁধে দেয়ার চাপ দেয় সায়েব আলী। এরই জেরে জামায়াত নেতা মাহবুব রহমান আওয়ামী সন্ত্রাসী দিয়ে সায়েব আলীকে উপর্যুপরি পিটিয়ে আহত করে।
গণিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বকুল মৃধা জানান, সাহেব আলী বিএনপির একজন নির্যাতিত ও একনিষ্ঠ কর্মী। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তার দুই হাঁটুতে ও পায়ে পেরেক পুতে নির্যাতন করা হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমির মাহবুব রহমান ও আওয়ামী লীগের কতিপয় দোসর সাহেব আলীকে অমানুষিক নির্যাতন করেছে। আমরা গণিপুর ইউনিয়ন বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

০৭ জুন, ২০২৬ ১৩:৪০
গাজীপুরের টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে ছয় বছর বয়সি এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে তারই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার (৬ জুন) দিবাগত রাত পৌঁনে দশটার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত আব্দুল বিজয় হাওলাদার (১৮) পলাতক রয়েছেন। তিনি এরশাদনগর এলাকার ২নং ব্লকের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে অভিযুক্ত বিজয় তার ফুফতো ভাইকে খাবার দেওয়ার কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। পরে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় সে। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিজয় পালিয়ে যায়। নির্যাতনের পর শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বরিশাল টাইমস

০৭ জুন, ২০২৬ ০১:৫৮
নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামের এই সংঘাতে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ ছাত্রদল, যুবদলের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল।
সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে কালাদরপ ইউনিয়নে একটি মিছিল করে এমন সংবাদ পায়। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে বসে থাকতে দেখতে পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলের কথা নিয়ে বাগবিতণ্ডা হয়।
এদিকে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার কথা ছড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিকদল নেতা হৃদয়সহ ছয় জন আহত হন। পরে রাত পৌনে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেন।
জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বলেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আমরা বাঁধেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনি। হামলায় আমাদের ছয় জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
সুধারাম মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা, মোটরসাইকেলে ও একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা রয়েছেন।’

০৬ জুন, ২০২৬ ১৮:০১
হামের উপসর্গে একদিনে (গত ২৪ ঘণ্টায়) দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ শিশু।
শনিবার (৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯১৫ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১১৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬২০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৮ হাজার ৯৬৪ শিশু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫২২ শিশুর। এ ছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছে ৯১ শিশু।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৭ জুন, ২০২৬ ১৪:১৯
০৭ জুন, ২০২৬ ১৪:০৩
০৭ জুন, ২০২৬ ১৩:৪০
০৭ জুন, ২০২৬ ১১:৪৫