Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৮ মার্চ, ২০২৬ ১৭:২২
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসা নিতে আসা এক শিশুকে মারধরের ঘটনায় অফিস সহায়ক জিএম নাজমুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শেবাচিম হাসপাতালের ওটিতে চিকিৎসা নিতে আসা রোগীকে শারীরিকভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সেখানে কর্মরত অফিস সহায়ক জি এম নাজমুল হাসান শিশুটিকে নির্যাতন করেছেন। এ ঘটনায় শিশুটি ও তার অভিভাবক সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিশু নির্যাতন প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। নাজমুলের বিরুদ্ধে আনীত অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৭ মার্চ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন। আরএস ক্যাজুয়ালিটির চিকিৎসক মো. মাজাহারুল রেজওয়ানকে কমিটির সভাপতি করে এই কমিটিতে সিনিয়র স্টাফ অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন এবং সদস্যসচিব মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. হাসান মেহমুদকে সদস্য করা হয়।’

০১ এপ্রিল, ২০২৬ ১৭:৩৬
বরিশালের গৌরনদীতে সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড চুরি হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল। তিনি বলেন, রড চুরির ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মাণের ঠিকাদার মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে।
একপর্যায়ে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে দুইজনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার ও একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী এ চুরির ঘটনার সঙ্গে ওই এলাকার আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এরমধ্যে মজিবর রহমান নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের ব্যাপারে খোঁজ নিয়ে গ্রেপ্তার করা হবে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা জানিয়েছে চোরাই রডগুলো গৌরনদীর বেজগাতি স্লুইজ হাসপাতাল সংলগ্ন ভাঙ্গারি ব্যবসায়ী কাওসার হোসেনের কাছে বিক্রি করা হয়েছে।

০১ এপ্রিল, ২০২৬ ১৭:১২
নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরালো এবং গতিশীল করতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিবহনপুলে যুক্ত হয়েছে আরও চারটি ডাম্পিং ট্রাক। যার মধ্যে একটি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক।
মঙ্গলবার (৩১ মার্চ) বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মোনাজাতের মধ্য দিয়ে ডাম্পিং ট্রাকগুলোর উদ্বোধন করেন। এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম শুভ্র, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু জানান, উদ্বোধন হওয়া চারটি গার্বেজ ডাম্প ট্রাকের মধ্যে একটি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক। এটি রিমোর্ট কন্ট্রলের সাহায্যে পরিচালনা করা যাবে।বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, চারটি ডাম্প ট্রাক সংযোজন হওয়ায় নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল এবং ত্বরান্বিত হবে। এতে নগর পরিচ্ছন্ন এবং নাগরিকদের দুর্ভোগ আরও লাঘব হবে বলে।

০১ এপ্রিল, ২০২৬ ১৭:০০
বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলে যোগ দিতে যাওয়া যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ ‘মানিক-৪’ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে বরিশালের চরমোনাইয়ের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চটি। ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল মানিক-০৪। পরবর্তীতে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চের পেছনের অংশ হেলে পড়ে এবং দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়।
লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি যথাযথভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে ফেলে। এ ঘটনায় কোনো যাত্রী বা লঞ্চের কর্মচারী ভেতরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বরিশালটাইমসকে জানান, লঞ্চটি যাত্রী নামানোর পর ঘাটে খালি অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এটি হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান বরিশালটাইমসকে জানান, লঞ্চডুবির ঘটনায় এখনও কোনো হতাহত বা নিখোঁজের তথ্য নেই। মালিকের আবেদনের প্রেক্ষিতে নদী থেকে লঞ্চ উদ্ধার শুরু হবে।’