Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২০ নভেম্বর, ২০২৫ ১০:১৪
লক্ষ্যমাত্রা ১২৮টি, অর্জন হয়েছে ২০০টি। টানা পঞ্চমবার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা পঞ্চমবারের মতো সাফল্যের ধারা অব্যাহত রেখে বরিশাল বিভাগীয় পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা।
অক্টোবর মাসে নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২০০ শতাংশ কাজ করে এই ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে উপজেলাটি। জন্ম ও মৃত্যু নিবন্ধনের এই কার্যক্রমটি মূলত শূন্য থেকে এক বছর বয়সি শিশুদের ওপর পরিচালনা করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে দুমকি উপজেলায় নিবন্ধনের চিত্র ছিল চোখে পড়ার মতো জন্ম নিবন্ধনের মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৩৫টি, অর্জন হয়েছে ৫৩টি। শতাংশের হিসাবে, এই উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১৫৬ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ১৪৮ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড় অর্জন দাঁড়িয়েছে ১৫২ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে ছিল শীর্ষে।
টানা পাঁচবার সেরা হওয়ার এই কৃতিত্বের জন্য দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হককে ব্যক্তিগতভাবেও অক্টোবর মাসের সেরা নির্বাহী অফিসার ঘোষণা করা হয়েছে।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, টানা পাঁচবার সেরা হওয়ায় আমি আনন্দিত। সত্যি বলতে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য। উপজেলা প্রশাসনের এই সমন্বিত প্রচেষ্টার ফলেই জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় দুমকি উপজেলা তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছে।

০৯ এপ্রিল, ২০২৬ ১৯:৪১
পটুয়াখালীর বাউফলে বাসে হামলা ও চালককে মারধরের মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আবদুল মালেক শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বাউফল উপজেলার বগা এলাকার নিজ বাড়ি থেকে (৮ এপ্রিল) বুধবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারের জানা যায়, ২৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘কিংস পরিবহন’ এর যাত্রীবাহী বাস দুমকি-বাউফল সড়কের বোর্ড অফিস ব্রিজ অতিক্রমের সময় একটি প্রাইভেটকারকে ওভারটেকিং করে দ্রুত বেগে চরগরবদি ফেরিতে ওঠে।
পরে প্রাইভেটকারটি পেছনে পেছনে ফেরিতে উঠে চালকের সঙ্গে তর্কে জড়ান। ফেরিটি বগা প্রান্তের পন্টুনে ভিড়লে মালেক শরীফসহ ছয় যুবক প্রাইভেটকারের পক্ষ নিয়ে পরিবহন চালক সোহেলকে লোহার (জিআই) পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত বাস চালককে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় ওইদিন রাতে আহত চালক সোহেল মোল্লার মা ফিরোজা বেগম বাদী হয়ে মালেক শরীফের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ছয় জনকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, গ্রেফতার আসামিকে (০৯ এপ্রিল) বৃহস্পতিবার পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

০৯ এপ্রিল, ২০২৬ ১৯:১০
পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত দেড় টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে এ ঘটনা ঘটেছে।
অগ্নি কান্ডে আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খানের বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিক ভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
প্রত্যক্ষ দর্শীরা জানান, রাত দেড় টার দিকে জালাল খানের ঘরে আগুনের সূত্র পাত হলে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন।তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলেযায়।
এ সময় পাশা পাশি তিনটি বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল রাত দুই টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশ পাশের অন্য ঘর বাড়ি রক্ষা পায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাউফল ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো.সাব্বির হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জালাল খানের ঘরে একটি পুরনো সিলিং ফ্যান শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্র পাত হয়েছে। সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

০৮ এপ্রিল, ২০২৬ ১২:০২
পটুয়াখালীর পায়রা সেতু টোলপ্লাজায় ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে টোল কালেক্টর মো. নুরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে যশোর–ট–১১–৩১৩৬ নম্বরের একটি ট্রাক থেকে ৫০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই টাকা নেওয়ার পর অতিরিক্ত বোঝাই ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে ওজন স্কেলে তুললে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ট্রাকটিতে অতিরিক্ত ২২ টন ৭০০ কেজি পণ্য বহন করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরে টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রাত নয়টার দিকে টোলপ্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘মেসার্স বেস্ট ইস্টার্ন’-এর অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাসের সই করা চিঠিতে মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এর আগেও তাঁর বিরুদ্ধে চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে ওভারলোডেড যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ ছিল।

০৯ এপ্রিল, ২০২৬ ১৯:২১
০৯ এপ্রিল, ২০২৬ ১৯:১০
০৯ এপ্রিল, ২০২৬ ১৯:০৬