বরিশাল প্রশাসনের শীর্ষ পদে রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। খুব শিগগিরই বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি প্রশাসক রায়হান কাওছারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মোহাম্মাদ মাহফুজুর রহমান, যিনি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। পাশাপাশি বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন মো. খায়রুল আলম সুমন, যিনি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন -৫) নর্দার্ন রুট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এনিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশত জেলা প্রশাসনের শীর্ষ পদে রদবদল আনল সরকার।
বিভিন্ন মাধ্যম নিশ্চিত করে, বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাওসারকে ভূমি মন্ত্রণালয়ে সরিয়ে নিয়ে তার পদে নিয়োগ দেওয়া হয় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মাদ মাহফুজুর রহমানকে। অনুরূপভাবে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলেয়ার হোসেন যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ে, তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন -৫) নর্দার্ন রুট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. খাইরুল আলম সুমন। এছাড়া বরগুনার জেলা প্রশাসককে সরিয়ে নিয়ে সেখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব রায়হান কাওসার ২০২৪ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন। একই সাথে তিনি বরিশাল সিটির প্রশাসকের দায়িত্বও পেয়েছিলেন। বরিশাল প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা এক বছরের দায়িত্ব পালনকালে কীর্তনখোলা তীরের এই জনপদের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ রাখেন। বিশেষ করে শহর অভ্যন্তরের খাল উদ্ধার এবং রাস্তাঘাট মেরামতে তিনি তৎপর ছিলেন। এক বছরের মাথায় রায়হান কাওসারকে সরিয়ে নিলো সরকার।
একই বছরের ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক হিসেবে বরিশালে যোগদান করেছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। তাকেও সরিয়ে নেওয়ার পরে একই পদে নতুন জেলা প্রশাসক হিসেবে আসতে যাচ্ছেন মো. খাইরুল আলম সুমন।
বিভাগ ও জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন কর্মকর্তাদ্বয় শিগগিরই বরিশালের কর্মস্থলে যোগদান করবেন। সেক্ষেত্রে সপ্তাহখানেক সময় লাগতে পারে।
বরিশাল প্রশাসনের শীর্ষ পদে এই রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা চর্চা হচ্ছে। বিশেষ করে প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তনকে বিএনপি নির্বাচনী আভাস বলে মনে করছে। অবশ্য এই রদবদলের কয়েক ঘণ্টা আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ রাখতে গিয়ে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচন হওয়ার বিষয়টি সাফ জানিয়ে দেওয়ায় সেই হাওয়া আরও জোরালো রূপ নেয়।’

১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৯
দৈনিক সমকাল বরিশাল ব্যুরো অফিসে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে তার এই আকস্মিক মৃত্যুর খবর পেয়ে শহরের ৯নং ওয়ার্ডের প্যারারা রোডের অফিসে পুলিশ প্রশাসন এবং সহকর্মীরা ছুটে যান। পুলক চ্যাটার্জি এর আগে সমকাল ব্যুরো হিসেবে একই অফিসে দীর্ঘকাল কাজ করেছেন, বছর তিনেক পূর্বে তাকে প্রতিষ্ঠানটি সরিয়ে সহকর্মী রিপোর্টার সুমন চৌধুরীকে দায়িত্ব দেয়।
পুলক চ্যাটার্জির এই মৃত্যু নিয়ে সহকর্মী সিনিয়র-জুনিয়র অনেকেই প্রশ্ন তুলেছেন এবং এর নেপথ্যে কোনো গল্প লুকানো আছে কী না তা তদন্ত করার জোর দাবিও তোলা হচ্ছে। বিশেষ করে তার ঝুলন্ত ছবিটি মৃত্যু নিয়ে সন্দেহ বাড়িয়ে তুলেছে। এই বিষয়টিতে পুলিশ আপাতত কোনো মন্তব্য না করলেও একটি চিকন রশিতে ফ্যানের সাথে সাংবাদিকের দেহ ঝুলে থাকা এবং পা মাটিতে ভাজ থাকার চিত্রটি তাদেরও ভাবাচ্ছে।
সহকর্মীরা জানিয়েছে, চাকরি না থাকলেও পুলক চ্যাটার্জি মাঝেমধ্যে অফিসে পত্রিকা পড়তে আসতেন এবং তার কাছে অফিসের একটি বিকল্প চাবি ছিল। শুক্রবার বিকেল তিনটার দিকে তিনি অনুরূপভাবে অফিসে আসেন, যা সিসি ক্যামেরায় রেকর্ড আছে। তবে এ সময় ব্যুরো চিফ সুমন চৌধুরী অফিসে ছিলেন না বলে জানা গেছে।
প্যারারা রোডের এই অফিস ভবনটি বিএনপি নেতা আনোয়ারুল হক তারিনের। ভবনটিতে দৈনিক আজকের পত্রিকা, দৈনিক যুগান্তর, এনটিভির অফিস রয়েছে।
পুলকের স্ত্রী নিলোৎপলা মুখার্জি সাংবাদিকদের বলেন, “ ২০২৩ সালের দিকে তাকে অব্যাহতি দেওয়া হয়। তারপর থেকে তিনি বেকার ছিলেন। পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও এটা হতে পারে। কিন্তু এ কারণে আত্মহত্যা করবেন, সেটা কেউ ভাবিনি।”
৫৭ বছর বয়সি এই সাংবাদিকের মৃত্যুর খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা-সহকর্মী সাংবাদিকসহ রাজনৈতিক নেতারা ছুটে যান।
বর্তমান ব্যুরো চিফ সুমন চৌধুরী সাংবাদিকদের জানান, তিনি সন্ধ্যা ৬টার দিকে এসে অফিসের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান এবং পাশের জানালা দিয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জিতে রশিতে ঝুলতে দেখেন। তাৎক্ষণিক তৃতীয় তলায় যুগান্তর অফিসের লোকজন ডেকে এনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেও সাংবাদিকের মরদেহটি নামানটি, বরং সাথে সাথে পুলিশকে অবহিত করেন।
সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলছেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না। তবে তাকে একটি চিকন রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এবং পাটি মেঝেতে ভাজ করা ছিল। ফলে বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন। এই কারণে সাংবাদিকের মরদেহের ময়নাতদন্ত করার প্রস্তুতি নিয়েছে পুলিশ।’

০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২২
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সম্মুখে যুবকদের দুটি গ্রুপ শুক্রবার মধ্য রাতে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাঠিসোঠা নিয়ে উভয়গ্রুপের ঘণ্টাব্যাপি পাল্টাপাল্টি ধাওয়া-ইটপাটকেল নিক্ষেপে ভিসি গেটসংলগ্ন বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক সড়কসহ আশপাশ এলাকাসমূহে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) পুলিশ ঘটনাস্থলে গেলেও নৈরাজ্যে কারা জড়িত তা নিশ্চিত বলতে পারছে না।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরিত পাশের একটি মেসে অবস্থানরত বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দুটি গ্রুপ আকস্মিক লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এবং একপর্যায়ে দুটি গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হওয়ার পাশাপাশি একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন। তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঘণ্টাখানেক ধরে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
শুক্রবার রাত ১০টার এই সংঘাতে কারা জড়িত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, ১ নম্বর গেটের বিপরিত পাশের মেস থেকে সংঘাতের সূত্রপাত হয়। একপর্যায়ে তা ব্যাপক আকারে রূপ এবং তার আভা বাইরে ছড়িয়ে পড়ে অর্থাৎ দুটি গ্রুপ বিশ্ববিদ্যালয় সম্মুখ সড়কে প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়েন। মেসের অভ্যন্তরে দরজার ছিটকিনি আটকানোকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় বলে সূত্রটি দাবি করেছে।
তবে এই সংঘাতে কারা জড়িত সেই খবর তাৎক্ষণিক নিশ্চিত করতে না পারলেও সূত্রগুলো গভীর রাতে জানিয়েছে, প্রথমে সংঘাতটি সমাজবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে থাকলেও পর্যায়ক্রমে আরও কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা জড়িয়ে উত্তেজনা বাড়িয়ে তোলেন।
সবশেষ রাত ১২টার সময় খবর নিয়ে জানা গেছে, অর্থনীতি বিভাগের একদল শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরিত পাশে ছাতিমতলা এলাকায় অবস্থান নিয়ে আছেন। অনুরূপভাবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন ভোলার রোড এলাকায় অবস্থান করছেন। শিক্ষার্থীদের দুটি গ্রুপের এই মুখোমুখি অবস্থান রাতে ফের সংঘাতের আশঙ্কা বদ্ধমূল করে তুলেছে, পুলিশও আছে সতর্ক।
পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের এই সংঘাত রোধে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এই তথ্য নিশ্চিত করেন সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন। তবে ঘটনায় কারা জড়িত তিনিও সেই বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেনও অনুরূপ তথ্য দিয়েছেন। পুলিশ কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, দুটি গ্রুপ মুখোমুখি হয়ে আছেন, তাদের নিয়ন্ত্রণে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি তারাও কাজ করছেন। তবে কি কারণে এবং কারা গভীর রাতে সংঘাতে জড়ালেন তা সুনিশ্চিত বলা সম্ভব হচ্ছে না, মন্তব্য করেন ওসি।’

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৬
বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার লাইন পরিবহনের একটি বাস রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকাগামী ইউরো স্টার লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৭৯৫) আশোকাঠী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতদের মধ্যে রয়েছেন গৌরনদীর মো. মাহবুব (৩৯) ও শিশু আব্দুর রহমান (২), বরিশালের মনিরুজ্জামান (৩৮) ও মমতাজ বেগম (৬০) এবং চট্টগ্রামের জামাল হোসেন (৩৩)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যমতে, দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। এ ঘটনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

১৪ নভেম্বর, ২০২৫ ০৩:০১
বরিশাল প্রশাসনের শীর্ষ পদে রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। খুব শিগগিরই বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি প্রশাসক রায়হান কাওছারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মোহাম্মাদ মাহফুজুর রহমান, যিনি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। পাশাপাশি বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন মো. খায়রুল আলম সুমন, যিনি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন -৫) নর্দার্ন রুট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এনিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশত জেলা প্রশাসনের শীর্ষ পদে রদবদল আনল সরকার।
বিভিন্ন মাধ্যম নিশ্চিত করে, বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাওসারকে ভূমি মন্ত্রণালয়ে সরিয়ে নিয়ে তার পদে নিয়োগ দেওয়া হয় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মাদ মাহফুজুর রহমানকে। অনুরূপভাবে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলেয়ার হোসেন যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ে, তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন -৫) নর্দার্ন রুট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. খাইরুল আলম সুমন। এছাড়া বরগুনার জেলা প্রশাসককে সরিয়ে নিয়ে সেখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব রায়হান কাওসার ২০২৪ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন। একই সাথে তিনি বরিশাল সিটির প্রশাসকের দায়িত্বও পেয়েছিলেন। বরিশাল প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা এক বছরের দায়িত্ব পালনকালে কীর্তনখোলা তীরের এই জনপদের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ রাখেন। বিশেষ করে শহর অভ্যন্তরের খাল উদ্ধার এবং রাস্তাঘাট মেরামতে তিনি তৎপর ছিলেন। এক বছরের মাথায় রায়হান কাওসারকে সরিয়ে নিলো সরকার।
একই বছরের ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক হিসেবে বরিশালে যোগদান করেছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। তাকেও সরিয়ে নেওয়ার পরে একই পদে নতুন জেলা প্রশাসক হিসেবে আসতে যাচ্ছেন মো. খাইরুল আলম সুমন।
বিভাগ ও জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন কর্মকর্তাদ্বয় শিগগিরই বরিশালের কর্মস্থলে যোগদান করবেন। সেক্ষেত্রে সপ্তাহখানেক সময় লাগতে পারে।
বরিশাল প্রশাসনের শীর্ষ পদে এই রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা চর্চা হচ্ছে। বিশেষ করে প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তনকে বিএনপি নির্বাচনী আভাস বলে মনে করছে। অবশ্য এই রদবদলের কয়েক ঘণ্টা আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ রাখতে গিয়ে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচন হওয়ার বিষয়টি সাফ জানিয়ে দেওয়ায় সেই হাওয়া আরও জোরালো রূপ নেয়।’
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬